এক্সপ্লোর

X=Prem: সৃজিতের নতুন মুখেরা বলবে পুরনো প্রেমের গল্প, ১৩ মে আসছে 'এক্স=প্রেম'

নিখাদ কলেজ প্রেমের গল্প বলতে পর্দায় আসছে 'এক্স=প্রেম'। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি মুক্তি পাচ্ছে ১৩ মে। আজ প্রযোজনা সংস্থা এসভিএফের পক্ষ থেকে মুক্তির দিন ঘোষণা করা হয়েছে একাধিক ছবির।

কলকাতা: রহস্য-রোমাঞ্চ নয়, নিখাদ কলেজ প্রেমের গল্প বলতে পর্দায় আসছে 'এক্স=প্রেম'। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি মুক্তি পাচ্ছে ১৩ মে। আজ প্রযোজনা সংস্থা এসভিএফের পক্ষ থেকে মুক্তির দিন ঘোষণা করা হয়েছে একাধিক ছবির। সেই তালিকাতেই রয়েছে 'এক্স=প্রেম'।

২০২১ সালের জুলাই মাসে শুরু হয়েছিল নতুন ছবির শ্যুটিং। কলকাতা ও আশেপাশের অঞ্চলেই হয়েছে এই শ্যুটিং। খিলাৎ বন্দ্যোপাধ্যায়, জয়ী চৌধুরী, অর্ণব দত্ত ও অদিতি দত্তের জীবনের ওঠাপড়ার গল্পই বলবে সৃজিতের নতুন ছবি। মুখ্য দুটি ভূমিকায় অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাস। প্রথম কাজের সুযোগ তাও সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে! আপ্লুত ২ জনেই। অনিন্দ্য ও শ্রুতি বলছেন, ' প্রথম ছবিতে অভিনয়ের সুযোগ। তাও সৃজিত মুখোপাধ্যায়ের ছবি। এটা আমাদের কাছে বড় ব্যাপার। সৃজিত স্যার আমাদের ওপর বিশ্বাস করেই এত বড় সুযোগ দিয়েছেন। এই ছবিটা আমাদের কাছে একটা ভালো স্মৃতি হয়ে থাকবে।'

নতুন ছবি নিয়ে আশাবাদী পরিচালকও। সৃজিত বলছেন, 'অনেকদিন ধরেই দর্শকরা অনুরোধ করেছিলেন আমার পরিচালিত কোনও প্রেমের ছবি দেখার। সেইজন্যই 'এক্স=প্রেম' করার সিদ্ধান্ত নিই। একেবারে কলেজ জীবনের প্রেমের গল্পই বলবে এই ছবি। ছবির বিষয়টা খুব পরিচিত হলেও অন্য সমস্ত ছবির গল্পের চেয়ে একেবারে অন্য ধারার। আর এই ছবিতে যাঁরা কাজ করছেন প্রত্যেকেই নতুন আর অসম্ভব গুণী। এঁদের মধ্যে দুজনের ডেবিউ এই ছবির হাত ধরেই। নতুন শিল্পীদের সঙ্গে কাজ করতে সবসময় একটা আলাদা ভালোলাগা কাজ করে।'

আরও পড়ুন:'মন কি বাত'-এ কিলি পল-নিমা পলদের তুলনা টেনে দেশের উদ্দেশে কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

এই ছবিতে অভিজ্ঞ শিল্পীদের তালিকায় রয়েছেন অর্জুন চক্রবর্তী। বলছেন, 'চিত্রনাট্যটা আমার খুব ভালো লেগেছিল। আমার চরিত্রটা বেশ আকর্ষণীয়। আমার মনে হয় বাংলা ছবিতে রোম্যান্সকে এর আগে কেউ এমন করে তুলে ধরেনি। একদিকে যেমন রয়েছে রোম্যান্স অন্যদিকে রয়েছে নাটকীয়তাও। আশা করি দর্শকদের এই মিশেলটা ভালো লাগবে। সবচেয়ে বড় কথা, যদি সৃজিত মুখোপাধ্যায়ের মত কারোও সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া যায়, তাহলে পরিচালকের ওপর বিশ্বাস করেই সব কাজ করা যায়।'

ছবির অপর অভিনেত্রী মধুরিমা বসাক বলছেন, 'সৃজিত মুখোপাধ্যায় সবসময়ই আমার প্রিয় পরিচালক। ওনার সঙ্গে কাজ করার সুযোগ আমার কাছে বড় ব্যাপার। আমার চরিত্রটা আমার বেশ পছন্দ হয়েছে।' আপাতত নতুন ধারাবাহিক 'গুড্ডি'-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মধুরিমা। 

আজ সোশ্যাল মিডিয়ায় মুক্তির দিন ঘোষণা করে সৃজিত লেখেন, 'নতুন গান, নতুন গল্প, নতুন মুখ, পুরনো প্রেম। আসছে 'এক্স=প্রেম'।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget