এক্সপ্লোর

Salman Khan: পাঁচিল টপকে সলমনের ফার্মহাউজে প্রবেশের চেষ্টা, গ্রেফতার ২

Salman Khan Update: পানভেলে সলমন খানের ফার্মহাউসের পাঁচিল টপকে ভিতরে প্রবেশের চেষ্টা। কমপাউন্ডে পা রাখতেই দুই ব্যক্তিকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা।

নয়াদিল্লি: বলিউড তারকা সলমন খানের (Salman Khan) ফার্মহাউসে (farmhouse) ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেফতার ২। মহারাষ্ট্রের পানভেলে যে ফার্মহাউস রয়েছে অভিনেতার, অভিযোগ, সেখানেই ঢোকার চেষ্টা করে দুই ব্যক্তি। ৪ জানুয়ারি এই ঘটনা ঘটে, যখন ফার্মহাউসের নিরাপত্তারক্ষীরা ওই দুই ব্যক্তিকে পাঁচিল টপকে ভিতরে ঢোকার সময় ধরে ফেলে। 

সলমনের ফার্মহাউসে জোর করে প্রবেশের চেষ্টা, গ্রেফতার ২

পানভেলে সলমন খানের ফার্মহাউসের পাঁচিল টপকে ভিতরে প্রবেশের চেষ্টা। কমপাউন্ডে পা রাখতেই দুই ব্যক্তিকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। ধৃত দুই ব্যক্তির নাম জানা গিয়েছে মহেশ কুমার রামনিবাস ও বিনোদ কুমার রাধেশ্যাম। তাঁরা উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁরা দুজনেই নিজেদের ভাইজানের অনুরাগী বলে দাবি করেছেন। ফার্মহাউসের ম্যানেজার পুলিশে খবর দিলে তাঁদের গ্রেফতার করা হয়। 

সূত্রের খবর, দুই ধৃত নিজেদের নাম অজেশ কুমার ওমপ্রকাশ গিলা ও গুরুসেবক সিংহ তেজ সিংহ শিখ বলে জানায় পুলিশকে। একজন কাঠের মিস্ত্রির কাজ করেন, অপরজন আসবাবের ব্যবসায়ী। পুলিশ ওই একই নামে আধার কার্ডের সফটকপি দেখেছেন তাঁদের ফোনে।

ভারতীয় দণ্ডবিধির ৪২০ (চিটিং), ৪৪৮ (হাউজ ট্রেসপাস), ৪৬৫ (ফর্জারি), ৪৬৮ (ফর্জারি ফর দ্য পারপাস অফ চিটিং) ও ৪৭১ (ইউজিং ফর্জড ডকুমেন্ট অ্যাজ জেনুইন) ধারায় মামলা রুজু করেছে। পানভেল তালুকা পুলিশ স্টেশনের ইনস্পেক্টর অনিল পাতিল সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, 'নিউ পানভেলের ওয়াজে সলমন খানের 'অর্পিতা ফার্ম হাউস'-এ ঢোকার চেষ্টা করার জন্য দু'জনের বিরুদ্ধে পানভেল গ্রামীণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত করা হচ্ছে।'

আরও পড়ুন: Golden Globe Awards: গোল্ডেন গ্লোবের মঞ্চে ঝড় তুলল 'ওপেনহাইমার', কারা পেলেন পুরস্কার ?

কাজের ক্ষেত্রে, সলমন খানকে শেষ দেখা গিয়েছে 'টাইগার ৩' ছবিতে। দীপাবলির আবহে মুক্তি পায় এই ছবি। বক্স অফিসে ভালই ব্যবসা করে এই ছবি। এবার শোনা গিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওয় (Amazon Prime Video) মুক্তি পাবে 'টাইগার ৩' (Tiger 3)। তবে কবে তা মুক্তি পাবে এখনই স্পষ্ট করে কিছু জানা যায়নি। অ্যামাজন প্রাইম ভিডিওর পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'টাইগার ৩'র পোস্টার শেয়ার করে লেখা হয় 'কামিং সুন' অর্থাৎ শীঘ্রই আসছে। সেই পোস্টের ক্যাপশনেই লেখা ছিল, 'আমরা কেবল এখন গর্জন শুনতে পাচ্ছি। বাঘ আসছে'।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget