এক্সপ্লোর

Yash Chopra Birth Anniversary: পরিচালক নয়, পরিকল্পনা ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, জন্মবার্ষিকীতে ফিরে দেখা 'অচেনা' যশ চোপড়াকে

Yash Chopra: ২০১২ সালে শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা অভিনীত রোম্যান্টিক ড্রামা ঘরানার ছবি 'যব তক হ্যায় জান' ছিল যশ চোপড়া পরিচালিত শেষ ছবি।

নয়াদিল্লি: হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Hindi Film Industry) তাঁর রাজ্যপাট চলেছে প্রায় ৫ দশকেরও বেশি সময় ধরে। তিনি যশ চোপড়া (Yash Chopra)। একবার এই বিখ্যাত পরিচালকই (Film Director) জানিয়েছিলেন যে তাঁর নাকি সিনে দুনিয়ায় আসার কোনও পরিকল্পনাই ছিল না। যশ চোপড়ার জন্মদিনে ফিরে দেখা যাক সেই গল্পই। আজ, ২৭ সেপ্টেম্বর, যশ চোপড়ার ৯০তম জন্মবার্ষিকী।

চিত্র পরিচালক নয়, পরিকল্পনা ছিল ইঞ্জিনিয়ার হওয়ার

পরিবারের ইচ্ছা অনুযায়ী বলিউডে নয়, বরং ইংল্যান্ডে গিয়ে ইঞ্জিনিয়ারিং (Engineering) পড়ার পরিকল্পনা ছিল কিংবদন্তি পরিচালক যশ চোপড়ার। অবশেষে তিনি তাঁর দাদা, পরিচালক বি আর চোপড়াকে (BR Chopra) বলেন যে তিনিও পরিচালক হতে চান।

২০১২ সালে 'যব তক হ্যায় জান' মুক্তির আগে শাহরুখ খানের সঙ্গে নিজের কেরিয়ারের শুরুর দিকের আলোচনায় মাতেন যশ। শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা অভিনীত এই রোম্যান্টিক ড্রামা ঘরানার ছবিই যশ চোপড়া পরিচালিত শেষ ছবি। ওই বছরের অক্টোবর মাসে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভয়াবহ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যশ চোপড়া। তার ঠিক এক মাস পর ছবি মুক্তি পায়।

সেই কথোপকথনের সময়, নস্টালজিক যশ চোপড়া জানান তিনি ১৯৫১ সালে মুম্বই শহরে পা রাখেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯। শাহরুখকে তিনি বলেন, 'আমার বড় দাদা বি আর চোপড়া সিনেমা জগতে ছিলেন। আমার বাবা ভি আর চোপড়া স্বয়ং চেয়েছিলেন যে তাঁর ছোট ছেলে মানে আমি ইঞ্জিনিয়ার হই কারণ ফিল্ম দুনিয়ায় আমাদের পরিবারের যথেষ্ট মানুষ ছিলেন। এক ভাই পরিচালক, একজন ক্যামেরাম্যান, একজন ডিস্ট্রিবিউটর। তাই ওঁরা আমাকে বম্বে পাঠিয়ে দেন পাসপোর্ট তৈরির জন্য, তারপর ইংল্যান্ডে গিয়ে ইঞ্জিনিয়ার হয়ে ফেরত আসতে বলেন। পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু হয়। কিন্তু আমি ভাবলাম আমি ইঞ্জিনিয়ার কী করে হব, আমি তো ইঞ্জিনিয়ারিংয়ের কিছুই জানি না, আমি এমনকী দেওয়ালে পেরেকও ঠুকতে পারি না এবং সেটা আজও পারি না।'

এরপর পরিচালক আরও বলেন, 'আমি তখন একদিন ভাবলাম যে মনের কথা বলে ফেলাই শ্রেয়। আমি দাদাকে বললাম যে আমি ইঞ্জিনিয়ার হতে পারব না। ও আমাকে জিজ্ঞেস করে যে আমি কী হতে চাই এবং আমি বলি যে তোমার মতো আমিও পরিচালক হতে চাই। আমি বলি যে আমি তোমার সহকারী হব। দাদা তখন বলেন যে "যদি এটাই তোমার ইচ্ছা হয় তাহলে আমি তোমাকে জোর করতে পারব না কিন্তু আমার সহকারী নয় কারণ তুমি আমার ভাই এবং তুমি আমার থেকে কিছুই শিখবে না"।'

আরও পড়ুন: 'Ram Setu' Teaser: 'রাম সেতু'র অস্তিত্ব প্রমাণ করতে আসছেন অক্ষয়-জ্যাকলিন-নুসরত, প্রকাশ্যে টিজার

এরপর বি আর চোপড়া উপদেশ দেন মেহবুব সাব, রাজ কপূরের মতো পরিচালকদের সবকারী হিসেবে কাজ করতে। কিন্তু যশ দাদার সঙ্গেই কাজ করতে জোর করেন। এরপর তাঁর সঙ্গেই সেটের বিভিন্ন ধরনের কাজ করতেন যশ। অজস্র সফল ছবি সহ পরিচালনা ও পরিচালনা করার পর তিনি ১৯৭০ সালে নিজের প্রযোজনা সংস্থা 'যশ রাজ ফিল্মস' তৈরি করেন।

সেরা শিরোনাম

Mithun Chakraborty: টালিগঞ্জে ভোটযুদ্ধ! যদি তৃণমূলের কোনও অংশের কোনও বদমায়েশি দেখি... হুঁশিয়ারি মিঠুনের
টালিগঞ্জে ভোটযুদ্ধ! যদি তৃণমূলের কোনও অংশের কোনও বদমায়েশি দেখি... হুঁশিয়ারি মিঠুনের
Tollygunge Election: মিঠুন চক্রবর্তীকেও ভুল বোঝানো হয়েছে, টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে ক্ষোভ পাপিয়ার
মিঠুন চক্রবর্তীকেও ভুল বোঝানো হয়েছে, টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে ক্ষোভ পাপিয়ার
Tollygunj Election: পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন, 'শান্তি মতো হচ্ছে সব', বাইরে দাঁড়িয়ে তদারকি করলেন মিঠুন নিজেই
পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন, 'শান্তি মতো হচ্ছে সব', বাইরে দাঁড়িয়ে তদারকি করলেন মিঠুন নিজেই
'পৌলমী না থাকলে...' অস্ত্রোপচারের পর লম্বা পোস্ট ঝিলম গুপ্তর, কতটা গভীর ছিল সমস্যা ? জানালেন সবটাই
'পৌলমী না থাকলে...' অস্ত্রোপচারের পর লম্বা পোস্ট ঝিলম গুপ্তর, কতটা গভীর ছিল সমস্যা ? জানালেন সবটাই

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget