এক্সপ্লোর

অবিরাম বৃষ্টির সঙ্গে জীবনের তুলনা, সোশ্যাল মিডিয়ায় কীসের ইঙ্গিত যশের?

সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করলেন অভিনেতা। বিতর্ক এড়িয়ে আপাতত নিজের জীবন আর কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।

কলকাতা: বৃষ্টির দিনে নীল-সাদা কোট প্যান্ট, মাথায় স্বচ্ছ ছাতা ধরে আনমনে তাকিয়ে আছেন যশ দাশগুপ্ত। মুখে হালকা হাসি। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করলেন অভিনেতা। বিতর্ক এড়িয়ে আপাতত নিজের জীবন আর কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।

গোটা শহর আজ বৃষ্টিতে থই থই। কলকাতা থেকে জেলা, রাস্তায় জমে জল, বিপর্যস্ত জনজীবনও। আর এমন দিনে নিজের বৃষ্টিভেজা ছবি শেয়ার করলেন যশ। ক্যাপশানে লিখলেন, 'যখন জীবনে অবিরাম বৃষ্টির মত সমস্যা আসে তখন ভগবান ঠিক ছাতার মতোই আমাদের রক্ষা করেন।' সেইসঙ্গে রেইনিডে-র হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন তিনি।

নুসরত জাহান ও যশ দাশগুপ্ত এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে নুসরতের সন্তানের পিতৃপরিচয়। পুরসভার বার্থ সার্টিফিকেটে নুসরত-পুত্র ঈশানের নামের পাশে পদবী লেখা দাশগুপ্ত। বাবার নামের জায়গায় লেখা রয়েছে দেবাশিষ দাশগুপ্ত। প্রসঙ্গত, ভোটের হলফনামায় নিজের নাম দেবাশিস দাশগুপ্ত বলে উল্লেখ করেছিলেন যশ। বার্থ সার্টিফিকেট অনুযায়ী নুসরতের সন্তানের নামকরণ করা হয়েছে ঈশান জে দাশগুপ্ত। এই তথ্যই এখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনার কেন্দ্রবিন্দুতে।

আজ ফের নতুন জল্পনা উস্কে দিয়েছে যশ-নুসরত-নিখিল গুঞ্জন। ঘনিষ্ঠ মহল সূত্রে সামনে এসেছে বিস্ফোরক তথ্য। প্রকাশ্যে এসেছে, যশের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নুসরত। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি যশ। তবে, গত সোমবার, অর্থাৎ ১৩ সেপ্টেম্বর নতুন ছবি 'চিনেবাদাম'-এর শ্যুটিং শুরু করেছেন যশ দাশগুপ্ত। ফ্লোর থেকে এবিপি লাইভের মুখোমুখি হয়ে যশ বলেছিলেন, 'আমি ঈশানকে ঈশান নামেই ডাকছি। ওই নামটা আমি আর নুসরত একসঙ্গেই ঠিক করেছি। তাই ওই নামেই ডাকছি। তবে হ্যাঁ, ওর এখনও উত্তর দেওয়ার বয়স হয়নি। খুব ছোট্ট তো। আর ওর ডাকনাম দেওয়া হয়েছে অংশ।'

অন্যদিকে সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ক্যাপশন শেয়ার করেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। পোস্টে লেখা, 'ইউ ক্যান নট মেক এভরিওয়ান হ্যাপি, ইউ আর নট এ জার অফ নাটেলা'। যাঁর বাংলা করলে দাঁড়ায়, 'তুমি কখনওই সকলকে একসঙ্গে খুশি করতে পারবে না, কারণ তুমি তো নাটেলার কৌটো নও।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget