এক্সপ্লোর

Yash Dashgupta: হ্যাকিংয়ের কবলে যশ? প্রশ্নের মুখে অফিসিয়াল ফেসবুক পেজের নিরাপত্তা

Yash Dashgupta News: বুধবার সন্ধ্যেয় ট্যুইট করে যশ লেখেন, 'আমার ফেসবুক পেজের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় যদি কোনও সন্দেহজনক এবং অস্বাভাবিক কিছু ঘটে থাকে, তা ঘটেছে সম্পূর্ণ আমার অজান্তে'

কলকাতা: প্রশ্নের মুখে অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dashgupta)-র ফেসবুক পেজের নিরাপত্তা। ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করে নিজেই সেই কথা জানিয়েছেন অভিনেতা। এমন কিছু কাজ তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে করা হয়েছে, সেগুলো সম্পর্কে তিনি অবগতই নন। 

গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যেয় ট্যুইট করে যশ লেখেন, 'আমার অফিসিয়াল ফেসবুক পেজের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় যদি কোনও সন্দেহজনক এবং অস্বাভাবিক কিছু ঘটে থাকে, তা ঘটেছে সম্পূর্ণ আমার অজান্তে। আমার টিম পেজের নিরাপত্তা আরও জোরদার করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।'

আরও পড়ুন: Mrs Chatterjee Vs Norway trailer: বলিউডে অনির্বাণ, রানির নতুন ছবির ট্রেলার দেখে মুগ্ধ আলিয়া, অভিষেক কর্ণেরা

ফেসবুক, ট্যুইটার বা ইনস্টাগ্রাম, তারকাদের কার্যত জীবনের অঙ্গ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টগুলি। ব্যবসায়িক দিক থেকে শুরু করে ছবির প্রচারেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ফেসবুক প্রোফাইলগুলি। অনেক সময় বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থাগুলি চুক্তি করে তারকাদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনী চুক্তি করেন বহু তারকাই। আর তাই, যে কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ।                                                                                                                             

প্রসঙ্গত, বলিউডে কাজ করছেন যশ। ইয়ারিয়াঁ ২ (Yaariyan 2)  ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে যশকে। ইয়ারিয়া ২ (Yaariyan 2)-এর হাত হতেই বলিউডে ডেবিউ হচ্ছে তাঁর। ছবিটি পরিচালনা করেছেন  বিনয় সাপ্রু ও রাধিকা রাও-এর জুটি (Vinay Sapru and Radhika Rao)।  অন্যদিকে, টলিউডেও নতুন ছবির ঘোষণা করা হয়েছে যশের। ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। শুধু তাঁরা নন, সঙ্গে থাকছেন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-ও। দেবরাজ সিংহের পরিচালনায় তৈরি হচ্ছে নতুন ছবি শিকার (Shikar)।

 

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget