এক্সপ্লোর

Year Ender 2022: রণবীর সিংহের ফোটোশ্যুট থেকে অক্ষয় কুমারের বিজ্ঞাপন, একঝলকে ২০২২-এ বলিউডের বিতর্ক

কখনও কোনও তারকা বিতর্কে জড়িয়েছেন। আবার কোথাও কোনও ছবি বা গানকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। একঝলকে দেখে নেওয়া যাক চলতি বছর বলিউডে কোন কোন বিতর্ক তৈরি হয়েছে (Bollywood Controversy 2022)।

কলকাতা: ভালোয়-মন্দয়ে মিলিয়ে মিশিয়ে শেষ হতে চলেছে চলতি বছরটা। চলতি বছরে বলিউডে একাধিক বিতর্ক দেখা দিয়েছে। কখনও কোনও তারকা বিতর্কে জড়িয়েছেন। আবার কোথাও কোনও ছবি বা গানকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। একঝলকে দেখে নেওয়া যাক চলতি বছর বলিউডে কোন কোন বিতর্ক তৈরি হয়েছে (Bollywood Controversy 2022)।

২০২২-এ বলিউডের বিতর্ক-

১. রণবীর সিংহের ফোটোশ্যুট-

চলতি বছর বিতর্কে জড়ান বলিউড অভিনেতা রণবীর সিংহ। পেপার ম্যাগাজিনের জন্য তিনি একটি ফোটোশ্যুট করেন। এই ফোটোশ্যুটে নগ্ন অবস্থায় দেখা যায় তাঁকে। আর অভিনেতার এই ফোটোশ্যুটকে কেন্দ্র করেই দেখা দেয় বিতর্ক। অভিনেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়। নারী সম্মানে আঘাত দেওয়ার অভিযোগে মুম্বইয়ের এক আইনজীবী তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরবর্তীকালে রণবীর সিংহ জানান যে, যে ছবি নিয়ে এত বিতর্ক, তা আসলে মর্ফড ছিল।

২. 'পাঠান'-এর গান 'বেশরম রং'-

দীর্ঘ বছর পর পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান' মুক্তি পাবে আগামী বছরের একেবারে শুরুতে। ইতিমধ্যেই এই ছবির গান 'বেশরম রং' মুক্তি পেয়েছে। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ব্যাপকভাবে। গানের একটি দৃশ্যে গেরুয়া রংয়ের মনোকিনিতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। আর তা নিয়েই প্রতিবাদ করেন সমালোচকরা।

৩. নোরা-জ্যাকলিনের আইনি জটিলতা-

২০০ কোটি টাকা আর্থিক তছরূপের মামলায় নাম জড়ায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহির। এই মামলায় একাধিকবার ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েন দুই অভিনেত্রী। অভিযোগ ওঠে, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে বহুমূল্যের উপহার পেতেন এই দুই অভিনেত্রী। 

৪. বয়কট 'ব্রহ্মাস্ত্র'-

রণবীর কপূর ও আলিয়া ভট্টকে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যায় 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। চলতি বছর মুক্তি পাওয়া এই ছবিকে বয়কটের ডাক দেয় নেটিজেনদের একাংশ। এর মূল কারণ হিসেবে জানা যায়, ছবির একটি দৃশ্যে রণবীরকে জুতো পরে পুজোয় দেখা যায়। পরবর্তীকালে পরিচালক অয়ন মুখোপাধ্যায় অবশ্যই বিষয়টি পরিস্কার করে দেন।

৫. দ্য কাশ্মীর ফাইলস-

পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ''দ্য কাশ্মীর ফাইলস'' মুক্তির আগে থেকে বিতর্ক তৈরি করে। ছবিতে কাশ্মীরি পণ্ডিতদের দুঃখ দুর্দশা দেখানো হয়। আর ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে বিভিন্ন মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে ছবির বিষয়বস্তুকে কেন্দ্র করে।

৬. লাইগার-

দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বলিউডে আত্মপ্রকাশ হয় 'লাইগার' ছবি দিয়ে। এই ছবির ফান্ডিং নিয়ে অভিযোগ ওঠে। তার জন্য ইডির জেরার মুখে একাধিকবার পড়তে হয় অভিনেতাকে। এক কংগ্রেস নেতা দাবি করেন যে, একাধিক রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে নেওয়া অর্থেই এই ছবি তৈরি হয়েছে। আসলে ওই রাজনৈতিক ব্যক্তিরা তাঁদের কালো টাকা সাদা করার জন্য়ই এই ছবিতে বিনিয়োগ করেন।

৭. অক্ষয় কুমার-

বছরের প্রায় শুরুর দিকে এক বিজ্ঞাপনকে কেন্দ্র করে বিতর্কে জড়ান অভিনেতা অক্ষয় কুমারয তাঁকে একটি পানমশলার বিজ্ঞাপনে দেখা যায়। এরপরই অভিনেতার এই বিজ্ঞাপনকে কেন্দ্র করে বিতর্ক দেখা দেয়। অনুরাগীদের ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নেন বলিউডের 'খিলাড়ি'।

৮. সাজিদ খানের 'বিগ বস'-এ প্রতিযোগী হিসেবে যোগদান-

চলতি বছর 'বিগ বস'-এ প্রতিযোগী হিসেবে দেখা যায় বলিউডের ছবি পরিচালক সাজিদ খানকে। আগে থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন বেশ কয়েকজন অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। তাই 'বিগ বস'-এর ঘরে তাঁর প্রতিযোগী হিসেবে প্রবেশের পরই শুরু হয় বিতর্ক। 

আরও পড়ুন - Urfi Javed: 'দেশের মানুষ ঠিক যা দেখতে চেয়েছিল...', ভিডিও পোস্ট উরফি জাভেদের

সেরা শিরোনাম

Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী

ভিডিও

Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget