এক্সপ্লোর

Yo Yo Honey Singh: হানি সিংহের নতুন ছবি দেখেছেন? চোখ সরাতে পারছে না নেট দুনিয়া

গত বছরের মাঝামাঝি সময় গার্হস্থ্য হিংসার বিতর্কে জড়ান র‍্যাপার হানি সিংহ। তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী শালিনী তলওয়ার। তাঁকে তাঁর জবাব কোর্টে পেশ করতে বলা হয়

মুম্বই: র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিংহ (Yo Yo Honey Singh) ফের খবরে। না এবার তিনি কোনও গানের জন্য খবরের শিরোনামে নয়। বরং তিনি এখন আলোচনার বিষয় তাঁর চেহারার জন্য। সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নতুন যে ছবি পোস্ট করেছেন হানি সিংহ, তা দেখে অবাক নেট দুনিয়া।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এদিন ছবি পোস্ট করেছেন র‍্যাপার হানি সিংহ। মেদহীন, সুঠাম চেহারায় তাঁকে দেখে চোখ সরছে না নেট নাগরিকদের। একেবারে বলিউড হিরোদের স্টাইলে চেহারা তৈরি করেছেন তিনি। হানি সিংহের ছবিতে লাইক কমেন্টে ভরিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। কমেন্টে কেউ লিখেছেন, 'নো পেইন নো গেইন ব্রো'। আবার কেউ কমেন্টে লিখেছেন, 'কিং ইজ ব্যাক ইন শেপ'। 

প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময় গার্হস্থ্য হিংসার বিতর্কে জড়ান র‍্যাপার হানি সিংহ। তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী শালিনী তলওয়ার । হানি সিংহকে তাঁর জবাব কোর্টে পেশ করতে বলা হয়। কিন্তু কোর্টে তাঁর আইনজীবী জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি সশরীরে আদালতে উপস্থিত থাকতে পারছেন না। দিল্লি হাইকোর্ট পরের তারিখ দিলে নিশ্চয়ই হাজির হবেন তিনি। 

আরও পড়ুন - World Theatre Day: থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন আয়ুষ্মান খুরানা

সংবাদ সংস্থা সূত্রে খবর পাওয়া যায়, অসুস্থতার কারণ দেখিয়ে তিনি শনিবার আদালতে হাজির হননি। তাঁর আইনজীবীর আদালতে জানান, মক্কেলের শরীর ভাল নেই, পরবর্তী দিন দিলে নিশ্চয়ই আসবেন। হানির স্ত্রী শালিনী অভিযোগ করেন, হানি ও তাঁর পরিবার তাঁর উপর অত্যাচার করেন। তাছাড়া গায়কের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক আছে বলেও অভিযোগ করেছেন শালিনী। স্ত্রীর অভিযোগ নিয়ে আগেই মুখ খুলেছিলেন হানি । বলেছিলেন, সব অভিযোগ মিথ্যে। তাঁর সঙ্গে কুড়ি বছরের বিবাহিত জীবন শালিনীর। তারপরও তিনি তাঁর পরিবারের বিরুদ্ধেও গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন, তাতে তিনি ব্যথিত। তিনি আরও বলেন, তাঁর শিল্পী বন্ধু ও সহযোগীরাও তাঁর স্ত্রীকে বহুদিন ধরে চেনেন। সেই  সঙ্গে তিনি ধন্যবাদ জানান, যাঁরা বিপদের দিনে তাঁর পাশে দাঁড়িয়েছেন তাঁদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Preity Zinta: মুম্বইতে একের পর এক অ্যাপার্টমেন্ট বিক্রি, ভারত ছাড়ছেন প্রীতি জিন্টা?
মুম্বইতে একের পর এক অ্যাপার্টমেন্ট বিক্রি, ভারত ছাড়ছেন প্রীতি জিন্টা?
Aishwarya Rai Bachchan: সচিন-পুত্রের বিয়েতে বিরল ছবি! নবদম্পতিকে আশীর্বাদ করতে একসঙ্গে এলেন ঐশ্বর্য্য রাই আর জয়া বচ্চন!
সচিন-পুত্রের বিয়েতে বিরল ছবি! নবদম্পতিকে আশীর্বাদ করতে একসঙ্গে এলেন ঐশ্বর্য্য রাই আর জয়া বচ্চন!
Bollywood News: 'ব্যাগ গুছিয়ে ফেলেছি, ভারত ছাড়ছি', খামেনেইয়ের মৃত্যুর পরে বড় সিদ্ধান্ত ইরানের মডেল অভিনেত্রীর!
'ব্যাগ গুছিয়ে ফেলেছি, ভারত ছাড়ছি', খামেনেইয়ের মৃত্যুর পরে বড় সিদ্ধান্ত ইরানের মডেল অভিনেত্রীর!
Probase Ghorkonna: শাশুড়ির মৃত্যু নিয়ে ভ্লগ, শবদেহের সামনেই ভিডিও! 'প্রবাসে ঘরকন্না'-র মহুয়ার কাজে ক্ষুব্ধ নেটদুনিয়া
শাশুড়ির মৃত্যু নিয়ে ভ্লগ, শবদেহের সামনেই ভিডিও! 'প্রবাসে ঘরকন্না'-র মহুয়ার কাজে ক্ষুব্ধ নেটদুনিয়া

ভিডিও

GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ১) : যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget