এক্সপ্লোর

Zara Hatke Zara Bachke Box Office Collection: দ্বিতীয় দিনে ব্যবসা বাড়ল ভিকি-সারার কমেডি 'জরা হটকে জরা বঁচকে'র

Box Office Collection Day 2: শনিবার ৩ জুন, প্রথম সপ্তাহান্তের দিনে কেমন ব্যবসা করল ভিকি ও সারার ছবি। ট্রেড অ্যানালিস্টদের মতে শনিবার ব্যবসা বেড়েছে 'জরা হটকে জরা বঁচকে' ছবির।

নয়াদিল্লি: মুক্তি পেয়েছে ভিকি কৌশল (Vicky Kaushal) ও সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত ছবি 'জরা হটকে জরা বঁচকে' (Zara Hatke Zara Bachke)। লক্ষ্মণ উতেকর (Laxman Utekar) পরিচালিত এই ছবি বক্স অফিসে প্রথম দিনে বেশ ভালই ব্যবসা করে। দ্বিতীয় দিনের শেষে (Box Office Collection Day 2) অর্থাৎ প্রথম শনিবার কেমন হল ছবির ব্যবসা? বাড়ল বক্স অফিসে আয়?

'জরা হটকে জরা বঁচকে' ছবির দ্বিতীয় দিনের আয় কত?

শনিবার ৩ জুন, প্রথম সপ্তাহান্তের দিনে কেমন ব্যবসা করল ভিকি ও সারার ছবি। ট্রেড অ্যানালিস্টদের মতে শনিবার ব্যবসা বেড়েছে 'জরা হটকে জরা বঁচকে' ছবির। দ্বিতীয় দিনে এই ছবির মোট আয় হয়েছে ৭.২০ কোটি টাকা। ফলে প্রথম দুই দিন মিলিয়ে এই ছবির মোট আয় দাঁড়িয়েছে ১২.৭ কোটি টাকায়। লক্ষ্মণ উতেকরের ছবি প্রথম সপ্তাহান্তের শেষে ২২ কোটি টাকা আয়ের লক্ষ্যে এগোচ্ছে। প্রসঙ্গত, প্রথম দিনে এই ছবি ৫.৫ কোটি টাকা আয় করে। 

ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম সমালোচক তরণ আদর্শ এই ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন, 'এগজিবিটরদের মনে স্বস্তি এনেছে জরা হটকে জরা বঁচকে। প্রেক্ষাগৃহে ফিরছে হাউজফুল বোর্ড। দ্বিতীয় দিনে স্বাস্থ্যকর আয় বৃদ্ধি নজরে পড়ল। সপ্তাহান্তে ২২ কোটির অধিক আয়ের দিকে নজর। মোটামুটি রিভিউ প্রাপ্ত ছবির জন্য ভালই আয়। শুক্রবার ৫.৪৯ কোটি টাকা, শনিবার ৭.২০ কোটি টাকা। মোট আয় ১২.৬৯ কোটি টাকা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

প্রথম দুই দিনে জাতীয় প্রেক্ষাগৃহ চেনগুলিতে আয়ের পরিমাণ, 'পিভিআর' - ১.৫৪ কোটি ও ২.১১ কোটি টাকা, 'আইনক্স' - ১.১১ কোটি ও ১.৫০ কোটি টাকা, 'সিনেপলিস' - ৭০ লক্ষ ও ৯৪ লক্ষ টাকা। মোট দাঁড়াচ্ছে ৩.৩৫ কোটি ও ৪.৫৫ কোটি টাকা। অনেকের মতে মোটামুটি ছবির ক্ষেত্রে সেগুলি প্রেক্ষাগৃহে মুক্তি না পেয়ে ওটিটিতে সরাসরি মুক্তি পাওয়া উচিত। এই ভাবনাকেও নস্যাৎ করেছে 'জরা হটকে জরা বঁচকে'। প্রসঙ্গত, 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে', 'দ্য কেরালা স্টোরি'র পর এবার 'জরা হটকে জরা বঁচকে' দর্শকের প্রেক্ষাগৃহে উপস্থিতি প্রত্যক্ষ করছে। ফলে ছবির পরিবেশকরা খানিক স্বস্তিতে।

আরও পড়ুন: Glowing Skin: ত্বকের জেল্লা বজায় রাখতে রোজের মেনুতে রাখুন জিঙ্ক সমৃদ্ধ খাবার, কী কী খেতে পারেন?

প্রসঙ্গত, 'জরা হটকে জরা বঁচকে' খানিক হালকা কমেডি ঘরানার ছবি। পয়সা উসুল এই ছবির গান এবং দুই তারকার উপস্থিতিই মূলত দর্শককে হলমুখী করছে বলে মতামত ফিল্ম সমালোচকদের। নিজের বাড়ি কেনার জন্য মধ্যবিত্ত কোনও পরিবার কতটা দূর পর্যন্ত যেতে পারে, কী কী পদক্ষেপ নিতে পারে সেই নিয়েই এই গল্প। সৌম্য ও কপিলের এই গল্প প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২ জুন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget