এক্সপ্লোর

Zeenat Aman: কাজ না পেয়ে হতাশা গ্রাস করছিল, দেব আনন্দ বদলে দিয়েছিলেন জিনাতের জীবন!

Zeenat Aman News: জিনাত লিখছেন, 'যখন কেউ বলিউডে পা রাখেন, তখন অপেক্ষায় থাকে একজন স্টারমেকারের। যে খুঁজে নেবে একজন শিল্পীর ভিতরের লুকিয়ে থাকা তারককে'

কলকাতা: 'হরে রাম হরে কৃষ্ণ'-র জিনাত আমন (Zeenat Aman)-কে মনে নেই, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু ঠিক কীভাবে এই ছবিতে সুযোগ পেয়েছিলেন তিনি? সোশ্য়াল মিডিয়ায় এবার পুরনো ছবি শেয়ার করে সেই গল্পই তুলে আনলেন খোদ জিনাত আমনই।

জিনাত লিখছেন, 'যখন কেউ বলিউডে পা রাখেন, তখন অপেক্ষায় থাকে একজন স্টারমেকারের। যে খুঁজে নেবে একজন শিল্পীর ভিতরের লুকিয়ে থাকা তারককে। অনেকে সেই মানুষটাকে খুঁজে পান, অনেকের আবার খুঁজতে খুঁজতে পেরিয়ে যায় গোটা কেরিয়ার। অনেকে অবশ্য কেবলমাত্র নিজের মেধায় ভর করেই জায়গা করে নিতে পেরেছেন। আমার বলিউড সফরেরও শুরু হয়েছিল এমন একজন স্টারমেকারের হাত ধরে। তিনি দেব সাব (দেব আনন্দ)।'

জিনাত আরও লিখছেন, 'হালচাল ছবিতে আমায় সুযোগ দেওয়া হয়েছিল। সেখান থেকে সামান্য পরিচিতি পেয়েছিলাম আমি। কিন্তু এরপরে আর কাজ পাচ্ছিলাম না। মুম্বইতে বসে তখন কার্যত আমি ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছি বাবা-মায়ের কাছে, বাড়ি ফিরব বলে। ঠিক সেইসময়ে 'হরে রাম হরে কৃষ্ণ' ছবির জন্য কাস্টিং করছিলেন দেব সাব ও তাঁর টিম। সেইসময় আমার প্রথম কাজের পরিচালকই তাঁকে বলেন, আমার সঙ্গে যেন দেখা করেন দেব আনন্দ। আমার ভীষণ স্পষ্টভাবে মনে আছে, সেদিন কী পরেছিলাম আমি। একটা হলুদ টপের সঙ্গে রঙিন স্কার্ট পরেছিলাম। হলুদ ফ্রেমের একটা চশমা। সেই মিটিংয়ে আমার মা-ও ছিলেন। আমি তখনও কিশোরী। এর কিছুদিন পরে আমায় স্ক্রিন টেস্টে ডাকা হয় আর আমি ছবির জন্য মনোনীত হই।'

জিনাত লিখছেন, 'গল্পের শেষ এখানেই হয় না। আমার পরিবার দেশ ছাড়ার জন্য তৈরি হচ্ছিল। কিন্তু দেব সাব আমার মা-কে অনুরোধ করেছিলেন, যাতে আমাদের যাওয়াটা স্থগিত করা যায়। কাঠমান্ডুতে চলে যাওয়ার বদলে, আমরা একটি হোটেলে অপেক্ষা করতে লাগলাম কবে আমায় শ্যুটিংয়ে ডাকবে। ডাক এল দীর্ঘদিন পরে। প্রথম দৃশ্য ছিল একটা বাসের। নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া ছিলাম আমি সেসময়ে। এখনকার সময়ের মতো তাড়াতাড়ি শ্যুটিং তখন হত না। কোনও কোনও শ্যুটিংয়ে আবার ২-৩ বছর পর্যন্তও সময় লেগে যেত। অধৈর্য্য হয়ে একবার আমি মুম্বই ছেড়ে চলে যাওয়ার কথাও ভেবেছিলাম। কিন্তু তখনও আমাদের আটকে দেন দেব সাব। অবশেষে ছবিটির শ্যুটিং হয়, মুক্তি পায় ও জনপ্রিয়ও হয়। সেই ছবিই তারকা করল আমায়। সঙ্গে সঙ্গে আমার শহর ছাড়ার পরিকল্পনাও পিছিয়ে গেল। আর আমায় নিয়ে মনে মনে নতুন ছবির পরিকল্পনা শুরু করে দিলেন দেব সাব।'

আরও পড়ুন: Shaan on Social Media Controversy: ফেজ টুপি পরে ঈদের শুভেচ্ছা জানাতেই বিতর্ক, উত্তরে শান বললেন...

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zeenat Aman (@thezeenataman)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget