এক্সপ্লোর

Zeenat Aman: কেরিয়ারের মধ্যগগনে দেব আনন্দের সঙ্গে ভুল বোঝাবুঝি, কী হয়েছিল জিনাতের?

Zeenat Aman on Dev Anand: আজ সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী দেব আনন্দের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে নিয়েছেন তিনি

মুম্বই: সদ্যই সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছিলেন 'হরে রাম হরে কৃষ্ণ'-এ সুযোগ পাওয়ার স্মৃতি। আর এবার, সোশ্যাল মিডিয়ায় দেব আনন্দের (Dev Anand) সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা লিখলেন অভিনেত্রী জিনাত আমন (Zeenat Aman)। 

আজ সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী দেব আনন্দের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। জিনাত লিখছেন, 'দেব সাব আমার বয়সের পার্থক্য প্রায় ৩০ বছরের। 'হরে রাম হরে কৃষ্ণ'-এ (Hare Krishna Hare Ram) আমি ওঁর বোনের ভূমিকায় অভিনয় করেছিলাম আর উনি কখনোই আমায় রোম্যান্টিক নায়িকা হিসেবে দেখেননি। এরপরে ১৯৭৩ সালে মুক্তি পাওয়া একটি ছবিতে উনি আমায় রাখীর বোনের চরিত্রে কাস্ট করেছিলেন। ছবিটির নাম ছিল 'হীরা পান্না' (Heera Panna)। সেই শ্যুটিংয়ের অভিজ্ঞতাটা আমার মনে চিরস্থায়ী হয়ে থাকবে। ওই ছবি গান আমার আজও প্রিয়।'

জিনাত আরও লিখছেন, 'দেব সাব দুর্দান্ত একজন শিক্ষক। এরপরে উনি আমায় 'ইশক ইশক ইশক' (Ishk Ishk Ishk) -এ কাস্ট করেন। সেই ছবির শ্যুটিংও হয়েছিল নেপালে। এই ছবিতে আমাদের কয়েকজন সুন্দরী মেয়ের প্রয়োজন ছিল। দেব সাব আমায় নিজেই জিজ্ঞাসা করেছিলেন, আমার এমন কোনও বন্ধু আছে কি না যাঁরা মডেলিং করেন। তেমন কিছু মেয়েকে নিয়েই কাজ শুরু হয়। ওঁর মধ্যে এত শৈল্পীক ভাব ছিল যে ওঁর সঙ্গে কাজ করা সবসময় আনন্দের। এমন একজন শিক্ষক পাওয়ার জন্য আমি এখনও ঈশ্বরকে ধন্যবাদ দিই। উনি যেন আমায় উড়তে সাহায্য করেছিলেন।'

জিনাত আরও লিখছেন, 'আমার কেরিয়ার ভীষণ ভালভাবে এগিয়ে যাচ্ছিল। আমি বিভিন্ন জায়গা থেকে মুখ্যভূমিকায় অভিনয়ের সুযোগ পেতে থাকি। কিন্তু তখনই আমার দেব সাবের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হয়। সেটা ছিল আমাদের একমাত্র ভুল বোঝাবুঝি।'

এখানেই থেমেছেন জিনাত... তাঁর গল্প এখনও বাকি। 'ইশক ইশক ইশক' ছবির সেট থেকে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন, বাকি গল্প তিনি আগামীকাল শোনাবেন।

আরও পড়ুন: Priyanka Chopra: ফের মেট গালায় প্রিয়ঙ্কা, এবারের পোশাকে থাকছে বিশেষ কী চমক?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zeenat Aman (@thezeenataman)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget