এক্সপ্লোর

Fact Check: একাধিক ভারতীয়দের আটকে রেখেছে তালিবান সরকার! সোশাল পোস্ট ঘিরে হৈচৈ! আদৌ সত্যি?

ওই পোস্টে এও বলা হয়, 'ভারতীয়দের সঙ্গে এরকম ব্যবহার কেন? আফগানরা এটা ভুলে গেলে চলবে না যে আফগানিস্তানকে ভারত ১০ বিলিয়ন ডলার দান করেছে'

নয়া দিল্লি: ভারতের সঙ্গে আফগানিস্তানের কূটনৈতিকভাবে সুসম্পর্ক রয়েছে। সম্প্রতি নয়া দিল্লিতে আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের অগ্রগতি, আফগানিস্তানের স্থিতিশীলতা ও উন্নয়নে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। 
 
এরই মধ্যে একটি সোশাল মিডিয়ার পোস্ট ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে। একটি এক্স পোস্টে বলা হয়েছে, 'বেশ কিছু রিপোর্ট আসছে সেখানে বলা হয়েছে, আফগানিস্তানে তালিবান সরকার একাধিক ভারতীয়দের সঙ্গে দুর্ব্যবহার করে চলেছে। এর মধ্যে অধিকাংশই মুসলিম এবং কিছু হিন্দুরাও আছে।  

ওই পোস্টে এও বলা হয়, 'ভারতীয়দের সঙ্গে এরকম ব্যবহার কেন? আফগানরা এটা ভুলে গেলে চলবে না যে আফগানিস্তানকে ভারত ১০ বিলিয়ন ডলার দান করেছে। এঁদের নিজেদের লিমিটে থাকা উচিত, লাইনের বাইরে বেরনো উচিত নয়।' 

এদিকে এই খবরটি ভুয়ো, এমনটি দাবি করে পোস্ট করেছে পিআইবি ফ্যাক্ট চেক। সেখানে বলা হয়েছে, এই দাবি যে প্রোফাইল থেকে করা হয়েছে সেই প্রোফাইলটি ভুয়ো। এবং এই ধরনের খবরের কোনও সত্যতা নেই। 

প্রসঙ্গত, বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন, ভারত আফগানিস্তানে ছয়টি নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করবে, যার বিস্তারিত তথ্য আলোচনা শেষে প্রকাশ করা হবে। তিনি জানান, এই প্রকল্পগুলো স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ সংযোগের ওপর গুরুত্ব দেবে। এর পাশাপাশি, তিনি আফগানিস্তানকে ভারতের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া ২০টি অ্যাম্বুলেন্সের মধ্যে পাঁচটি ব্যক্তিগতভাবে মুতাকির হাতে হস্তান্তর করেন।                

এছাড়াও, ভারত আফগান হাসপাতালগুলোর জন্য নতুন MRI ও CT স্ক্যান মেশিন, টিকাদানের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন, এবং ক্যানসার চিকিৎসার ওষুধ সরবরাহের ঘোষণা দেয়। জয়শঙ্কর বলেন, “ভারত সবসময় মানবিক প্রয়োজনে আফগান জনগণের পাশে থেকেছে — সেটা কোভিড-১৯ মহামারির সময় হোক বা জাতিসংঘের মাদকবিরোধী কর্মসূচির অধীনে পুনর্বাসন সহায়তার ক্ষেত্রেই হোক।”                               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of India Alert : ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
PM Modi Viral Video : ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ?  
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ? 
Fact Check: সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল
সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget