এক্সপ্লোর

Fact Check: 'বিজেপি ক্ষমতায় এলে SC/ST/OBC সংরক্ষণ বাতিল', শাহের ভাইরাল ক্লিপে কি সত্যি উঠে এল ?

Amit Shah: সভায় বক্তব্য রাখার সময় তিনি কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। প্রশ্ন তোলেন, রাজ্যের সংরক্ষণ নীতি নিয়ে। 

সিদ্দিপেট (তেলেঙ্গানা) : "যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে অসাংবিধানিক SC, ST ও OBC সংরক্ষণ বন্ধ করে দেওয়া হবে।" সম্প্রতি তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মন্তব্য করেছেন বলে একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা গেছে সোশাল মিডিয়ায়। কিন্তু, সত্যিই কি তিনি এই মন্তব্য করেছেন ? গত বৃহস্পতিবার তেলেঙ্গানার সিদ্দিপেটে বিজেপি প্রার্থী এম রঘুনন্দন রাওয়ের সমর্থনে প্রচার করেন শাহ। সভায় বক্তব্য রাখার সময় তিনি কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। প্রশ্ন তোলেন, রাজ্যের সংরক্ষণ নীতি নিয়ে। 

এই আবহে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে সংশ্লিষ্ট সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, "যদি আবার বিজেপি সরকার গঠিত হয় তাহলে এসটি, এসসি সংরক্ষণ বাতিল করা হবে : অমিত শাহ #NoMoreBJP।"  

কিন্তু, India Today ফ্যাক্ট চেকে দেখেছে, ভাইরাল এই ভিডিওটি জাল। আসল ভিডিওটি ২০২৩ সালে তেলেঙ্গানায় শাহর করা সভার। যেখানে শাহ ঘোষণা করেছিলেন, যদি দল রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে মুসলিম সংরক্ষণ বাতিল করা হবে।

প্রমাণ-

Keyword সার্চে India Today দেখে, ২০২৩ সালে NDTV-র ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওটির শিরোনাম : “Amit Shah Vows To Scrap Muslim Quota in Telangana.”

এর বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৩ এপ্রিল হায়দরাবাদের কাছে চেভেল্লায় একটি সভায় বক্তব্য রাখার সময় শাহ ধর্ম-ভিত্তিক সংরক্ষণের সমালোচনা করেছেন। এই প্রক্রিয়াকে "অসাংবিধানিক" বলেন তিনি। শাহ শপথ নেন, তেলেঙ্গানায় বিজেপি সরকার গঠিত হলে মুসলিমদের জন্য সংরক্ষণ বাতিল করা হবে। 

এই ভিডিওয় মঞ্চ ও পোডিয়ামের রঙের সঙ্গে মিলে গেছে ভাইরাল ক্লিপ। উভয় ভিডিওয়তেই অমিত শাহকে একই রং ও ডিজাইনের স্কার্ফ পরে থাকতে দেখা যায়। ২০২৩ সালের ২৩ এপ্রিল অমিত শাহের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও সভার ভিডিও শেয়ার করা হয়। ভাইরাল ভিডিওয় যে অংশটা দেখা গেছে, সেটা পাওয়া যাবে ভিডিওর 14:30 মিনিট থেকে। কাজেই এটা স্পষ্ট যে, শাহ এসসি, এসটি, ওবিসি সংরক্ষণ বাতিল করার কথা বলেননি। পরিবর্তে তিনি, সেই রাজ্যে মুসলিমদের দেওয়া ৪ শতাংশ সংরক্ষণ শেষ করার কথা বলেছেন। অর্থাৎ, মুসলিমদের সংরক্ষণ বাতিল করে তা এসসি, এসটি ও ওবিসিদের দেওয়ার কথা বলেছেন বলে যে দাবি করা হয়েছে তার ঠিক বিপরীত কথা বলা হয়েছে।

এপ্রসঙ্গে উল্লেখ্য, সম্প্রতি ২৫ এপ্রিল তেলেঙ্গানার সিদ্দিপেটের সভায় শাহ মুসলিমদের জন্য সংরক্ষণ বাতিল করার কথা বলেছেন। 

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে India Today এবং শক্তি কালেক্টিভের (Fact Check : Fact Check: Amit Shah did NOT talk about scraping ST/SC/OBC reservation, viral clip is doctored) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget