এক্সপ্লোর

Fact Check: ২১ হাজার টাকা বিনিয়োগেই মাসে ৩.৫ লাখ রিটার্ন ! নতুন স্কিম এনেছেন মোদি ? ভাইরাল পোস্টের সত্যতা জানুন

PM Modi Deepfake Video: এই ভাইরাল হওয়ার বার্তায় জানানো হচ্ছে যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোয়ান্টামএআই নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যার মাধ্যমে মাসে ৩.৫ লক্ষ টাকা আয়ের সুযোগ রয়েছে।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি বিনিয়োগ স্কিমের প্রচার করছেন এবং দেশবাসীকে এই স্কিমে টাকা রাখার জন্য অনুপ্রাণিত করছেন যেখানে একবার মাত্র ২১ হাজার টাকা রাখলে প্রতি মাসেই নিশ্চিত হারে ৩.৫ লক্ষ টাকা করে পাওয়া যাবে। এই মর্মে একটি বার্তা তুমুল ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে আর সেই বার্তায় প্রসিদ্ধ সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদনের জাল (বানানো) ছবি দেখিয়ে এই স্কিমের সত্যতা প্রমাণের চেষ্টা করা হচ্ছে আর মোদির একটি ডিপফেক ভিডিয়োর মাধ্যমে স্কিমের প্রচার চালানো হচ্ছে। এই স্কিমটি সম্পূর্ণ ভুয়ো এবং প্রতারণাময়। দেশের প্রধানমন্ত্রী এমন কোনও স্কিমের প্রচার করেননি, সরকারি তরফে এমন কোনও স্কিম আনা হয়নি, সাফ জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো এবং সমস্ত দেশবাসীকে এই ধরনের প্রতারণাময় মেসেজ বা বার্তায় দেওয়া লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

এই ভাইরাল হওয়ার বার্তায় জানানো হচ্ছে যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোয়ান্টামএআই নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এবং এই প্ল্যাটফর্মের ব্যাপারে সমাজমাধ্যমে ‘ট্রানসাকশন রাইটস ৫৪’ নামে একটি চ্যানেল বা প্রোফাইল থেকে প্রচার চালানো হচ্ছে। এই চ্যানেলের মাধ্যমেই একটি প্রচারমূলক ভিডিয়ো প্রকাশ করা হয় ও শেয়ার করা হয় যেখানে প্রধানমন্ত্রী মোদিকে এই স্কিমের ব্যাপারে বলতে শোনা যায়।

ভাইরাল বার্তায় দাবি করা হচ্ছে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি নতুন বিনিয়োগ স্কিম চালু করেছে যেখানে একবার মাত্র ২১ হাজার টাকা জমা করলে মাসে মাসে ৩.৫ লক্ষ টাকা করে পেয়ে যাবেন গ্রাহকরা। প্রেস ইনফরমেশন ব্যুরো তাদের এক্স হ্যান্ডলে স্পষ্ট জানিয়েছে যে এই স্কিম সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে। এই ছবি ও ভিডিয়ো ভুয়ো, এআই দিয়ে বানানো। এমনকী ইন্ডিয়া টুডে-র যে স্ক্রিনশট দেওয়া হয়েছে তাও মিথ্যে, ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যম এমন কোনও প্রতিবেদন কখনই প্রকাশ করেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Bank of India Alert : ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
PM Modi Viral Video : ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ?  
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ? 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget