এক্সপ্লোর

Fact Check: অভিবাসীদের শিকল-হাতকড়া পরিয়ে ফেরত পাঠাচ্ছে আমেরিকা ? পুরনো ভাইরাল ছবিতে কি ভারতীয়রা ? জানুন সত্যটা

US Deports Indian Immigrants: ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, একদল মানুষকে হাতে-পায়ে শিকল পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সামনে একজন উর্দিধারী মিলিটারি অফিসার দাঁড়িয়ে আছেন।

Claim: ভিডিয়োতে দেখা যাচ্ছে ভারতীয় অভিবাসীদের হাতে হাতকড়া, পায়ে শিকল পরানো আছে।

Fact: এই ভিডিয়োর দাবি সম্পূর্ণ মিথ্যা। যে অভিবাসীদের দেখা যাচ্ছে ভিডিয়োতে তাদের আদপে গুয়াতেমালায় নিয়ে যাওয়া হচ্ছে।

একটি ২০ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে মানুষজনের হাতে হাতকড়া, পায়ে শিকল পরানো। সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়ে গিয়েছে এবং দাবি করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় অভিবাসীদের বন্দির মত ফেরত পাঠাচ্ছে। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়ে আসার পরে পরেই ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ সীমান্তে একটি জরুরি অবস্থা জারি করেন বেআইনি অনুপ্রবেশ রোধ করার জন্য। আর লক্ষ লক্ষ অপরাধী অভিবাসীদের ফেরত পাঠানো শুরু হয়। এই সিদ্ধান্তের পরেই শতাধিক অভিবাসীকে ফেরত পাঠানো হয় এবং আরও হাজার হাজার অভিবাসীকে শনাক্ত করা হয়েছে, ক্রমে তাদেরও ফেরত পাঠানো হবে।

কী দাবি ?

এই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, একদল মানুষকে হাতে-পায়ে শিকল পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সামনে একজন উর্দিধারী মিলিটারি অফিসার দাঁড়িয়ে আছেন। ভিডিয়োতে একটি বিমানের রাডারও নজরে এসেছে। এক্স হ্যান্ডলে এই ভিডিয়ো পোস্ট করা হয় যার ক্যাপশনে লেখা ছিল, 'ভারতবাসীকে এরকম করে আর কোনো দেশ কখনও অত্যাচার করেনি...বেআইনি ভারতীয় অভিবাসীদের হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে ট্রাম্প এবং এমন ব্যবহার করছে যেন তারা সন্ত্রাসবাদী, এটা ভারতের পক্ষে অত্যন্ত অপমানজনক'।

এখানে পোস্টটি দেখুন

ফ্যাক্ট চেক

নিউজমিটারের ফ্যাক্ট চেক ডেস্ক তদন্ত করে জানিয়েছে, এই ভাইরাল ভিডিয়োর দাবি সম্পূর্ণ মিথ্যে। এই ভিডিয়োতে কোনো ভারতীয় অভিবাসীকে দেখা যাচ্ছে না যাদের ফেরত পাঠানো হচ্ছে বন্দির মত। রিভার্স ইমেজ সার্চ করে নিউজমিটার দেখেছে, ভাইরাল ভিডিয়ো ক্লিপের সম্পূর্ণ অংশ আদপে এএনআইয়ের একটি ইউটিউবে আপলোড করা ভিডিয়োর মধ্যে রয়েছে, ৩১ জানুয়ারি ২০২৫ এই ভিডিয়ো আপলোড করা হয়েছিল। ভিডিয়োর ৬ মিনিট ১২ সেকেন্ডের মাথায় এই ফুটেজ রয়েছে।

ভিডিয়োর বিবরণ অনুযায়ী মার্কিন প্রতিরক্ষা বিভাগের তরফ থেকে এই ভিডিয়ো প্রকাশ করা হয়েছিল ২৭ জানুয়ারি ২০২৫। এখানে দেখা যাচ্ছে টেক্সাসের ফোর্ট ব্লিস বিমানবন্দর থেকে একটি অভিবাসন বিমানে নিয়ে যাওয়া হচ্ছে বেআইনি অভিবাসীদের। তত্ত্বাবধান করছে মার্কিনি কাস্টমস ও সীমান্ত সুরক্ষা বাহিনী।

পোস্ট দেখুন এখানে

ফ্রান্স ২৪ সংবাদমাধ্যমের রিপোর্টে দেখা যাচ্ছে, ২৫ জানুয়ারি একটি সংবাদ এসেছে ট্রাম্পের প্রেসিডেন্টশিপের সময় প্রথমবার অভিবাসন বিমান এসে পৌঁছেছে লাতিন আমেরিকায় যেখানে ভাইরাল ফুটেজ থেকে একটি ছবিও প্রকাশ পেয়েছিল। কিওয়ার্ড সার্চ করে দেখা যাচ্ছে, ২৪ জানুয়ারি প্রকাশ পাওয়া একটি সংবাদে লেখা রয়েছে, দুটি সি ১৭ গ্লোবমাস্টার ৩ বিমান টেক্সাসের ফোর্ট ব্লিস থেকে ছেড়ে তাসকান, অ্যারিজোনা এবং গুয়াতেমালায় পৌঁছেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে ভিডিয়োতে দেখতে পাওয়া অভিবাসীরা ভারতীয় নয়। ফলে নিউজমিটার সিদ্ধান্ত নিয়েছে যে এই ভাইরাল ভিডিয়োর দাবি সম্পূর্ণ মিথ্যে।  

ডিসক্লেমার: এই প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউজমিটার এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে, প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget