এক্সপ্লোর

Fact Check: কর্নাটকের মানুষদের পাপী বলছেন প্রধানমন্ত্রী মোদি! জানুন ভাইরাল ভিডিও-র আসল সত্যি

Fact Check: সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্নাটকের মানুষদের পাপী বলেছে বলে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্কও। আসুন জেনে আসল সত্যি।

Fact Check: কর্নাটকের মানুষদের পাপী বলছেন প্রধানমন্ত্রী মোদি! জানুন ভাইরাল ভিডিও-র আসল সত্যি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যাতে দাবি করা হয়েছে যে তিনি কর্নাটকের মানুষদের পাপী বলেছেন। ওই ভিডিও ক্লিপে প্রধানমন্ত্রী মোদিকে বলতে শোনা যাচ্ছে, "কর্নাটকের মানুষরা যে পাপ করেছেন, তার সাজা এই নির্বাচনে দিন আর মোদি আগামী বছরগুলিতেও আপনাদের পাশে থাকার গ্যারান্টি দিচ্ছে।"

ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করে একজন ব্যবহারকারী লিখেছেন, "মোদির মাথা পুরোপুরি গেছে। তিনি নিজের গোলপোস্টেই একের পর এক গোল করে যাচ্ছেন। এখন তিনি আবার কর্নাটকের মানুষদের পাপী বলছেন। কর্নাটক এই ধরনের অপমানের জবাব শক্ত একটা থাপ্পড় মারতে জানে। বিজেপি এই রাজ্য থেকে পুরোপুরি নির্মূল হয়ে যাবে।"Fact Check: কর্নাটকের মানুষদের পাপী বলছেন প্রধানমন্ত্রী মোদি! জানুন ভাইরাল ভিডিও-র আসল সত্যি

ফেসবুক লিঙ্ক/ আর্কাইভ লিঙ্ক

এই ভিডিওটি আপনি এখানে আর এখানে দেখতে পাবেন।

আর্কাইভ লিঙ্ক

যাইহোক, Factcrescendo-এর তরফে এই ভিডিওটির বিষয়ে তদন্ত করে দেখা হয়। তাতে আমরা দেখতে পাই ভিডিওটি সম্পূর্ণ ভুলভাবে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসলে কর্নাটকের কংগ্রেস পার্টির সমালোচনা করছিল, কর্নাটকের মানুষের নয়। এটাই হল আসল ঘটনা।

আসল ঘটনা কী?

আমরা আমাদের তদন্ত শুরু করি ইউটিউবে একটি কী ওয়ার্ড সার্চের মধ্যে দিয়ে এবং ২০২৪ সালের ২৮ এপ্রিল ইয়োইয়ো টিভি কানাডার আপলোড করা একটি ভিডিও খতিয়ে দেখি। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, বেলাগাভিতে আয়োজিত বিজেপির নির্বাচনী জনসভাতে দেওয়া প্রধানমন্ত্রী মোদির সবচেয়ে ভালো বক্তব্য। কর্নাটক লোকসভা নির্বাচন ২০২৪। ইয়োইয়ো টিভি। 

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রাত ২০.৫৩ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী মোদি বলছেন, "কৃষকদের সঙ্গে কংগ্রেস পার্টি যে বিশ্বাসঘাতকতা করেছে তা একটা পাপ। যখন বিজেপি কর্নাটকের ক্ষমতায় ছিল তখন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে জমা করেছিল। আর যখন কংগ্রেস সরকার গঠন হল তখন তারা ৪ হাজার করে টাকা দেওয়া বন্ধ করে দিল। যখন থেকে তারা ভোট পেতে শুরু করল তখন থেকে এখন পর্যন্ত তারা কৃষকদের জন্য কোনও কিছু করা বন্ধ করে দিল। কৃষকরা এখন মাত্র ৬ হাজার টাকা করে পান যেটা মোদি ব্যবস্থা করেছেন। তবে কোনও ভয় পাবেন না। আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে টাকা পাবেন। কর্নাটকের মানুষের দ্বারা যে পাপ হয়েছে এই নির্বাচনে তার শাস্তি ওদের দিন। আর মোদি আপনাদের গ্যারান্টি দিচ্ছে যে দিল্লি থেকে যে টাকা পাঠানো হত তা আগামী দিনেও আসবে।" 

আমরা এই একই ভিডিও দেখতে পাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিশিয়াল ইউটিউব চ্যানেল। যা আপলোড করা হয়েছে ২০২৪ সালের ২৮ এপ্রিল রাত ৮টা ৪১মিনিটে। সেখানে প্রধানমন্ত্রীর মোদির একই বক্তব্য রয়েছে। নিচে আসল ভিডিওটি এবং ভাইরাল হওয়ার ক্লিপটির মধ্যে তুলনামূলক আলোচনা করা হয়েছে।


Fact Check: কর্নাটকের মানুষদের পাপী বলছেন প্রধানমন্ত্রী মোদি! জানুন ভাইরাল ভিডিও-র আসল সত্যি

আর্কাইভ লিঙ্ক

তাতে পরিষ্কার বোঝা গেছে ভাইরাল ক্লিপটি আসল ভিডিওটি থেকে কেটে নিয়ে পোস্ট করা হয়েছে। তাই এটা পরিষ্কার হয়ে গেছে যে প্রধানমন্ত্রী মোদি কর্নাটকবাসীদের কথা বলে কর্নাটকের সাধারণ নাগরকিদের না বুঝিয়ে রাজ্যে থাকা কংগ্রেস সরকারের সমালোচনা করেছেন।

সত্যিটা কী

তদন্তে আমরা আরও জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য বিকৃত করে কেটে সেখানে আসল বিষয়টিও দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্নাটকের মানুষ পাপ করেছে একথা বলেননি। আসলে কর্নাটকাবালও বলতে তিনি রাজ্যের কংগ্রেস সরকারের কথা বলতে চেয়েছেন।  

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে Factcrescendo.com এবং শক্তি কালেক্টিভের (Did PM Modi Call People Of Karnataka Sinners? Here’s The Fact Check) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আরও পড়ুন: Fact Check: 'বিজেপি কখনও শক্তিশালী ভারত গড়তেই পারবে না', মোদি আসলে কী বলেছেন ?

ফ্যাক্ট চেক (Fact Check) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা
Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget