এক্সপ্লোর

Rs 500 Notes: ৫০০ টাকার কোনও নোটে ‘তারকা’ চিহ্ন রয়েছে কিনা দেখেছেন ? এই নোট কি জাল ? সাফ জানাল PIB

Rs 500 Notes with Star Symbols: সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি মেসেজ বিস্তর ফরোয়ার্ড হচ্ছে যেখানে বলা হচ্ছে যে ৫০০ টাকার নোটে যদি কোনও তারকা চিহ্ন (*) থাকে, তাহলে সেটি জাল।

Rs 500 Notes: বাজারে জাল নোট নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। এর আগে ২০০০ টাকার নোট জাল হওয়া নিয়ে দুশ্চিন্তা ছড়িয়েছিল, সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি মেসেজ বিস্তর ফরোয়ার্ড হচ্ছে যেখানে বলা হচ্ছে যে ৫০০ টাকার নোটে যদি কোনও তারকা চিহ্ন (*) থাকে, তাহলে সেটি জাল আর এই ধরনের নোট দেখলেই যেন কর্তৃপক্ষকে জানানো হয়। এমনকী সেই বার্তায় লেখাও রয়েছে যে এই ধরনের নোটগুলি (Rs 500 Notes) ইন্ডাসইন্ড ব্যাঙ্কের থেকে ফেরত পাঠানো হয়েছিল আর সেগুলিই চোরাপথে বাজারে ছেয়ে গিয়েছে। এই বার্তার সাপেক্ষে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে যে এটি ভুয়ো এবং বার্তায় উল্লিখিত তথ্য মিথ্যা। রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য অনুসারে (Fact Check) এমন নোট বাজারে রয়েছে, তবে এটি জাল নয়। সরকারের তরফ থেকে এই নোট ছাপানো হয়েছিল। আপনার নজরেও কি এসেছে এই তারকা চিহ্ন দেওয়া ৫০০ টাকার নোট ?

রিজার্ভ ব্যাঙ্ক এর আগেই জানিয়েছিল যে ১০০টি সিরিয়াল নম্বরযুক্ত ব্যাঙ্ক নোটের প্যাকেটে কোনও একটি নোট মুদ্রণে কোনও ভুল থেকে গেলে সেই সমস্ত নোটের বদলে আবার নতুন করে নোট ছাপানো হয়ে থাকে। এই নতুনভাবে মুদ্রিত নোটগুলিতে তারকা চিহ্ন দেওয়া হয় নোটের সিরিয়াল নম্বরের প্যানেলে। এটি আসলে একটি শনাক্তকারী চিহ্ন যা বুঝিয়ে দেয় এই নোটটি মুদ্রণ-ত্রুটিযুক্ত নোটের বিকল্প হিসেবে ছাপানো হয়েছে।

দেখা গিয়েছে ৫০০ টাকার নোটে সিরিয়াল নম্বর আর প্রিফিক্সের মাঝেই এই তারকা চিহ্ন বসানো থাকে। তবে এই নোট জাল নয়। ৩১ জুলাই প্রেস ইনফরমেশন ব্যুরো তাদের এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছে যে এই তারকা চিহ্নিত ৫০০ টাকার নোট জাল এই মর্মে ছড়িয়ে পড়া বার্তায় কোনও সত্যতা নেই। এই ধরনের নোট ২০১৬ সালের ডিসেম্বর মাসে বাজারে ছড়ানো হয়েছিল, সরকারের অধীনেই এই নোটগুলি মুদ্রিত হয়েছে। ফলে এই ধরনের নোট আপনার কাছে থাকলেও দুশ্চিন্তার কোনও কারণ নেই। এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়াও তাদের ওয়েবসাইটে FAQ অংশে বিস্তারিত তথ্য জানিয়েছে। 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget