এক্সপ্লোর

প্রকাশ্যে এল ‘ফাইভ জি’ ওয়ান প্লাস ৮, ওয়ান প্লাস ৮ প্রো মোবাইল ফোন, দেখুন ফিচার্স

ওয়ান প্লাস ৮ এবং ওয়ান প্লাস ৮ প্রো দু’টি ফোনই ‘ফাইভ জি’।

নয়াদিল্লি: দীর্ঘ জল্পনার পর অবশেষে আজ প্রকাশ্যে এল ওয়ান প্লাস ৮ ও ওয়ান প্লাস ৮ প্রো মোবাইল ফোন। এর আগেই অবশ্য এই ফোনের যাবতীয় ফিচার্স ও দাম ফাঁস হয়ে যায়। ফোনগুলি প্রকাশ্যে আসার পর দেখা গেল, যা ফাঁস হয়েছিল সেটাই ঠিক। ওয়ান প্লাস ৮ এবং ওয়ান প্লাস ৮ প্রো দু’টি ফোনই ‘ফাইভ জি’। ২১ এপ্রিল থেকে ইউরোপে এই ফোনের বিক্রি শুরু হবে। ২৯ এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু হবে। তবে ভারতে কবে থেকে বিক্রি শুরু হবে, সেটা এখনও জানা যায়নি। ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় অনলাইনে বা দোকানে বিক্রি করা যাবে না কোনও ফোন। ভারতে এই ফোনের দাম কত হবে, সেটাও এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, ভারতে ওয়ান প্লাস ৮ প্রো-র দাম হতে পারে ৬৮,৩০০ টাকা থেকে ৭৫,৯০০ টাকার মধ্যে। ওয়ান প্লাস ৮-এর দাম হতে পারে ৫৩ হাজার টাকা থেকে ৬০,৭০০ টাকা মধ্যে। ওয়ান প্লাস ৮ এবং ওয়ান প্লাস ৮ প্রো ফোন পাওয়া যাবে দু’টি কনফিগারেশনে। সেগুলি হল ৮ জিবি বা ১২৮ জিবি এবং ১২ জিবি বা ২৫৬ জিবি। এখনও পর্যন্ত ওয়ান প্লাসের যত ফোন বাজারে এসেছে, তার মধ্যে ৮ প্রো-ই সেরা। এই ফোনে অয়্যারলেস চার্জিংয়ের ব্যবস্থা আছে। এই ফোনে দ্রুত চার্জ দেওয়া যাবে। ওয়ান প্লাস সিরিজের প্রথম ফোন হিসেবে আইপি রেটিং (আইপি৬৮) পেয়েছে ৮ প্রো। এই ফোন জল ও ধুলো আটকাতে সক্ষম। যে কোনও ফোনেরই অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হল ক্যামেরা। ওয়ান প্লাস ৮ এবং ৮ প্রো-ও এর ব্যতিক্রম নয়। ৮ প্রো-র ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। ব্যাক ক্যামেরা চারটি। তার মধ্যে প্রধান ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেল। এছাড়া ৪৮ মেগাপিক্সেলের অন্য ক্যামেরাটিতে ১২০ ডিগ্রি আলট্রা ওয়াইড ভিউ পাওয়া যাবে। এছাড়া থ্রি এক্স অপটিক্যাল জুম সহ ৮ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এই ফোনে। ওয়ান প্লাস ৮-এ তিনটি ব্যাক ক্যামেরা আছে। তার মধ্যে প্রধান ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেল। এছাড়া ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।

সেরা শিরোনাম

Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
iPhone 18 Pro Max: আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
আইফোন ১৮ প্রো ম্যাক্স ভারতে আসছে কবে? কত হতে পারে দাম, কেমনই বা হবে ক্যামেরা-ব্যাটারি-ডিসপ্লে
Nokia 300 Charge: একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?
একবার পুরো চার্জে ফোন চলবে ৪০ দিন, হাজির নোকিয়ার নতুন ফিচার ফোন, মিলবে আর কী কী সুবিধা ?
Redmi Phones: রেডমির ২ ফোন একসঙ্গে লঞ্চ হল ভারতে, কোন কোন মডেল কিনতে পারবেন? দাম কত
রেডমির ২ ফোন একসঙ্গে লঞ্চ হল ভারতে, কোন কোন মডেল কিনতে পারবেন? দাম কত

ভিডিও

Jukti Takko(পর্ব ২)|একদিকে দেখি আগের শাসক আজকে সর্বহারা, বদলালো নাম, প্রতীক গেল, প্রার্থীও হাতছাড়া!
Jukti Takko(পর্ব ১)|একদিকে দেখি আগের শাসক আজকে সর্বহারা, বদলালো নাম, প্রতীক গেল, প্রার্থীও হাতছাড়া!
Fake Doctor News : ভুয়ো সার্টিফিকেট নিয়ে পশ্চিমবঙ্গে কর্মরত ২ চিকিৎসককে বরখাস্ত করল স্বাস্থ্য দফতর
Municipality Election News : নভেম্বরের শেষে কলকাতা, হাওড়া, বালি, হলদিয়ায় পুরভোটের সম্ভাবনা | ABP
DVC News: নিম্নচাপের মাঝে ডিভিসির জল ছাড়ায় প্লাবনের আশঙ্কা! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ছে বিপদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget