এক্সপ্লোর

জয়েন্ট মেন পরীক্ষায় অপশনাল গুজরাতি, কেন বাংলা সহ বাকি আঞ্চলিক ভাষাকে রাখা হবে না? ট্যুইট মমতার

মুখ্যমন্ত্রী বলেছেন, ২০১৪-য় পরীক্ষায় অপশনাল মিডিয়াম হিসাবে সিবিএসই উর্দু, মারাঠি, গুজরাতিকে যোগ করে। ২০১৬-য় উর্দু, মারাঠিকে বাদ দেওয়া হলেও হিন্দি, ইংরেজির পাশাপাশি বহাল থাকে গুজরাতি। ২০১৯-এ সিবিএসই-র হাত থেকে ওই পরীক্ষা পরিচালনার ভার নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

কলকাতা: জয়েন্ট এন্ট্রাস (জেইই) মেন পরীক্ষায় গুজরাতি ভাষার অন্তর্ভুক্তি নিয়ে কেন্দ্রের সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সমেত অন্য আঞ্চলিক ভাষাগুলিকেও মাধ্যম হিসাবে কেন রাখা হবে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ২০১৪-য় পরীক্ষায় অপশনাল মিডিয়াম হিসাবে সিবিএসই উর্দু, মারাঠি, গুজরাতিকে যোগ করে। ২০১৬-য় উর্দু, মারাঠিকে বাদ দেওয়া হলেও হিন্দি, ইংরেজির পাশাপাশি বহাল থাকে গুজরাতি। ২০১৯-এ সিবিএসই-র হাত থেকে ওই পরীক্ষা পরিচালনার ভার নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। মুখ্যমন্ত্রী ট্যুইটে অসন্তোষ জানিয়ে লিখেছেন, জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা এতদিন হয়ে এসেছে ইংরেজি, হিন্দিতে। বিস্ময়ের ব্যাপার হল, এবার শুধু গুজরাতিকেই যোগ করা হয়েছে। এটা মোটেই প্রশংসনীয় পদক্ষেপ নয়। গুজরাতিকে রাখতে হলে বাংলা সহ সব আঞ্চলিক ভাষাও অন্তর্ভুক্ত করা উচিত। আমাদের দেশ ভারতবর্ষে বহু ধর্ম, ভাষা, সংস্কৃতি, সম্প্রদায়, গোষ্ঠী আছে। কিন্তু কেন্দ্রে ক্ষমতাসীন সরকারের অভিপ্রায় হল সব অঞ্চল ও আঞ্চলিক ভাষাকে ছোট করা। গুজরাতি ভাষা আমিও ভালবাসি। কিন্তু, তা বলে কেন অন্য আঞ্চলিক ভাষাগুলিকে উপেক্ষা করা হবে? কেন ওদের প্রতি অন্যায় হবে? বিষয়টি ‘সম্মান, মর্যাদা’র সঙ্গে মিটিয়ে ফেলা না হলে সর্বত্র ক্ষোভ, কঠোর প্রতিবাদ মাথাচাড়া দেবে, কেননা ‘এই অন্যায়ে’র জন্য অন্য সব আঞ্চলিক ভাষায় কথা বলা মানুষজনের সেন্টিমেন্ট, আবেগে আঘাত লাগবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। প্রসঙ্গত, ২০২০-র জেইই পরীক্ষার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদনপত্র পূরণের সময়ই পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের ভাষা বেছে নিতে হবে।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget