এক্সপ্লোর

Live updates: ৩৭০ ধারা রদের জের: ১৫ আগস্ট ‘কালা দিবস’ পালনের সিদ্ধান্ত পাকিস্তানের, ভারতের সমস্ত বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার বার্তা

Pakistan downgrades diplomatic ties with India, suspends bilateral trade, will observe 15th August as black day Live updates: ৩৭০ ধারা রদের জের: ১৫ আগস্ট ‘কালা দিবস’ পালনের সিদ্ধান্ত পাকিস্তানের, ভারতের সমস্ত বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার বার্তা

Background

ইসলামাবাদ: ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর পাল্টা বুধবার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা পাকিস্তানের। পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের স্তর নামিয়ে আনার সিদ্ধান্তও নিল তারা। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভেঙে দেওয়ার পথেই পাকিস্তান এগোচ্ছে বলে খবর। ইসলামাবাদে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের পৌরহিত্যে ন্যাশনাল সিকিউরিটি কমিটি (এনএসসি)-র গুরুত্বপূর্ণ বৈঠকে গৃহীত হয়েছে এই কঠিন সিদ্ধান্ত। বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের শীর্ষ সামরিক, অসামরিক নেতৃত্ব। পাক প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতি দিয়ে জানানো হয় এই সিদ্ধান্তের কথা।
বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি নিরাপত্তা পরিষদ সহ রাষ্ট্রপুঞ্জে নিয়ে যাওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে ‘দ্বিপাক্ষিক বোঝাপড়া, ব্যবস্থা’ খতিয়ে দেখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এনএসসি-র বৈঠকে।
ভারত সরকার গত সোমবার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার রক্ষাকবচ হিসাবে বহু বছর থেকে চালু থাকা ৩৭০ ধারা রদ করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি গোটা রাজ্যকে জম্মু ও কাশ্মীর ও লাদাখ, দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। পাকিস্তানের দাবি, নয়াদিল্লির এহেন ‘একতরফা’, ‘বেআইনি’ পদক্ষেপের জবাবেই তারা এই পথে হাঁটছে।
আজ ইমরানের সভাপতিত্বে বৈঠকে ভারত সরকারের ‘একপেশে, অবৈধ কাজকর্মে’র ফলে উদ্ভূত জম্মু ও কাশ্মীরের ভিতরের ও নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আলোচনা হয়। সেখানেই ঠিক হয়, দুদেশের কূটনৈতিক সম্পর্কের স্তর লঘু করা হবে, পাশাপাশি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বন্ধ রাখা হবে। ভারতের সঙ্গে যাবতীয় ‘দ্বিপাক্ষিক বোঝাপড়া’ও রিভিউ করা হবে। পাশাপাশি ভারতের স্বাধীনতা দিবস অর্থাত্ ১৫ আগস্ট দিনটিকেও কালা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের এনএসসি। পাক নেতৃত্ব জানিয়েছে, এবারের ১৪ আগস্ট অর্থাত্ পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন কাশ্মীরীদের সঙ্গে সহমর্মিতা পালন করা হবে। ভারত বরাবর বলে আসছে, জম্মু ও কাশ্মীর তার অবিচ্ছেদ্য অংশ।


23:41 PM (IST)  •  07 Aug 2019

জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা রদ করা এবং তার পরবর্তী উত্তেজনা ঘিরে এবার দেশজুড়ে সমস্ত বিমানবন্দরে সতর্কতা জারি করা হল। যে সংস্থা দেশের সমস্ত বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে, সেই বিসিএএস সমস্ত রাজ্য সরকারকে নির্দেশিকা জারি করে সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করতে বলেছে।
21:13 PM (IST)  •  07 Aug 2019

ভারত সরকারের জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদ করার সিদ্ধান্তকে সমর্থন জানাল মলদ্বীপ। মলদ্বীপ জানিয়েছে, প্রত্যেক দেশেরই অধিকার রয়েছে প্রয়োজন অনুযায়ী আইন ও সংবিধান সংশোদন করার। মলদ্বীপ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা মনে করি ৩৭০ ধারা রদ করা নিয়ে ভারত সরকারের সিদ্ধান্ত নিতান্তই অভ্যন্তরীণ বিষয়। প্রত্যেক দেশেরই অধিকার রয়েছে আইন ও সংবিধান প্রয়োজন অনুযায়ী সংশোধন করার।'
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget