এক্সপ্লোর

Liver Cancer: ২০৫০ সালের মধ্যে ১.৩ মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে লিভার ক্যানসারে ! ভয়ঙ্কর তথ্য উঠে এল সমীক্ষায়

Liver Cancer: টিকাদানের হার বাড়ানো না হলে হেপাটাইটিস বি ২০১৫ সাল থেকে ২০৩০ সালের মধ্যে ১ লক্ষ ৭০ কোটি মানুষের মৃত্যু ঘটাবে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই সমীক্ষায় এই আশঙ্কার কথাও তুলে ধরা হয়েছে।

একটি সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ল্যান্সেটের এই সমীক্ষায় জানা গিয়েছে সারা বিশ্বজুড়ে ক্রমেই বেড়ে চলেছে লিভার ক্যানসারের ঝুঁকি। এমনকী আগামী ২০৫০ সালের মধ্যেই সারা বিশ্বজুড়ে লিভার ক্যানসার (Liver Cancer) আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। নতুন করে লিভার ক্যানসারে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৮ লক্ষ ৭০ হাজার জন বার্ষিক থেকে বেড়ে হতে পারে ১.৫২ মিলিয়ন। এর মধ্যে আবার লিভার ক্যানসারে মৃত্যুর সংখ্যাও বেড়ে হতে পারে ১৩.৭ মিলিয়ন। অবিশ্বাস্যরকম বেড়ে যেতে পারে মৃত্যুহার, সারা বিশ্বেই বাড়ছে ঝুঁকি। সমীক্ষা বলছে সারা বিশ্বজুড়ে লিভার ক্যানসার এখন তৃতীয় মারাত্মক ঝুঁকিপূর্ণ ক্যানসার।

এই গবেষণায় জানানো হয়েছে লিভার ক্যানসারের মুখ্য দুটি কারণ। অ্যালকোহল ব্যবহার, ভাইরাল হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি এবং স্থূলতার সঙ্গে সংশ্লিষ্ট লিভারের রোগ MASLD। বিশেষজ্ঞরা (Liver Cancer) বলছেন যে প্রাথমিক প্রতিরোধ, উন্নত জনস্বাস্থ্য কৌশলের মাধ্যমে ৬০ শতাংশ লিভার ক্যানসার এড়ানো সম্ভব। বিশ্ব হেপাটাইটিস দিবসে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে ল্যান্সেটের গবেষণায়।  আর এই সমীক্ষা ঘিরে লিভার ক্যানসারের ঝুঁকির কারণগুলি হ্রাস, ও সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

জন্মের সময় টিকাদান হেপাটাইটিস প্রতিরোধের অন্যতম উপায়। তবে জানা গিয়েছে সাহারা মরুভূমি সংলগ্ন আফ্রিকার প্রদেশগুলিতে এই টিকার আওতার বাইরে এখনও বহু মানুষ। টিকাদানের হার বাড়ানো না হলে হেপাটাইটিস বি ২০১৫ সাল থেকে ২০৩০ সালের মধ্যে ১ লক্ষ ৭০ কোটি মানুষের মৃত্যু ঘটাবে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই সমীক্ষায় এই আশঙ্কার কথাও তুলে ধরা হয়েছে।

সমীক্ষাতে আরও জানানো (Liver Cancer) হয়েছে যে আগামী ২০৫০ সালের মধ্যে লিভার ক্যান্সারের ২১ শতাংশেরও বেশি ক্ষেত্রে অ্যালকোহল সেবনের ফলে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে যা ২০২২ সালের তুলনায় ২ শতাংশ বেশি রয়েছে। গবেষকরা হিসেব করে দেখেছেন যে লিভারে স্থূলতা বৃদ্ধির কারণে এবং চর্বির মাত্রা বাড়ার কারণে ক্যানসারের হার ১১ শতাংশে উন্নীত হবে। অর্থাৎ আগামী দিনে সারা বিশ্বজুড়ে ২ শতাংশেরও বেশি বাড়বে ক্যানসারে আক্রান্তের সংখ্যা।

গবেষণাপত্রের লেখকরা জানিয়েছেন, বৃহৎ পরিসরে পরিচালিত এই গবেষণা লিভার ক্যানসার নিয়ে বিশ্বব্যাপী পদক্ষেপের প্রয়োজনীয়তাকে তুলে ধরেছে। লিভার ক্যানসারের প্রতিরোধযোগ্য বিপদ সম্পর্কে আরও জনসচেতনতার আহ্বান জানিয়েছেন গবেষকরা। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়ায় স্থূলতা বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ফ্যাটি-লিভার সম্পর্কে সতর্ক করে তুলতে পারে এই প্রয়াস।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget