এক্সপ্লোর

এই নিয়মগুলি মেনে চললে কমবে ক্যান্সারের ঝুঁকি

দৌড়-ঝাঁপ ছাড়া থিতু জীবন, বসে বসে কাজ, ভুল খাদ্যাভ্যাস ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাছাড়া ধূমপান যে ক্যান্সারের অন্যতম কারণ হয়ে উঠতে পারে, সেকথা তো সকলেরই জানা।

চিকিৎসাশাস্ত্র বহু দুরারোগ্য ব্যাধিকে হার মানালেও কর্কটরোগ থেকে সুস্থ হয়ে ফিরে আসা এখনও বেশ কঠিন। ২০১৮ সালের হিসেব বলছে সারা বিশ্বে এই প্রাণঘাতী রোগ কেড়ে নিয়েছে ৯৬ লক্ষ মানুষের জীবন। ক্যান্সারের মরণ কামড় কখন কার উপর এসে পড়বে বলা সত্যিই কঠিন। তবুও কিছু নিয়মকানুন আপনাকে দূরে রাখতে পারে এই রোগের ঝুঁকি থেকে। দৌড়-ঝাঁপ ছাড়া থিতু জীবন, বসে বসে কাজ, ভুল খাদ্যাভ্যাস ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাছাড়া ধূমপান যে ক্যান্সারের অন্যতম কারণ হয়ে উঠতে পারে, সেকথা তো সকলেরই জানা। ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোলের মতে, এক তৃতীয়াংশ ক্যান্সার ঠেকানো সম্ভব। সেটা ছাড়া অন্যান্য কর্কট রোগ ঠিক সময়ে ধরা পড়লে সারিয়ে ফেলাও সম্ভব হয়। ক্যান্সার এড়াতে মেনে চলুন এই নিয়মিগুলি- > ধূমপান ত্যাগ করুন: অতিরিক্ত ধূমপানে ফুসফুস, মুখ, গলা,প্যানক্রিয়াসে ক্যান্সারের সম্ভাবনা বাড়তে পারে। > অতিরিক্ত ওজন কমান: গবেষণা বলছে, অতিরিক্ত ওজনে ক্যান্সারের ঝুঁকি বেশি। বডি মাস ইনডেক্স যদি ৪০-এর বেশি হয়, তবে সাবধান। ফ্যাট সেলগুলি শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে দেয়। যাতে করে বাড়ে স্তন ক্যান্সার ও জরায়ুর ক্যান্সার হওয়ার সম্ভাবনা। অতিরিক্ত ওজন কমানো, নিয়মিত শরীরচর্চা ও সুস্থ জীবনচর্যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। > এড়িয়ে চলুন: - চিনি -রিফাইনড কার্বোহাইড্রেট -প্রসেস করা মাংস > স্বাস্থ্যকর খান: কোনও কোনও বিশেষজ্ঞের মতে, সুখাদ্যাভ্যাস বজায় রাখলে ক্যান্সের ঝুঁকি অনেকটাই এড়ানো যায়। ইরানের এক ক্যান্সার গবেষণায় জানা গেছে, কয়েকটি খাবার ক্যান্সারের সঙ্গে লড়তে সাহায্য করে। ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপিতে থাকে সালফোরাফেন; যা টিউমরের সাইজ কমাতে সাহায্য করে। তাছাড়া সাইট্রাস জাতীয় ফলও ক্যান্সার আটকাতে সাহায্য করে। বিন, বাদাম, অলিভ অয়েল, হলুদও খুব উপকারী। > আলট্রা ভায়োলেট রশ্মি থেকে দূরে থাকুন: ক্ষতিকর ইউভি রশ্মি স্কিন ক্যান্সারের কারণ হতে পারে। খুব চড়া রোদ এড়িয়ে চললেই ভাল। আর গ্রীষ্মপ্রধান দেশে রোদ্দুরে শুয়ে বডি ট্যানিং-এর শখ থাকলেও, এড়িয়ে চলুন।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget