এক্সপ্লোর

Immunity: আসছে শীতকাল, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই খাবারগুলি পাতে রাখুন

Health Tips: শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলে ভাইরাসের আক্রমণ প্রতিরোধ হয়। তাই আমাদের খাবারের তালিকায় এমন কিছু রাখা প্রয়োজন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

কলকাতা: আর কদিন পরই শীতকাল (Winter) পড়ে যাবে। গরমের পোশাক পরতে হবে। রোদ পোহানোর সময় আসছে। এই সময়ে ঠান্ডা লাগার সমস্যাও দেখা দেয় বহু মানুষের মধ্যে। জ্বর, কাশি, সর্দি, ঠান্ডা লাগার মতো নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) বেশি থাকলে ভাইরাসের আক্রমণ প্রতিরোধ হয়। তাই আমাদের খাবারের (Foods) তালিকায় এমন কিছু রাখা প্রয়োজন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

কোন কোন খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়-

১. ঘি- বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রায়শই খাবারে বা রান্নায় ঘি ব্যবহার করা হয়। অথবা গরম ভাতের সঙ্গে এমনিই ঘি খাওয়া হয়। কিন্তু এই খাবার শুধুই স্বাদ বৃদ্ধির জন্য নয়। বরং, ঘি-এর রয়েছে অনেক উপকারিতা। এতে যে উপকারী উপাদান রয়েছে, তা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি, ই এবং কে।

২. গুড়- বিশেষজ্ঞরা সবসময়ই চিনির পরিবর্তে গুড় খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। গুড়ের উপকারিতা অনেক। বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। 

৩. আদা চা- শীতকাল হোক কিংবা গরমকাল, চায়ে একটু আদা মিশিয়ে খেলে, তার ফ্লেভার আলাদা মাত্রা যোগ করে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আদা চা শুধুই খেতে ভালো বলে খাওয়া হয় না। এর রয়েছে অনেক উপকারিতা। বিশেষ করে শীতকালে এই চা বেশি উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে শীতকালের নানা অসুখও প্রতিরোধ করে।

আরও পড়ুন - Dengue: ডেঙ্গি থেকে দ্রুত সেরে উঠতে সাহায্য করে যে খাবারগুলি

৪. আমন্ড বাদাম- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন খেতে হবে এক মুখো করে আমন্ড বাদাম। এতে থাকা ভিটামিন ই স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। স্ন্যাক্স হিসেবে ভাজাভুজি বা অন্য কোনও খাবার না খেয়ে আমন্ড বাদাম খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

৫. পালং শাক- সবুজ শাক সব্জি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তা আমাদের সকলেরই জানা। কিন্তু বিশেষ করে শীতকালে পালং শাক খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে রয়েছএ প্রচুর পরিমাণে ভিটামিন সি, বেটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্টস এবং আরও অনেক উপকারী উপাদান। নিয়মিত খাবারের তালিকায় রাখতে উপকার পাওয়া যায়।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Covid 19 : অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
New COVID Cases: প্যান্ডেমিক নয়, কোভিড এখন এন্ডেমিক, তাও কাদের সতর্ক থাকতে হবে? ঝুঁকি এড়াবেন কী করে?
প্যান্ডেমিক নয়, কোভিড এখন এন্ডেমিক, তাও কাদের সতর্ক থাকতে হবে? ঝুঁকি এড়াবেন কী করে?
Tata Memorial Centre: ক্যান্সার রোগীদের উপর পেঁপে পাতার টোটকা? টাটা মেমোরিয়ালের গবেষণা ঘিরে বিতর্ক, তারা জানাল…
ক্যান্সার রোগীদের উপর পেঁপে পাতার টোটকা? টাটা মেমোরিয়ালের গবেষণা ঘিরে বিতর্ক, তারা জানাল…
Medicines Prices Cap: নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন
নিত্য প্রয়োজনের ৩৯টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, হার্ট, ডায়বিটিস, ক্যান্সার…আর কোন কোন রোগে খরচ বাঁচবে জেনে নিন

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ১ | ২১ জুলাইয়ের আগে আরও ফাঁকা কালীঘাট-ক্যাম্প | ABP Ananda LIVE
Anandabazar Tourist Spot : ভ্রমণের স্বপ্নের শুরু, সব প্রশ্নের উত্তর এক ছাদের তলায়
LPG to PNG Shift : LPG নয়, যুদ্ধের আবহে হেঁশেলে আশা জোগাচ্ছে PNG
Kolkata Football League : ১০৮ বছর পুরনো ফুটবল ক্লাব খুঁজে পেল স্পনসর! উন্মোচন নতুন জার্সির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget