এক্সপ্লোর

Protein: অতিরিক্ত পরিমাণে প্রোটিনজাতীয় খাবার খাচ্ছেন? কী হচ্ছে এর ফলে

Health Tips: জেনে রাখা দরকার, ঠিক কতটা পরিমাণে প্রোটিনজাতীয় খাবার খাওয়া দরকার। 

কলকাতা: শরীর সুস্থ রাখতে প্রোটিনের (Protein) প্রয়োজনীয়তা রয়েছে। সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে প্রোটিনজাতীয় খাবার (Protein Foods) খাওয়া দরকার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শরীরের পেশি গঠনে অত্যন্ত প্রয়োজন প্রোটিন। কিন্তু কতটা পরিমাণে প্রোটিন খাওয়া জরুরি, তা অনেকেরই জানা থাকে না। এর ফলে, বহু মানুষ হয় অত্যধিক পরিমাণে প্রোটিনজাতীয় খাবার খেয়ে ফেলেন। অথবা, প্রোটিনের ঘাটতি দেখা দেয়। তাই জেনে রাখা দরকার, ঠিক কতটা পরিমাণে প্রোটিনজাতীয় খাবার (Foods) খাওয়া দরকার। 

কতটা পরিমাণে প্রোটিনজাতীয় খাবার খাওয়া দরকার?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যেকোনও প্রোটিনজাতীয় খাবার থেকে ৩৫ শতাংশ ক্যালোরি পায় শরীর। ২০০ থেকে ৭০০ ক্যালোরি খুব সহজেই পাওয়া যায় প্রোটিন থেকে। ওজন অনুযায়ী প্রোটিনজাতীয় খাবার খাওয়া দরকার বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের ওজন যদি ৭৫ কিলো হয়, তাহলে তাঁর প্রতিদিন ৭৫ থেকে ৯০ গ্রাম প্রোটিন খাওয়া দরকার। প্রতি কেজি ওজন অনুযায়ী ১ থেকে ১.২ গ্রাম প্রোটিন জরুরি। শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জরুরি. কিন্তু অতিরিক্ত পরিমাণে প্রোটিনজাতীয় খাবার খেলে তা স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বলে সাবধান করে দিচ্ছেন পুষ্টিবিদরা।

কোন কোন খাবারে প্রোটিন পাবেন?

যেকোনও ধরনের ডাল (lentil) থেকেই প্রচুর প্রোটিন পাওয়া যায়। প্রতিদিন পাতে রাখতে হবে ডাল। মুগ বা মুসুর ছাড়াও অড়হর বা ছোলার ডাল থেকেও মিলবে প্রোটিন। এছাড়া রাজমা, কাবলিচানা, তরকার মতো খাবার থেকেও বহু পরিমাণে প্রোটিন পাবে শরীর। প্রতিদিন ১০০ গ্রাম ডাল খেলে ৭-৮ গ্রাম প্রোটিন মেলে বলে জানাচ্ছেন স্বাস্থ্য় বিশেষজ্ঞরা।

আরও পড়ুন - Gut Health: রোজকার পেটের সমস্যা আর কোন শারীরিক সমস্যা তৈরি করে?

দুধ থেকে তৈরি হয় পনির (paneer)। যা ভরপুর প্রোটিনের উৎস। মাংস বা মাছের বিকল্প হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের সুস্বাদু পদ তৈরি করা যায়। প্রতি ১০০ গ্রাম পনিরে অন্তত ১৬ গ্রাম করে প্রোটিন থাকে। বয়স্ক ও শিশুদের প্রোটিনের উৎস হিসেবে পনির খুবই গুরুত্বপূর্ণ। অত্যন্ত সহজে মেলে। বছরভর পাওয়া যায় এই খাবার। শুধু প্রোটিনই নয়, ক্যালশিয়াম এবং আরও একাধিক পোষকপদার্থ থাকে দইয়ে (curd)।

কুমড়োর বীজ (pumpkin seed) শুকিয়ে সেটা খাওয়া যায়। বিভিন্ন রান্নায়, তরকারিতেও ব্যবহার হয় এটি। প্রোটিন পেতে অত্যন্ত ভরসার যোগ্য অতি পরিচিত আনাজের এই বীজ। এছাড়াও রয়েছে সয়াবিন (soya)। মাংসের থেকেও বেশি পরিমাণে প্রোটিন রয়েছে এখানে। মিড-ডে মিলেও প্রোটিনের জন্য়ও ব্যবহার করা হয়ে থাকে সয়াবিন। হাই-প্রোটিন ডায়েটে প্রোটিনের জোগান মেটাতে ব্যবহার হয় সয়াবিনের দুধ।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Bengal vs Maharashtra: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা

ভিডিও

Tollygunge Guild Election: স্বরূপ বিশ্বাসের সময় যাঁরা ছিলেন, তাঁরা অনেকেই আজ প্রার্থী: পাপিয়া অধিকারী
Suvendu Adhikari |
Amit Shah: ম্যাচে হারার পর আম্পায়ারের ওপর দোষ চাপাচ্ছেন Rahul Gandhi: অমিত শাহ | ABP Ananda
Rachna Banerjee :
Buxa Tiger Reserve: সীমানা পেরিয়ে Assam-এর জঙ্গলে বক্সার বাঘ, Kokrajhar যাচ্ছেন বনমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Bengal vs Maharashtra: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Bangladesh News : ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Embed widget