এক্সপ্লোর

Kamla Bhasin on Azadi: প্রথম কোথায় আজাদির স্লোগান শুনেছিলেন কমলা ভাসিন?

কমলা ভাসিন কবে থেকে এই আজাদির স্লোগান দেওয়া শুরু করেন? যে স্লোগান ছাড়া আজ এ দেশের শুধু ছাত্র আন্দোলনই নয়, কোনও আন্দোলনই যেন সম্ভব নয়।

নয়াদিল্লি : ২৫ সেপ্টেম্বর দুপুর তিনটেয় থেমে গিয়েছে তাঁর হৃদস্পন্দন। না, এই পৃথিবীতে আর বেঁচে নেই কমলা ভাসিন (Kamla Bhasin)। তাঁর হৃদস্পন্দন স্তব্ধ হল। জৈবিক নিয়মেই তাঁর কণ্ঠ থেকে বেরোবে না আর কোনও আওয়াজ। কিন্তু না। বোধহয় ভুল বলা হল। কমলা ভাসিন তো শুধুই এক সমাজসেবিকার নাম নয়। কমলা ভাসিন তো শুধুই কোনও লেখিকার নাম নয়। কমলা ভাসিন তো শুধুই একজন নারীদের অধিকার রক্ষা নিয়ে আন্দোলনের একজন কর্মী নয়। কমলা ভাসিন আজও মানুষের কাছে আজাদি-র এক রূপকার যেন। কমলা ভাসিন মানেই আকাশ-বাতাস মুখরিত হয়েছে আজাদি স্লোগানে। মানুষ তাঁর কণ্ঠস্বরে ওই অমোঘ স্লোগানে গলা ভাসিয়ে দিয়েছে আপন খেয়ালে আজাদি পাওয়ার আশায়। সেই কমলা ভাসিন যেন পৃথিবীটা থেকেই আজ স্বাধীন হয়ে চলে গেলেন অন্য কোনও জগতে আজাদি (Azadi) খুঁজতে। 

প্রশ্ন আসাটাই মনে স্বাভাবিক যে, কমলা ভাসিন কবে থেকে এই আজাদির স্লোগান দেওয়া শুরু করেন? যে স্লোগান ছাড়া আজ এ দেশের শুধু ছাত্র আন্দোলনই নয়, কোনও আন্দোলনই যেন সম্ভব নয়। ২০১৯ এ, একটি সাক্ষাৎকারে এমন প্রসঙ্গ উঠে আসলে কমলা ভাসিন বলেছিলেন, 'আমি প্রথমবার এই আজাদির স্লোগান শুনি গত শতাব্দীর আটের দশকে। তখনও পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন জিয়াউল হক। জিয়াউল হকের সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে কিন্তু কোনও রাজনৈতিক দলকে দেখা যায়নি। প্রথমে মহিলা সমাজকর্মীরাই তাঁর সরকারের বিরুদ্ধে পথে নামে।আমার মনে আছে, একটি মিটিয়ে আমি উপস্থিত ছিলাম। আর পাকিস্তানের ওই মহিলারা স্লোগান দিচ্ছিল, - অউরত কা নারা আজাদি/বাচ্চোকা নারা আজাদি/হাম লেকে রহেঙ্গে আজাদি/হ্যায় প্যারা নারা আজাদি। ব্যস। এই স্লোগান যেন আমার মনে গেঁথে গেল। জীবনের শেষদিন পর্যন্ত এ স্লোগান কখনও ভুলবো না।'

অবশ্য কমলা ভাসিন শুধুই তো সমাজের মেয়েদের নিয়ে কাজ করেননি। তাঁদের আজাদির কথাই বলেননি শুধু। বরং, রাষ্ট্রসংঘের চাকরি ছেড়ে দিয়ে গত শতাব্দীর সাতের দশক থেকে নিজের সংগঠন বানিয়ে লেগে পড়েন সমাজসেবায়। কৃষকের জন্যই হোক অথবা শ্রমিকের। নারীরই হোক অথবা শিশুর। আদিবাসীরই হোক অথবা দলিতের, কমলা ভাসিনের কণ্ঠ চিড়ে আকাশ বাতাস মুখরিত হয়েছে ওই আজাদি স্লোগানে। তাঁর সংগঠনের নাম সংগত। কমলা ভাসিনের দেখানো পথে আগামীদিনে সংগতও আজাদির জন্য লড়বে এটুকুই আশা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget