এক্সপ্লোর

Back Pain : পিঠে ব্যথা হলেই ডেস্কে বসে কাজ করাকে দায়ী করেন? হতে পারে কোনও বড় অসুখের সংকেত

Back pain Reason : পিঠ-কোমরে ব্যথা হলেই, 'নন্দ ঘোষ' হয় ডেস্ক-জবই ! কিন্তু পিঠে ব্যথার আরও অনেক কারণ থাকতে পারে।

কলকাতা : সারাদিন ডেস্কে বসে কাজ, কিংবা বাড়িতে সোফায় বসে বসে দিনভর টেলিভিশন দেখা, এরপর সন্ধে থেকে পিঠ টনটন, অসম্ভব কষ্ট ! এই সমস্যা এখন ঘরে ঘরে।  আপাত থিতু এই শহুরে জীবনে ডেস্কে বসেই দিনের সিংহভাগ কাটে মানুষের । তাই পিঠ-কোমরে ব্যথা হলেই, 'নন্দ ঘোষ' হয় ডেস্ক-জবই ! কিন্তু পিঠে ব্যথার আরও অনেক কারণ থাকতে পারে।  বিস্তারিত আলোচনা করছেন চিকিৎসক রুদ্রজিৎ পাল (  (কনসালটেন্ট ফিজিশিয়ান, এএমআরআই ঢাকুরিয়া )

ডেস্কে বসে টানা কাজ পিঠে ব্যথার অন্যতম কারণ, তা অস্বীকার করার উপায় নেই। তবে তার থেকেও মারাত্মক কারণ হতে পারে পিঠে ব্যথার, যা হয়ত প্রাথমিকভাবে আমরা অনুমানও করি না। 

  • পেশীতে টান  : আচমকা কোনও ভারী জিনিস তুলেছেন ? তার থেকেও পিঠের পেশীতে টান লেগে যন্ত্রণা হতে পারে।  হঠাৎ করে শিরদাড়া ও তার আশেপাশের পেশীতে মোচড় লেগে গেলে সমস্যা দেখা দিতে পারে।  এমন ঘটনা ঘটলে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। নইলে যন্ত্রণা বাড়বে। ভারী জিনিস তুলতে চাইলে দাঁড়ানো অবস্থায় না তুলে হাঁটু মুড়ে বসে তুলুন। একদিকে বেশিক্ষণ ভারী জিনিস বহন করবেন না। 
  • আপনার বিছানা : সারাদিনের পর নরম বিছানার আদরে ঘুমের তৃপ্তিই আলাদা। কিন্তু নরম এই গদি অনেকদিন ধরে ব্যবহার করলে আপনার পিঠে ব্যথা বাড়তে পারে। নরম বিছানায় শোয়ার ফলে পেশী, লিগামেন্ট ও জয়েন্টের উপর চাপ পড়ে । ফলে ব্যাকপেইন হতে পারে। 
  • অস্টিওপোরেসিস : অস্টিওপোরোসিস হাড়ের একটি বিশেষ রোগ। ভারতীয় মহিলাদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা লক্ষণীয় হারে বাড়ছে। অস্টিওপোরোসিস হাড় ক্ষয় করে। দুর্বল করে হাড়। এর ফলে শুধু শিরদাড়া নয়, সারা শরীরের হাড় ও বোন-জয়েন্টে যন্ত্রণা করে।  শিরদাঁড়ায় আকারগত পরিবর্তন পর্যন্ত হতে পারে। অস্টিওপোরোসিস নিঃশব্দ ঘাতক।  হিপ বোন বা স্পাইনে ব্যাথা হলে অবহেলা করা যাবে না।  দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। 
  • হাড়ের টিবি : টিউবারকিউলোসিস। হাড়েও বাসা বাঁধে যক্ষ্মা। বোন টিবির লক্ষণ চিনে চিকিৎসা না করাতে পিঠে ব্যথা তো বটেই, আরও খারাপ প্রভাব হতে পারে শরীরে। তাই পিঠে ক্রমাগত যন্ত্রণার কারণ বোন টিবিও হতে পারে। বোন টিবিতে মেরুদণ্ড, হিপ জয়েন্ট ও কোমরে প্রচণ্ড ব্যথা হতে পারে। 
  • কিডনির সমস্যা:   অনেক ক্ষেত্রে কিডনিতে সংক্রমণ বা কিডনিতে পাথর হলে পিঠে ব্যথা হতে পারে। বিশেষ করে পিঠ থেকে তলপেট পর্যন্ত এই ব্যথা ছড়ায়। 
  • পেলভিক পেইন : পেলভিক অঙ্গগুলিতে সমস্যা হলেও তা ব্যাকপেনের কারণ হতে পারে। যেমন মূত্রাশয়, মূত্রথলি, ডিম্বাশয়, জরায়ু বা পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ডে কোনও জটিলতা তৈরি হলেও পিঠে ব্যথা হতে পারে। 
  • সি-সেকশন : অনেক মহিলাদেরই সি-সেকশন করার আগে শিরদাড়ায় ইনজেকশন দিয়ে লোকাল অ্যানাসথেসিয়া করা হয়। পরবর্তী কালে অনেকে শিরদাড়াই ওই অংশ থেকেও ব্যথা অনুভব করেন। 
  • ক্যান্সার : খুব কম ক্ষেত্রে, ক্যান্সার হলেও পিঠে ব্যথা হতে পারে। 
  • ভিটামিন ডি এর অভাবেও পিঠে ব্যথার সমস্যা হতে পারে। 
  • চিকিৎসক রুদ্রজিৎ পাল
    চিকিৎসক রুদ্রজিৎ পাল

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget