এক্সপ্লোর

Typhoid: ফের প্রাণঘাতী হয়ে ফিরতে পারে টাইফয়েড! 'ব্যর্থ হচ্ছে' একের পর এক ওষুধ, ভয় ধরানো দাবি গবেষণায়

এখন আবার টাইফয়েড ঘটানো ব্যাকটেরিয়াটিকে আর কাবু করতে পারছে না কোনও অ্যান্টিবায়োটিক। এমনটাই দাবি গবেষণায়।

টাইফয়েড। একটা সময় ছিল প্রাণঘাতী অসুখ। এখন অবশ্য বিভিন্ন ওষুধের গুণে সহজেই নিরাময় হয় এই অসুখের। সাম্প্রতিক একটি  UK Health Security Agency (UKHSA) র রিপোর্ট বলছে , টাইফয়েড ও প্যারাটাইফয়েড আবার ভয়ঙ্কর হয়ে ফুরে আসতে পারে। সম্প্রতি উল্লেখযোগ্য হারে এই দুই অসুখের দাপট বেড়েছে যুক্তরাজ্য, ওয়েলস ও আয়ারল্যান্ডে উত্তরাঞ্চলে। তথ্য বলছে, ২০২৪ সালে এই সব জায়গায় টাইফয়েড আক্রান্তের সংখ্যা ছিল ৭০২, যা কিনা ২০২৩ এর থেকে ৮ শতাংশ বেড়েছে। এটি এখনও পর্যন্ত বাৎসরিক সর্বোচ্চ আক্রান্ত হওয়ার ঘটনা। এই অসুখ ছড়ায় স্যালমোনেলা  ( Salmonella bacteria ) থেকে। খাবার ও জলের মাধ্যমেই সবথেকে বেশি ছড়ায় এই অসুখ। চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন, টাইফয়েড আর প্যারাটাইফয়েডের এমন বাড়বাড়ন্ত ঘটেছে যে, এই সব অসুখ আর প্রচলিত ওষুধে সারছে না। এগুলি  drug-resistant হয়ে গিয়েছে। UKHSA dataয় এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।  

এক সময় টাইফয়েড ছিল প্রাণঘাতী। এখন আবার টাইফয়েড ঘটানো ব্যাকটেরিয়াটিকে আর কাবু করতে পারছে না কোনও অ্যান্টিবায়োটিক। এমনটাই দাবি গবেষণায়। বিবিসির এক প্রতিবেদন বলছে,বিশ্বে প্রতি বছর, টাইফয়েড এবং প্যারাটাইফয়েড A জ্বরে আক্রান্ত হয় ১ কোটি ৩০ লক্ষ মানুষ । মারা যায় প্রায় দেড় লক্ষের কাছাকাছি মানুষ।  অনুন্নত দেশগুলিতে এই পরিসংখ্যান রীতিমতো ভয় ধরানো। আর এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেলে বিপদ আরও বাড়তে পারে। বর্তমানে, যে অ্যান্টিবায়োটিকগুলি দিয়ে টাইফয়েডের চিকিৎসা হয়, সেগুলি আর তেমনভাবে কাজ করছে না। টাইফয়েডে কয়েকটি স্ট্রেন অত্যন্ত মারাত্মক। বিশ্বব্যাপী উদ্বেগজনক গতিতে ছড়িয়ে পড়ছে। দক্ষিণ-পূর্ব এশিয়া,  পূর্ব ও দক্ষিণ আফ্রিকায় এই স্ট্রেনগুলির বাড়বাড়ন্ত বেশি। তবে উন্নত দেশগুলিতেও টাইফয়েডে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বেড়েছে রোগভোগও। অর্থাৎ সহজে কাবু হচ্ছে না কয়েকটি স্ট্রেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডঃ জেসন অ্যান্ড্রুজ এই এস টাইফির বেশি প্রতিরোধী স্ট্রেনগুলি নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন।  তবে গবেষকরা একথাও মেনে নিয়েছেন, এই নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলতে গেলে দরকার আরও বিস্তৃত গবেষণা। তাই এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই।  

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।                                  

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget