এক্সপ্লোর

Ayurvedic Drinks In Summer: আয়ুর্বেদ মেনে তৈরি, তীব্র গরমে শরীর ঠাণ্ডা রাখবে এই পানীয়গুলি

Best Ayurvedic Drinks In Summer: আয়ুর্বেদশাস্ত্রেই রয়েছে শরীর ঠাণ্ডা করে এমন কিছু পানীয়ের কথা। গরমেও এই পানীয়গুলি বাইরে বেরোলে খেতে পারেন।

Ayurvedic Drinks In Summer: মাঝে কিছুদিন ঝড়বৃষ্টির কারণে গরম ছিল কম। কিন্তু ফের গরম বাড়তে শুরু করেছে। তাপমাত্রা চড়তে চড়তে পৌঁছে গিয়েছে অসহ্য সীমায়। এই অবস্থায় শরীর ঠাণ্ডা রাখা জরুরি। আর তাই কিছু পানীয়ে ভরসা রাখা যায়। এই পানীয়গুলি আয়ুর্বেদিক উপায়ে তৈরি। যার জুড়ি মেলা ভার।

গরমের সেরা আয়ুর্বেদ পানীয়

১. তুলসী বীজ দিয়ে লেবুজল - লেবুর জল শরীরের টক্সিন সাফ করে দেয়। পাশাপাশি শরীরে হাইড্রেট করে। এর মধ্যে তুলসী বীজ দিলে হজমের ক্ষমতা বাড়ে। তাই তুলসী বীজ দিয়ে তৈরি এই লেবুজল বাইরে বেরোলে অবশ্যই খান।

২. লেবু দিয়ে বেলের শরবত - বেল অনেকের প্রিয় ফল। এই ফলের শরবত বানিয়ে খেতে পারেন। তবে পাশাপাশি এর মধ্যে লেবুর রস দিতে হবে। লেবুর রস টক্সিক পদার্থ বার করে দেয় শরীর থেকে। তাই গরমে এই পানীয়ে ভরসা রাখুন।

৩. অ্যালোভেরার শরবত - অ্যালোভেরার রস জলের মধ্যে গুলে এই বিশেষ পানীয় তৈরি হয়। এর মধ্যে চাইলে অল্প বরফ দিতে পারেন। এই অ্যালোভেরার শরবত গরমের মরসুমে শরীরের হাইড্রেশন লেভেল বাড়িয়ে দেয়। এতে অস্বস্তি কমে।

৪. আম পান্না - আম পান্না খুব পরিচিত পানীয়। এর উদ্ভব কিন্তু আয়ুর্বেদশাস্ত্রে। আম পান্নার মধ্যে ভিটামিন ও ইলেক্ট্রোলাইটের পরিমাণ বেশি। তাই এটি শরীরে জলের ভারসাম্য ঠিক রাখতে পারে। পাশাপাশি দুর্বল শরীরকে সবল করে তোলে। বাইরে বেরোলে তাই এই পানীয়ের উপর ভরসা রাখতে পারেন।

৫. পুদিনা ও শশার শরবত - শশার মধ্যে জলের পরিমাণ অনেকটাই বেশি। ফলে এটি নিজে থেকেই শরীর ঠাণ্ডা করে। অন্যদিকে পুদিনার কুলিং এফেক্ট গরমের মধ্যে পেট ঠাণ্ডা রাখে। পাশাপাশি হজমের সমস্যাও দূর করে। তাই পুদিনা ও শশার শরবত মিস করা বড় ভুল। প্রথমে শশা একটি মিক্সার গ্রাইন্ডারে নিতে হবে। এর পর তার মধ্যে পুদিনা পাতা দিয়ে ভাল করে মিক্স করে নিতে হবে। 

৬. পুদিনা ও ধনেপাতার শরবত -  একইভাবে ধনেপাতা ও পুদিনা দিয়েও শরবত বানানো যায়। এর জন্য় দুই ধরনের পাতাকে একটু জল দিয়ে মিক্সারে পেস্ট করে নিন। এর পরে সেই পেস্ট জলে মিশিয়ে শরবত বানিয়ে পান করুন।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Air Cooler Tips: AC-র মতোই ঠাণ্ডা পাবেন ! এই যন্ত্রটি চালানোর আগে খেয়াল রাখুন কিছু দিক

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget