এক্সপ্লোর

Eggs in Breakfast: ডিম সেদ্ধ নাকি পোচ-অমলেট, জলখাবারে কোনটা খাওয়া স্বাস্থ্যকর?

Healthy Breakfast Menu: ডিমের পোচ এবং অমলেটের পরিবর্তে ডিম সেদ্ধ খাওয়াই ব্রেকফাস্টের জন্য শ্রেয়। যেহেতু ডিম সেদ্ধ করতে তেল, মাখন- এইসবের ব্যবহার হয় না, তাই ডিম সেদ্ধ খাওয়া স্বাস্থ্যকর।

Eggs in Breakfast: ব্রেকফাস্টে ডিম খাওয়ার চল প্রায় সকলের বাড়িতেই রয়েছে। বাচ্চাদের স্কুলের টিফিনেও অনেকেই ডিম দিয়ে থাকেন। এছাড়াও অফিসের টিফনেও ডিম নিয়ে যাওয়া খুব সহজ। আসলে ডিমের যেকোনও পদ সহজে রান্না করে নেওয়া যায়। আর এই খাবারের রয়েছে প্রচুর গুণ। শরীর-স্বাস্থ্য ভাল রাখার জন্য ডিম খাওয়া জরুরি। কিন্তু ডিমের পোচ, অমলেট নাকি ডিম সেদ্ধ- কোনটা খাওয়া সবচেয়ে স্বাস্থ্যকর জানেন? এই প্রশ্ন অনেকের মনেই ঘোরাফেরা করে। চলুন জেনে নেওয়া যাক, ব্রেকফাস্টে ডিম সেদ্ধ খাওয়া স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে ভাল, নাকি ডিমের পোচ কিংবা অমলেট খেলেই ভাল থাকবে শরীরে। 

ডিম সেদ্ধ খাওয়া কেন ভাল 

ডিমের পোচ এবং অমলেটের পরিবর্তে ডিম সেদ্ধ খাওয়াই ব্রেকফাস্টের জন্য শ্রেয়। যেহেতু ডিম সেদ্ধ করতে তেল, মাখন- এইসবের ব্যবহার হয় না, তাই ডিম সেদ্ধ খাওয়া স্বাস্থ্যকর। সেদ্ধ করে খেলেই ডিমের কুসুমের সম্পূর্ণ পুষ্টিগুণ পাবেন আপনি। আর ব্রেকফাস্ট মানে সকালে তাড়াহুড়োর সময়। তখন ডিম সেদ্ধ বানিয়ে নেওয়া এবং খেয়ে ফেলে, দুটোই সহজ। সময় খুবই কম লাগে। একটার বদলে দুটো ডিম সেদ্ধ খেলেও কোনঅ অসুবিধা নেই। হজমের সমস্যা হবে না। 

ডিমের পোচ কিংবা ডিমের অমলেট খেলে কী কী সমস্যা হতে পারে 

ডিমের পোচ বানানো খুবই সহজ। কিন্তু এক্ষেত্রে কুসুমের অংশ কাঁচা থাকে। সেটা খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। ডিমের পোচ ভাজতে আমরা বেশিরভাগ সময়েই মাখন কিংবা তেল ব্যবহার করে থাকি। যদিও ওয়াটার এগ পোচ এখন খুবই ট্রেন্ডি খাবার। কিন্তু জলের মধ্যে সকলে ডিমের পোচ বানাতে পারেন না। তাছাড়া এভাবে ডিমের পোচ তৈরি করলে যেহেতু অনেকটা অংশই আধা কাঁচা থাকে, তাই নিয়মিত ডিমের পোচ খেলে আপনার শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে। পেট ব্যথা, বদহজমের অসুবিধায় ভুগতে পারেন আপনি। 

সমস্যা রয়েছে ডিমের অমলেটেও। এক্ষেত্রে আমরা তেল বা মাখনেই ডিম ভেজে থাকি। স্বাদের জন্য আবার যোগ করি চিজ। খেতে নিঃসন্দেহে ভাল হয় এইসব অমলেট। কিন্তু যেহেতু অনেকটা ভাজা হয়, তাই সকাল সকাল ডিমের অমলেট না খাওয়াই ভাল। অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। গা-গোলাতে পারে আপনার। সহজে হজম হতেও চাইবে না এই খাবার। তাই ব্রেকফাস্টে ডিমের অমলেট বাদ দিয়ে আপনি ডিম সেদ্ধ খান। উপকার পাবেন বেশি। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget