এক্সপ্লোর

Weight Loss: ব্রিস্ক ওয়াকিং না জগিং? ওজন ঝরাতে কোনটা ভাল? কোনটাই বা বিপদের

Brisk Walking vs Jogging: ওজন ঝরানোর জন্য ব্রিস্ক ওয়াকিং ভাল না জগিং ভাল? কোনটা করলে বেশি উপকার পাবেন জানুন।

কলকাতা: ওজন কমানোর জন্য অনেকেই রোজ সকালে হাঁটতে বলেন। তবে হাঁটার বদলে অন্য দুটি কাজ বেশি উপকারী হতে পারে। তার মধ্যে একটি হল ব্রিস্ক ওয়াকিং। অন্যটি জগিং। এই দুই প্রক্রিয়াতেই ওজন দ্রুত ঝরে। হাঁটার সময় আমাদের গতি কম থাকে। ফলে এই ব্যায়ামের প্রভাব শরীরের উপর তুলনায় কম পড়ে। অন্যদিকে ব্রিস্ক ওয়াকিং ও জগিংয়ের সময় আমাদের পায়ের গতি কিছুটা বেড়ে যায়। ফলে ওজন কমানোর দিক থেকে এই দুটি হাঁটার সেরা বিকল্প। কিন্তু ব্রিস্ক ওয়াকিং ও জগিংয়ের মধ্যে আদতে কোনটা ভাল? এই ব্যাপারে বিশদে জেনে নেওয়া যাক।

ব্রিস্ক ওয়াকিং ব্যাপারটা কী (What is Brisk Walking) ?

সাধারণ হাঁটার গতি ঘন্টায় ৩-৪ কিলোমিটার। ব্রিস্ক ওয়াকিংয়ের সময় সেই গতি বেড়ে ৫-৬ কিলোমিটার হয়ে যায়। যাদের সাধারণ হাঁটার গতি কিছুটা বেশি, তাদের এই স্পিড আরও এক দেড় কিলোমিটার বেশি হয়। গতি সবার আলাদা আলাদা হয়। তাই বিশেষজ্ঞরা ব্রিস্ক ওয়াকিংয়ের একটি মজার সংজ্ঞা দিয়েছেন। তাঁদের মতে, যে গতিতে হাঁটলে কথা বলা যায় কিন্তু গান গাওয়া যায় না, তাকেই ব্রিস্ক ওয়াকিং বলা হয়।

জগিং কেন আলাদা (What is Jogging) ?

ব্রিস্ক ওয়াকিং যেমন দৌড়ানো নয়, তেমন জগিংও দৌড়ানো নয়। তবে ব্রিস্ক ওয়াকিংয়ের তুলনায় জগিংয়ে গতি অনেকটাই বেশি হয়। এতে শরীরের বিভিন্ন অঙ্গের উপর বেশি চাপও পড়ে। ওজন কমানোর জন্য বিশেষজ্ঞরা প্রায়ই জগিং করার পরামর্শ দেন। কিন্তু সবার জন্য এটি সমান উপকারী নয়। বরং কিছু ক্ষেত্রে ক্ষতিকরও হতে পারে।

ব্রিস্ক ওয়াকিং ও জগিংয়ের মধ্যে কোনটা ভাল (Brisk Walking vs Jogging) ?

ব্রিস্ক ওয়াকিংয়ের তুলনায় জগিংয়ের তুলনায় হার্টের পাম্পিং বেশি জোরে হয়। এর ফলে দ্রুত রক্ত সঞ্চালন হয় শরীরে। বেশি ক্যালোরি বার্ন করতে দ্রুত রক্ত সঞ্চালন দরকার। ফলে জগিং করলে বেশি ক্যালোরি ঝরে। দ্রুত ওজন কমে। কিন্তু সবার জন্য় জগিং ভাল নাও হতে পারে।

জগিংয়ের ঝুঁকির দিক (Risk of Jogging)

যাদের ওজন অনেকটাই বেশি, তাদের জন্য জগিং যন্ত্রণাদায়ক হতে পারে। ওবেসিটি বা অতিরিক্ত ওজন থাকলে জগিংয়ের উপর শরীরের ভার পায়ের উপর খুব জোরে পড়ে। এর ফলে হাঁটুসহ পায়ের বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে থাকে। তবে ব্রিস্ক ওয়াকিংয়ে সেই আশঙ্কা কম। বেশি ওজন হলে প্রথমে ব্রিস্ক ওয়াকিং করাই ভাল। ওজন বেশ কিছুটা কমে এলে জগিং করা শরীরের জন্য উপকারী।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Black Rice Benefits: লিভার আর হার্ট দুইই রাখে চাঙ্গা ! এই চাল পাতে রাখলে ভুলে যাবেন রোগের নাম

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget