এক্সপ্লোর

Depression: ফল খেলে কি অবসাদ দূরে থাকে?

Health Tips: এই প্রসঙ্গে কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা?

কলকাতা: স্বাস্থ্যের জন্য ফলের উপকারিতা কতটা, তা জানেন সকলেই। প্রতিদিনের তালিকায় টাটকা ফল রাখলে তাতে অনেক উপকার পাওয়া যায়। এমনই জানান চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা। কিন্তু ফল খেলে কি অবসাদ দূরে থাকে? এই প্রসঙ্গে কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা?

অবসাদের সঙ্গে খাদ্যাভ্যাসের কী সম্পর্ক?

গবেষকরা জানাচ্ছেন, বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, যে সমস্ত ব্যক্তিরা প্রচুর পরিমাণে ভাজাভুজি, স্ন্যাকস এই ধরনের খাবার খান, তাঁদের শরীরে স্বাভাবিকভাবেই পুষ্টির অভাব দেখা দেয়। আর এই অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণেই বাড়ে উদ্বেগজনিত সমস্যা। এছাড়াও দেখা দেয়, স্ট্রেস, অবসাদের মতো মানসিক সমস্যাও। ব্রিটিশ ডার্নাল অফ নিউট্রিশনে একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে সম্প্রতি। সমীক্ষাটি ৪২৮ জন প্রাপ্তবয়স্ক মানুষের উপর করা হয়। তাঁদের রোজকার খাদ্য তালিকায় থাকে ফল, সব্জি, মিষ্টি, স্ন্যাকস জাতীয় খাবার। সেই খাবার খাওয়ার পর ওই ব্যক্তিদের শারীরিক ও মানসিক পরীক্ষা করা হয়। সমীক্ষা শেষে দেখা গিয়েছে, যাঁরা ভাজাভুজি, স্ন্যাকসজাতীয় খাবার খেয়েছেন, তাঁদের তুলনায় যাঁরা ফল, সব্জি খেয়েছেন, তাঁদের মানসিক স্বাস্থ্য অনেক বেশি ভালো রয়েছে।

আরও পড়ুন - Pineapple: মধুমেহ রোগীরা কি আনারস খেতে পারবেন?

সমীক্ষা শেষে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আমরা সকলেই জানি, আমরা কী খাচ্ছি, তার বিশেষ প্রভাব পড়ে আমাদের মানসিক স্বাস্থ্যে। ফল এবং সব্জিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। এছাড়াও তাতে রয়েছে ফাইবার ও আরও অনেক উপকারী উপাদান। যা মানসিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। মস্তিষ্ককে সচল রাখতে, সুস্থ রাখতে এই সমস্ত উপাদানের জুড়ি মেলা ভার। বহু ক্ষেত্রেই রান্না করার পর সব্জির উপকারিতা নষ্ট হয়ে যায়। তাই টাটকা ফলই একমাত্র, যা আমাদের শরীরে সরাসরি পৌছতে পারে। প্রচুর পরিমাণে ফল খেলে অবসাদ দূরে থাকে। মানসিক সুস্থতার জন্য ফল অত্যন্ত উপকারী। শুধু অবসাদই নয়, উদ্বেগ, স্ট্রেস ও আরও নানা মানসিক সমস্যা দূরে থাকে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Chirag Paswan : বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Viral Video: কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
Vi New Look : বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?
বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?

ভিডিও

Chopra News | পুলিশের জালে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | অগ্নি-বিধি 'অমান্য', অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে নোটিস
CM Suvendu Adhikari | 'গতবারের তুলনায় এবার ৫০% কম সংক্রমণ', দাবি মুখ্যমন্ত্রীর
Baduria News | খাদ্য-পুরসভা-পুলিশের অভিযান, রেস্তোরাঁ থেকে পচা মাংসের হদিশ!
Mahua Moitra News | ফের মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভ, উঠল গো ব্যাক স্লোগান | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chirag Paswan : বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Viral Video: কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
Vi New Look : বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?
বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Mumbai Indians: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে সংশয়, মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক নির্ধারণ করবেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে সংশয়, মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক নির্ধারণ করবেন রোহিত শর্মা?
Janmashtami Pujo: ১৫ বছর পর বিরল যোগ, রাতের এই সময়টাতেই জন্মাষ্টমী শুভ মুহূর্ত—জেনে নিন নিশীথ পুজোর সময়
১৫ বছর পর বিরল যোগ, রাতের এই সময়টাতেই জন্মাষ্টমী শুভ মুহূর্ত—জেনে নিন নিশীথ পুজোর সময়
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
Embed widget