এক্সপ্লোর

Health Tips: সার্ভিকাল ক্যানসার টিকা কোন বয়স পর্যন্ত নেওয়া যায় ?

Cervical Cancer Vaccine Age Limit: সার্ভিকাল ক্যানসারের টিকা নিলে রোগটির বিরুদ্ধে পর্যাপ্ত সুরক্ষা পাওয়া যায়। কিন্তু কোন বয়স পর্যন্ত এটি নেওয়া যায় ?

কলকাতা: মহিলাদের মধ্যে অন্যতম আগ্রাসী ক্যানসার হল সার্ভিকাল ক্যানসার (Cervical cancer)। আর এই ক্যানসারের পিছনে দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ভাইরাসটি সংক্রমণের মাধ্যমে এক শরীর থেকে আরেক শরীরে ছড়িয়ে পড়ে। বর্তমানে ভারতে এই রোগে আক্রান্তের হার প্রতি পাঁচজনের মধ্যে একজন বা ২১ শতাংশ। অন্য়দিকে ল্যানসেট গ্লোবাল হেলথের একটি তথ্য অনুযায়ী, প্রতি চারজনের মধ্যে একজন এই রোগে মারা যান অর্থাৎ ২৩ শতাংশ। তবে চিকিৎসাবিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে এই রোগেরও সুরাহা হয়েছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকা এখন সহজেই বাজারে উপলব্ধ হতে চলেছে। সেই টিকা নিলেই মারণরোগটির বিরুদ্ধে সুরক্ষা পাওয়া সম্ভব।

টিকা নেওয়ার আদর্শ বয়স কোনটি ?

চিকিৎসকদের কথায়, মেয়েদের বয়স যখন ৯ থেকে ১৪ বছরের মধ্য়ে, তখনই টিকা (Cervical cancer vaccine) নেওয়া উচিত। এই সময় টিকা নিলে ভাইরাসটির বিরুদ্ধে সম্পূর্ণ সুরক্ষা পাওয়া যায়। তবে এর পরেও টিকা নেওয়া যেতে পারে। অন্তত তেমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বেশি বয়সেও কি টিকা নেওয়া যায় ?

আইএএনএস সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিকিৎসকদের বক্তব্য, ৪৫ বছর বয়স পর্যন্ত এই টিকা যে কেউ নিতে পারেন। টিকাটি নিলে কিছুটা হলেও রোগের ঝুঁকি কমে। কারণ এইচপিভি টিকা শরীরে প্রবেশ করে অ্যান্টিজেন হিসেবে। এর পর এটি শরীরে নির্দিষ্ট সুরক্ষা বলয় তৈরি করে। যা পরে ভাইরাস আক্রমণের হাত থেকে শরীরকে বাঁচায়।

কী বলছেন চিকিৎসকরা ?

ক্লাউডিন গ্রপ অব হসপিটালসের গাইনিকোলজির চিকিৎসক চেতনা জৈন সংবাদমাধ্যমকে বলেন, সার্ভিকাল ক্যানসারের টিকা সবার নেওয়া উচিত। এই টিকা নেওয়ার সঠিক সময় ৯ থেকে ২৬ বছর। অর্থাৎ ঠিক যেই বয়স যৌনমিলন শুরু হওয়ার সম্ভাবনা থাকে, সেই বয়সে নেওয়া ভাল। তবে ২৬ বছরের পর থেকে ৪৫ বছরের মধ্যেও এই টিকা নেওয়া যেতে পারে। চিকিৎসক চেতনার কথায়, বেশি বয়সে টিকা নিলে কিছুটা হলেও লাভ পাওয়া যায়। তবে কম বয়সে টিকা নেওয়ার মতো নয়। অন্যদিকে মাধুকর রেনবো হাসপাতালের চিকিৎসক রিঙ্কি সেনগুপ্ত ধরের কথায়, ৪৫ বছর পর্যন্ত এই টিকা নেওয়া যায়।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Health Tips: প্রস্রাবে ফেনা হওয়া কীসের লক্ষণ ? কী করলে কমবে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget