এক্সপ্লোর

Chanachur: সন্ধ্যে হলেই চানাচুর, ভাল ? কীভাবে বানালে সুস্থ থাকে শরীর ?

Chanachur Side Effects And Healthy Recipe: সন্ধ্যে হলেই অনেকে চানাচুর মুড়ি খেতে ভালবাসেন। কিন্তু এটি স্বাস্থ্যের জন্য ভাল ? কীভাবে বানালে তা স্বাস্থ্যের জন্য ভাল ?

কলকাতা: সন্ধ্যে হলেই চাই চানাচুর, মুড়ি আর দোকানের গরম গরম তেলেভাজা। এর মধ্যে চানাচুর খাওয়া ভাল না খারাপ, তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। এটি খাবেন কি  খাবেন না, তা বুঝে উঠতে পারেন না। এই ব্যাপারে কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক ? চানাচুর খাওয়া আদৌ কতটা স্বাস্থ্যকর ? খেলে কী হতে পারে ? আর খেতে একান্ত ইচ্ছে করলে কীভাবে খাওয়া সম্ভব ? এই বিষয়ে এবিপি লাইভের সঙ্গে বিশদে আলোচনা করলেন নারায়ণা হাসাপাতালের পুষ্টিবিদ চিকিৎসক পদ্মজা নন্দী।

চানাচুরের উপাদান

চানাচুরের মূল উপাদান নিয়েই রয়েছে সমস্যা। এমনটাই জানালেন চিকিৎসক। কী কী এর উপাদান প্রথমেই জেনে নেওয়া যাক। চানাচুর তৈরিতে মূলত ব্যবহার করা হয় ডাল, ময়দা ও প্রচুর তেল। বাণিজ্যিক ভাবে এই মুখরোচক খাবার তৈরি করতে পাম তেল ব্যবহার করা হয়। যা আরও ক্ষতিকর স্বাস্থ্যের জন্য।

চানাচুরের তেল

চানাচুরের তেল বারবার গরম করে ভাজা হয়। পুষ্টিবিদ পদ্মজার কথায়, এর ফলে তেলের মধ্যে থাকা ফ্যাট কম্পোনেন্টগুলি একে একে ভেঙে যায়। এই ফ্যাটগুলি ভেঙে আরও ক্ষতিকর পদার্থ তৈরি করে। যা স্বাস্থ্যের জন্য মোটেই ভাল নয়। 

অন্যদিকে চানাচুরের ময়দাও একই ভাবে ক্ষতিকর বলে জানাচ্ছেন চিকিৎসক। যা দিনের পর দিন খেলে পেটের সমস্যা ছাড়াও হার্টের রোগ, ডায়াবেটিস ও কিডনির সমস্যা হওয়ার আশঙ্কা থাকে।

উচ্চ তাপে ভাজা

উচ্চ তাপে রান্না হলে যে কোনও খাবারেরই পুষ্টিগুণ কমে যেতে থাকে। এই ক্ষেত্রেও তেমনটাই হয় বলে জানালেন পুষ্টিবিদ পদ্মজা। তাঁর কথায়, চানাচুরের মধ্যে বেশ কিছু উপাদান থাকে। এর মধ্য়ে একদিকে যেমন রয়েছে ডালভাজা, ময়দা, মশলা, তেমনই রয়েছে প্রচুর পরিমাণে তেল। এই সবকটি উপাদানই উচ্চ তাপে রাঁধা হয়। ফলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই।

কী কী রোগের আশঙ্কা?

  • হার্টের সমস্যা দেখা দিতে পারে 
  • রক্তে কোলেস্টেরল বেড়ে যেতে পার
  • ডায়াবেটিসের ঝুঁকি
  • কিডনির সমস্যা

কী করলে সুরাহা ?

  • চিকিৎসকের কথায়, সপ্তাহে একবার বা মাসে দুই বার চানাচুর খাওয়া ভালো। এর থেকে বেশি খেলে শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে।
  • তবে চানাচুর স্বাস্থ্যকর করে বানানো যায়। তেল হিসেবে যদি পাম তেলের বদলে কাচ্চি ঘানি তেল ব্যবহার করা যায়। কারণ এই ধরনের তেলের স্মোকিং পয়েন্ট বেশি। পাশাপাশি অল্প আঁচে রান্না করলে ক্ষতিকর ফ‌্যাটও তৈরি হয় না। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Health Update: প্রিয় সামুদ্রিক খাবারে 'ফরেভার কেমিকাল', কী এটি, কেন বিপদের ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget