এক্সপ্লোর

Chanachur Side Effects: বিকেলে চানাচুর খুব প্রিয়, কাদের জন্য বেশি ক্ষতিকর এই মুখরোচক ?

Chanachur Side Effects For Health: বিকেল হলেও অনেকে চানাচুর মুড়ি খুব প্রিয় ? কাদের জন্য এই মুখরোচকটি বিপদের কারণ হতে পারে ?

Chanachur Side Effects: সন্ধ্যে নামলে কাজ থেকে বাড়ি ফিরে হোক বা বাড়িতে থেকে। অনেকেই কাঁচা পেঁয়াজ কুচো করে মুড়ি মাখেন। তার মধ্যে সর্ষের তেল দেন। সবশেষে তাতে পড়ে চানাচুর। চানাচুর-মুড়ি অনেকেরই বিকেলবেলার প্রিয় খাবার। কিন্তু এই খেয়েই লিভারসহ শরীরের অন্যান্য অঙ্গের সমস্যা হতে পারে। চানাচুর অল্প বিস্তর খাওয়া যেতেই পারে। তাতে বিশেষ ক্ষতি হয় না। কিন্তু যাদের নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যা রয়েছে, তাদের এই মুখরোচক পদটি এড়িয়ে চলাই ভাল। কাদের জন্য চানাচুর অস্বাস্থ্যকর খাবার ? জেনে নেওয়া যাক।

কারা খাবেন না চানাচুর ?

১. গ্যাস ও বদহজমের শিকার হলে - অনেকেই রোজ রোজ গ্যাস ও বদহজমের সমস্যায় ভোগেন। তাদের পেটের জন্য চানাচুর মোটেই ভাল খাবার না। এটি পেটের মধ্য়ে গিয়ে জ্বালাপোড়ার মতো একটা অনুভূতি তৈরি করে। যা আরও সমস্যায় ফেলতে পারে আপনাকে।

২. ফ্যাটি লিভারের সমস্যা - ফ্য়াটি লিভারের সমস্যায় এখন অনেকেই ভুক্তভোগী। তাদের জন্য চানাচুর মোটেই ভাল খাবার নয়। লিভারে ফ্যাট জমলে লিভার অলস হয়ে পড়ে। তখন খাবার হজম করার জন্য যথেষ্ট পরিমাণে পাচক রস ক্ষরণ করতে পারে না লিভার। তাই চানাচুরও বদহজম হয়।

৩. রক্তের সুগার বেশি হলে -  ডায়াবেটিস এখন কমবয়সীদের মধ্যেও দেখা দিচ্ছে। ডায়াবেটিসে আক্রান্ত হলে চানাচুর না খাওয়াই ভাল। কারণ এর মধ্যে তেল, ব্যসন, ময়দা অতিরিক্ত পরিমাণে থাকে। যা রক্তে সুগার বাড়িয়ে দেবেই।

৪. কোলেস্টেরলের  ফাঁদে পড়লে - রক্তে অজান্তেই বাসা বাঁধতে পারে কোলেস্টেরল। পরে রক্ত পরীক্ষা করালে তা ধরা পড়ে। রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেশি হলে চানাচুর এড়িয়ে চলুন। কারণ পাম তেলে দিনের পর দিন ভেজে তৈরি হয় ওই জিভে জল আনা পদটি।

৫. হাই প্রেশারের সমস্যায় - হাই প্রেশারের সমস্যায় ভুগলে চানাচুর না খাওয়াই ভাল। কারণ চানাচুর প্রকৃতিগত ভাবে একটু নোনতা হয়। শরীরে অতিরিক্ত সোডিয়াম প্রবেশ করলে রক্তচাপ বেড়ে যেতে পারে। হাই প্রেশারের জেরে বিগড়ে যেতে পারে মনমেজাজও।

৬. বেশি ওজন হলে -  বেশি ওজন হলে চানাচুর না খাওয়াই ভাল। কারণ এটি শরীরের ফ্যাট আরও বাড়িয়ে দেয়। অন্যদিকে ওজন ঝরানোর পরিকল্পনা থাকলে অবশ্যই এড়িয়ে চলতে হবে এই খাবারটি।

তা বলে একেবারেই খাবেন না ?

তাও কি হয় ? মাঝে মাঝে মনের ইচ্ছেকে রক্ষা করতেই পারেন।চিকিৎসকের কথায়, সপ্তাহে একবার বা মাসে দুই-তিনবার চানাচুর খাওয়া ভালো। এর থেকে বেশি খেলে এই শারীরিক সমস্যাগুলি বাড়তে পারে আরও।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - IRCTC 35 paisa Travel Insurance: মাত্র ৩৫ পয়সায় রেলে ১০ লাখ টাকার বিমা, কীভাবে কোথায় আবেদন করতে হয় ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget