এক্সপ্লোর

Childhood ear infection issues: খুদে কথা শিখছে দেরি করে? কী কারণে এমনটা হচ্ছে

Childhood ear infection issues: খুদে অনেকসময় দেরি করে কথা শেখে। এমনকি ঠিকমতো কথা বলতেও অনেকে সমস্যায় পড়ে। কেন এমনটা হয়, জানালেন বিজ্ঞানীরা।

কলকাতা: ছোট্ট একরত্তির কানে ব্যথা? ছোটবেলায় অনেক শিশুই এই সমস্যায় ভোগে। তবে এই সমস্যাকে নেহাত ছোট করে দেখাও ঠিক নয়। কারণ এই রোগই পরে বড় আকার নিতে পারে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় সম্প্রতি এমনটাই জানা গিয়েছে। গবেষকদের কথায়, কানের এই সংক্রমণ (Ear infection) থেকে শিশুর কথা বলতে সমস্যা হতে পারে। এমনকি ছোট্ট একরত্তির মুখে বুলি ফুটতেও অনেক সময় লাগতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের।

কানের সমস্যাই কেন বড় বিপদ?

জন্মের পর থেকে একটি শিশু যা কিছু দেখে, শোনে ও শেখে, তার ভিত্তিতে কথা বলা শুরু করে। তাই শোনা প্রক্রিয়া যেকোনও শিশুর কাছেই একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই শোনার প্রক্রিয়াতে বাধা এলে কথা বলার সময় সমস্যা (Language Development) দেখা দিতে থাকে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেই নিয়েই সাবধান করল এবার। কানের পর্দার পিছনে অনেক সময় তরল জমতে থাকে। সেই তরল ঠিকমতো শোনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। পাশাপাশি এই তরল অনেক সময় কানে গুরুতর সংক্রমণের কারণ হতে পারে। 

গবেষকরা যা বললেন

প্রধান গবেষক সুসান নিতরুয়ার সংবাদমাধ্যম এএনআই-কে বলেন, কানের সংক্রমণ শিশুদের মধ্যে অহরহ দেখা যায়। তাই অনেক বাবা-মায়েরাই এটিকে বিশেষ গুরুত্ব দেন না। মনে করেন, এটি সময়ের সঙ্গে সঙ্গে সেরে যাবে ঠিক। কিন্তু পরিস্থিতি এতে আরও ঘোরালো হয়ে ওঠে। সুসান জানাচ্ছেন, শিশুর কানে ‘মিড ইয়ার ফ্লুইড’  থাকে। এই ব্যাপারে বাবা-মায়েদের গোড়াতেই সচেতন হওয়া উচিত। শুধু তাই নয়, কানের কোনও সংক্রমণ হলে চিকিৎসকের কাছেও যাওয়া দরকার।

কী পাওয়া গেল গবেষণায়?

সুসান নিতরুয়ার ও ইউএফ হেলথ ক্লিনিকাল অ্যান্ড ট্রান্সলেশনাল সায়েন্স ইন্সটিটিউটের গবেষক জোয়ানা লোয়েস্টেইন পাঁচ থেকে দশ বছরের ১১৭টি শিশুর উপর এই পরীক্ষা নিরীক্ষা করেছেন। ছোটবেলায় কানের সমস্যা ছিল এমন শিশুদের পাশাপাশি সমস্যা ছিল না এমন শিশুদেরও থেকেও তথ্য সংগ্রহ করা হয়। 

প্রাপ্ত তথ্যের ব্লিশেষণ করে দেখা গিয়েছে, যেসব শিশুদের ৩ বছর বয়সের আগে কানে সংক্রমণ হয়েছিল, তাদের ভোকাবুলারির পরিমাণ কম। অর্থাৎ, তাদের পরিচিত শব্দের সংখ্যা যাদের সংক্রমণ হয়নি, তাদের মতো বেশি নয়। অন্যদিকে একইরকম শব্দ হলে শব্দটি আন্দাজ করতেও কিছুটা সময় লাগে তাদের। 

আরও পড়ুন: Diabetes tips: সুগার কবজায় থাকবে সহজেই ! ২০২৪-এ ৫ টিপসই হোক আপনার পাখির চোখ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget