এক্সপ্লোর

করোনা: মাস্ক আর শারীরিক দূরত্বে কাজ হবে না, রেস্তোরাঁয় সংক্রমণ ঠেকাতে মানুন এই পরামর্শগুলো

গবেষকদের অনুমান, বদ্ধ রেস্তোরাঁয় সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে অন্যতম মাধ্যম হিসেবে কাজ করেছে এসি-র হাওয়া

কলকাতা: বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া খোলা চিঠিতে ২৩৯ জন বিজ্ঞানী দাবি করেছিলেন, করোনা ভাইরাস বাতাসে ছড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে এসি রেস্তোরাঁর বদ্ধ পরিসরও নিরাপদ নয়। চিনের এমন একটি রেস্তোরাঁয় একজনের থেকে অজান্তেই অনেকের শরীরে ছড়িয়ে যায় করোনা।

আনলক পর্বে রেস্তোরাঁ খুলে গেছে। একঘেয়েমি কাটাতে কেউ কেউ ঢুঁ মারতেও শুরু করেছেন। ভাবছেন, মাস্ক পরছি, সামাজিক দূরত্ব বজায় রাখছি, তাহলে আর ভয় কীসের! কিন্তু, এটুকুই কি যথেষ্ট? গবেষকরা বলছেন, একেবারেই নয়। বদ্ধ রেস্তোরাঁয় আপনার কাছাকাছি থাকা কোনও ব্যক্তির শরীরে যদি করোনা ভাইরাস থাকে, তাহলে আপনার করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যাবে।

গবেষকদের অনুমান, বদ্ধ রেস্তোরাঁয় সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে অন্যতম মাধ্যম হিসেবে কাজ করেছে এসি-র হাওয়া। যা ঘরের মধ্যেই ঘুরপাক খেয়েছে। কলকাতার রেস্তোরাঁয় যাঁরা ইতিমধ্যে ঢুঁ মেরেছেন, তাঁরা একথা শুনে রীতিমতো আতঙ্কিত। তাঁদের প্রশ্ন, এধরনের ঝুঁকি এড়াতে কী করণীয়?

বিশেষজ্ঞদের মত-

  • সংস্থান থাকলে এবং বৃষ্টি না হলে খোলা জায়গায় বসার এবং খাওয়ার ব্যবস্থা করা যেতে পারে।
  • বদ্ধ জায়গা হলে প্রতিটি টেবিলের মধ্যে ২-৩ মিটার দূরত্ব রাখতে হবে। সম্ভব হলে এসি-র ব্যবহার কমাতে হবে।
  • জানলা থাকলে অবশ্যই তা খোলা রাখতে হবে, যাতে হাওয়া চলাচল করতে পারে। এসি চালালেও এয়ার ফিল্টার ব্যবহার করতে হবে। রেস্তোরাঁয় খুব উচ্চস্বরে গান বাজানো চলবে না। এর ফলে গ্রাহকদেরও চেঁচিয়ে কথা বলতে হয়, তাতে ড্রপলেট বেরনোর হার বেড়ে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরতেই হবে। তবে সংক্রমণ এড়িয়ে তা কীভাবে সম্ভব, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget