এক্সপ্লোর

What's in Your Bag: প্রতিদিন বাড়ির বাইরে বেরোন? ব্যাগে রাখুন দরকারি এই জিনিসগুলি

Essential Things: প্রতিদিন বাড়ির বাইরে বেরোতে হলে মনে করে ব্যাগে রাখুন এই প্রয়োজনীয় জিনিসগুলি। কী কী রাখবেন? রইল তালিকা।

রোজ যাঁরা বাড়ির বাইরে বেরোন তাঁদের ব্যাগে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস থাকা অত্যন্ত প্রয়োজন। নাহলে রাস্তাঘাটে হঠাৎ করেই সমস্যায় পড়তে পারেন আপনি। তাই প্রতিদিনের যাতায়াতের সময় ব্যাগে কী কী জিনিস মনে করে রাখবেন সেগুলো একবার দেখে নিন।

ফোনের চার্জার- স্মার্টফোন যখন সঙ্গে থাকবে তখন চার্জার রাখা আবশ্যিক। প্রয়োজনে রাখতে পারেন পাওয়ার ব্যাঙ্ক। চার্জার নিতে ভুলে গেলে সমস্যায় পড়তে পারেন আপনি। তাই অফিস হোক বা অন্য কোথাও যাওয়ার থাকলেও ব্যাগে সবার আগে মনে করে চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক ঢুকিয়ে নিন।

ইয়ারফোন- লম্বা সফরের ব্যাপার থাকলে ব্যাগে রাখুন ইয়ারফোন। যিনি যে ধরনের ইয়ারফোন ব্যবহার করেন সেটাই সঙ্গে রাখুন। বাড়ি থেকে বেরনোর আগে ইয়ারফোন চার্জ দিয়ে নিন (চার্জেবল হলে)। ইয়ারপডসেও চার্জ দিয়ে রাখুন আগে থেকে। 

ওষুধ- অনেকেই প্রতিদিন নিয়ম মাফিক কিছু ওষুধ খান। সেগুলো মনে করে ব্যাগে রাখুন। এছাড়াও সাধারণ কিছু ওষুধপত্র রাখা প্রয়োজন। মাথা ব্যথার সমস্যা থাকলে বাম জাতীয় জিনিস বা এসেনসিয়াস অয়েল রাখতে পারেন। অনেকেরই সফরের সময়ে গা-গোলানোর সমস্যা থাকে। এক্ষেত্রে জোয়ান বা হজমোলা জাতীয় জিনিস এবং প্রয়োজনীয় ওষুধ রাখতে পারেন। তবে সব কিছুর আগে প্রতিদিন যে ওষুধ আপনাকে খেতেই হয় সেগুলো ব্যাগে গুছিয়ে নেওয়া দরকার। 

সাজসজ্জার সরঞ্জাম- ধরে নিন অফিস থেকে কোথাও যেতে হবে। অনুষ্ঠান বা নিমন্ত্রণ বাড়ি, হাল্কা সাজ প্রয়োজন। তাই ব্যাগে প্রসাধনীর সামান্য কিছু জিনিস রেখে দেওয়া প্রয়োজন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চিরুনি, কাজল, লিপস্টিক, বডি-স্প্রে। এছাড়াও রাখতে পারেন টিপের পাতা, সেফটিপিন, ছোট আয়না। আর যাঁরা মেকআপের ব্যাপারে পটু, তাঁরা প্রয়োজনীয় মেকআপের জিনিস রাখতে পারেন ব্যাগে। 

জল এবং ছাতা- গরম হোক বর্ষা ছাতা আপনার সঙ্গী হোক। সঙ্গে রাখুন রুমাল, টিস্যু পেপার, ওয়েট টিস্যু, আর প্লাস্টিক। এছাড়াও জলের বোতল রাখা প্রয়োজন। কারণ বাইরের জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে কখনই ভাল নয়। গরমের দিনে জলে গ্লুকোজ মিশিয়ে রাখতে পারেন। তীব্র দাবদাহে কাজে লাগবে এই পানীয়।

শুকনো খাবার- টুকিটাকি কিছু শুকনো খাবার ব্যাগে রেখে দেওয়া দরকার। রাস্তাঘাটে অনেকেই যে হোক কিছু খেয়ে নিতে পারেন না শরীর জন্য। এই অভ্যাস খুব একটা স্বাস্থ্যকরও নয়। তাই বিস্কুট, কেক জাতীয় শুকনো খাবার ব্যাগে রাখতে পারেন।  

আরও পড়ুন- 'ব্লু লাইট'- এর ক্ষতি থেকে কীভাবে রক্ষা করবেন ত্বক? রইল সহজ কয়েকটি টিপস

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget