এক্সপ্লোর

Cinnamon Benefits: ডায়াবেটিস দূরে রাখতে ভরসা দারচিনি, সঙ্গী গরম জল

Health Tips: এই মশলা আয়ুর্বেদে ওষধি হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন ঘরোয়া টোটকায় দারচিনির ব্যবহার অপরিহার্য।

কলকাতা: দারচিনি (Cinnamon) ভারতীয় রান্নাঘরের একটি অতি পরিচিত মশলা। বিভিন্ন রান্নার স্বাদবর্ধক হিসেবে, অনেক সময় সুগন্ধী হিসেবে এই মশলাটি ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন মিষ্টিতে দারচিনি ব্যবহার করা হয়। রান্নার জন্য প্রয়োজনীয় গরম মশলা তৈরিতেও এর ব্যবহার রয়েছে। মূবলত রান্নার জন্য ব্যবহার হলেও এই মশলা আরও একাধিক উপকার রয়েছে। এই মশলা আয়ুর্বেদে ওষধি হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন ঘরোয়া টোটকায় দারচিনির (Cinnamon) ব্যবহার অপরিহার্য। বিশেষজ্ঞরা বলেন রক্তে শর্করার মাত্রা যাঁদের বেশি, ডায়াবেটিসে যাঁরা ভোগেন, তাঁদের জন্য অত্যন্ত উপকারী এই দারচিনি।  

ডায়াবেটিসের মূল সমস্যা অপর্যাপ্ত ইনসুলিন (Insulin) সংশ্লেষণ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একাধিক গবেষণায় (Research) দেখা গিয়েছে দারচিনি রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। টাইপ ২ ডায়াবেটিস (Type 2 Diabetes) এবং প্রাক-ডায়াবেটিসে (Pre Diabetes) আক্রান্ত ব্যক্তিদের উপর করা একাধিক গবেষণায়, দারচিনি রক্তে শর্করার মাত্রা কমাতে প্রভাব দেখিয়েছে। যদিও এই বিষয়ে আরও বেশি করে গবেষণা প্রয়োজন বলে জানাচ্ছেন তাঁরা।

দারচিনিতে এমন রাসায়নিক উপাদান রয়েছে যা রক্তে শর্করা কমাতে সাহায্য় করে। পাশাপাশি, এতে রয়েছে ভরপুর অ্যান্টি অক্সিড্যান্ট (Anti-Oxidant)। 
কীভাবে খাওয়া যায় দারচিনি?

  • বিভিন্ন জায়গায় দারচিনির নির্যাস নিয়ে তৈরি ক্যাপসুল পাওয়া যায়।
  • বাড়িতে দারচিনিকে ব্লেন্ড করে ব্যবহার করা যায়। গুঁড়ো করে নিয়ে সেটি বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়।
  • চায়ের সঙ্গে দারচিনি মিশিয়ে খাওয়া যেতে পারে। 

দারচিনি চা তৈরির পদ্ধতি:

  • এক কাপ জল নিয়ে ফুটিয়ে নিন।
  • তাতে আধ চা চামচ বা ২-৩ চিমটি দারচিনি গুঁড়ো যোগ করুন।
  • ৩-৫ মিনিটের জন্য ফুটতে দিন।
  • জল লালচে-বাদামি হয়ে গেলে আগুন বন্ধ করে দিন।
  • একটু ঠান্ডা করে এই পানীয় খাওয়া যায়।

কখন খাবেন?

  • সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেতে হবে
  • সকালের খাবারে আগে, বা দুপুরে-রাতে খাবারের কিছুক্ষণ আগে খাওয়া যায়।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: ডেঙ্গি রোগীকে কখন প্লেটলেট দিতেই হবে ? প্রয়োজন ছাড়া দিলে কি ক্ষতি ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget