এক্সপ্লোর

World diabetes day 2023: ডায়াবেটিসে মিষ্টি বাদ! দাদার জন্য কীভাবে সাজাবেন ভাইফোঁটার 'সুগার ফ্রি' মেনু?

Menu for Diabetic Patient: চিন্তা না করে মিষ্টি বা চিনি বাদ দিয়েই ডায়াবেটিস আক্রান্তের জন্য একটু অন্যভাবে আয়োজন করুন এ দিন।

কলকাতা: আজ ডায়াবেটিস ডে (World Diabetes Day)। আগামিকাল আবার ভাইফোঁটা (Bhaiphota 2023)। আর এই উৎসব মানেই, থালা ভরা  মিষ্টি, কেক আরও কত খাবার! কিন্তু ডায়াবেটিস (Diabetes) থাকলে এমন উৎসবের দিনেও এসব অচিরেই ছেড়ে দিতে হয়। তাহলে উপায়? নিশ্চই একটা উপায় তো আছে। ভাইফোঁটার দিন একটু ভালমন্দ খাওয়া-দাওয়া হবে না তা কীভাবে সম্ভব? তাই চিন্তা না করে মিষ্টি বা চিনি বাদ দিয়েই ডায়াবেটিস আক্রান্তের জন্য একটু অন্যভাবে আয়োজন করুন এ দিন।

দাদা বা ভাইয়ের জন্য ঘরোয়া ব্রেকফাস্ট (Breakfast) সাজিয়ে সকালটা শুরু করতে পারেন। ডায়াবেটিসেও খাওয়া যায় এমন ফল রাখতে পারেন পাতে। ফল পছন্দ না হলে আটার লুচি আর সবজি দিয়ে তরকারি বানাতে পারেন। 

ভাইফোঁটা দেওয়ার সময়ে থালায় বিভিন্ন ফল, ভাল মানের দার্জিলিং বা মকাইবাড়ির চা, কফির বিভিন্ন জিনিস রাখতে পারেন। এ ছাড়াও তালিকায় রাখতে পারেন ড্রাইফ্রুটস (Dryfruits)। কাজু, আখরোট, কাঠবাদাম। 

লাঞ্চে (Lunch) ভাতের (পরিমাণ মেপে ১ কাপ পা দু কাপ) বা রুটির সঙ্গে মুগ বা মুসুর ডাল রাখতে পারেন। ডায়াবেটিস থাকলে ভাজাভুজি এড়িয়ে চলাই ভাল। ডালের সঙ্গে এ ক্ষেত্রে সেঁকা পাপড় দিতে পারেন পাতে, রাখতে পারেন উচ্ছে ভাজা। অল্প তেলে ভাজা বা চাটুতে অল্প তেল দিয়ে ভাজা পলতাপাতার বড়াও এ ক্ষেত্রে দারুণ অপশন। মরশুমি সবজি, পালং শাক দিয়ে একটা বা দু-রকম আইটেমও বানানো যেতে পারে। তার সঙ্গে মাছ বা মুরগির ঘরোয়া ঝোল। শেষ পাতে অল্প ঝাল আচার হলেও খাওয়া জমে যাবে। লাঞ্চের পর টক দইতে অল্প নুন, শশা দিয়ে একটা ঘোল বানিয়ে নিন। চিনি দেবেন না। চিনির বিকল্প হিসেবে সুগার ফ্রি বা জাগেরি পাউডার ব্যবহার করতে পারেন। ঘোল পছন্দ না হলে দইয়ের রায়তাও ভাল অপশন। 

ভাত বা রুটি কোনওটাই পছন্দ না হলে চিকেন আর সবজি দিয়ে একটা ভাল স্যালাড বানাতে পারেন। এতে পেট ভরবে সহজেই। কাবাব বা তন্দুরি আইটেমও রাখা যেতে পারে দুপুরের মেনুতে। এছাড়াও বেকড ফিস বা বেকড লেমন চিকেন আরও একটা ভাল অপশন। 

বিকেলে চা, সঙ্গে ড্রাই রোস্ট মাখনা রাখতে পারেন মেনুতে। জমাটি করে মুড়ি মাখাও জমতে পারে বিকেলের আড্ডায়। কাবাব বা তন্দুরির অপশন রাখতে পারেন এই সময়েও। এক্ষেত্রে অবশ্যই কম মাখন ব্যবহার করবেন। 

শেষে রুটি আর চিকেনের কম্বিনেশনে ডিনার সেরে ফেলুন। রাতে নিরামিষ পছন্দ করলে ছানার কোফতা বা পনিরের কোনও আইটেমও রাখতে পারেন। সব মিলিয়ে একেবারে সুগার ফ্রি ভাইফোঁটার প্ল্যান এভাবে সেরে ফেলতে পারেন এই বছর। 

আরও পড়ুন: Bhaidooj 2023: এক ঘেয়ে মিষ্টি বাদ দিয়েই কীভাবে সাজাবেন ভাইফোঁটার থালা?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget