এক্সপ্লোর

Disrupted sleep effects: ঠিকমতো ঘুম হয় না রোজ? স্মৃতিশক্তি দুর্বল হতে পারে, আর কী বিপদ রয়েছে জানেন

Disrupted sleep effects on memory: রোজ ঠিকমতো ঘুম হয় না অনেকেরই। ঘুমের মধ্যে ঘন ঘন ব্যাঘাত ঘটে। তবে এর জন্য বয়সকালে বেশ কিছু বিপদ অপেক্ষা করছে বলে জানাচ্ছেন গবেষকরা।

কলকাতা: ঠিকমতো ঘুম না হলে রোজকার কাজ করা কঠিন হয়ে পড়ে। এমনকী কাজের মাঝে বারবার ঝিমুনিও আসে। তবে অনিয়মিত অপর্যাপ্ত ঘুমের আরও বিপদ রয়েছে। ইদানীং একদল গবেষকের গবেষণায় জানা গেল সেই সম্পর্কে বিশদ তথ্য। ঘুমের অভাবে মস্তিষ্কের বিভিন্ন স্নায়ুর ক্ষতি হয় - এই তত্ত্ব এর আগেও বেশ কিছু গবেষণায় উঠে এসেছে। এবার দেখা গেল, সেই ঘুমই বিপদ ঘটাতে পারে স্মৃতিশক্তির। পাশাপাশি কগনিটিভ ক্ষমতাও কমিয়ে দিতে পারে ঘুম। আমেরিকান অ্যাকাডেমি অব নিউরোলজির জার্নাল নিউরোলজিতে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। 

কাদের উপর এই গবেষণা?

৩০ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিদের নিয়ে এই পরীক্ষা করা হয়েছে। কমবেশি ১১ বছর ধরে তাঁদের উপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। দুই ক্ষেপে টানা তিনদিন ধরে তাদের অ্যাক্টিভিটি রিস্ট ওয়াচ পরিয়ে শুতে পাঠানো হয়েছিল। সেই অনুযায়ী দেখা গিয়েছে, গড়ে ৬ ঘন্টা ঘুমোন এই বয়সের ব্যক্তিরা।  মোট ৫২৬ জনের উপর এই পরীক্ষা করা হয়েছিল। প্রত্যেককে একটি করে স্লিপ ডায়েরি দেওয়া হয়, যেখানে ঘুম সংক্রান্ত তথ্য লেখা যেত। এতেই দেখা গিয়েছে, ২৩৯ জনের ঘুমের সামগ্রিক অভিজ্ঞতা খারাপ।

কী জানা গিয়েছে গবেষণায়?

ঘুমের ব্যাঘাত ঘটলে স্মৃতিশক্তির উপর খারাপ প্রভাব পড়ে। পাশাপাশি কগনিটিভ কার্যক্ষমতাও কমে যায়। যা ডিমেনশিয়া বা অ্যালঝাইমার্স রোগের অন্যতম প্রধান কারণ। কগনিটিভ ক্ষমতা ঠিকমতো ভাববার শক্তি কেড়ে নেয়। পাশাপাশি কোনও সমস্যা সমাধানের ক্ষমতাও কমিয়ে দেয়। ঘুমের সমস্যা হলে মূলত স্নায়ুর উপর খারাপ প্রভাব পড়ে। যার থেকে এমন বিপদ ঘনিয়ে আসে।

কী বলছেন গবেষক?

সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক উই লেঙের কথায়, অ্যালঝাইমার্স মূলত বয়সকালের রোগ। তবে এই রোগের উপসর্গ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। তাই রোগের সঙ্গে মোকাবিলা করতে ঘুমের উপর জোর দেওয়া জরুরি। গবেষক লেঙের কথায়, এই গবেষণার ফলে জানা গিয়েছে, একজনের স্বাস্থ্যের জন্য গভীর ঘুম কতটা জরুরি। কতক্ষণ ধরে ঘুম হচ্ছে, তার থেকেও বেশি জরুরি কেমন ঘুম হচ্ছে - এমনটাই জানাচ্ছে গবেষণার ফলাফল। তাই ব্রেনের স্বাস্থ্য ভাল রাখতে কম সময় ঘুমোলেও গভীর ও ব্যাঘাতহীন ঘুমের উপর জোর দিচ্ছেন গবেষকরা।

আরও পড়ুন: Mental Stress: আপনি কি মানসিক অবসাদে ভুগছেন? এই লক্ষণগুলো কি আপনার মধ্যেও দেখা যাচ্ছে?

সেরা শিরোনাম

Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক
MD Selim : 'আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না?' বললেন সেলিম | BJP Government

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget