এক্সপ্লোর

Monsoon Tips: বাইরে খাওয়ার পরিকল্পনা করছেন? বর্ষাকালে সুস্থ থাকতে যেগুলো মেনে চলবেন

Health Tips: বর্ষাকালে বাইরে খেতে যাওয়ার পরিকল্পনা করলে কোন কোন বিষয়গুলো খেয়ালে রাখা দরকার, তা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: শীতকাল হোক, গরমকল হোক কিংবা বর্ষাকাল (Monsoon)। বাড়ির বাইরের খাবার খেতে কে না পছন্দ করেন। ছোট থেকে বড় সকলেরই পছন্দ রেস্তোরাঁর খাবার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্ষাকাল এমন একটা সময়, যখন বহু মানুষ বাইরে খেতে পছন্দ করেন। পরিবারের সঙ্গে হোক কিংবা বন্ধুদের সঙ্গে, লাঞ্চ হোক কিংবা ডিনার, বাইরে খেতে যাওয়ার সুযোগ পেলে কেউ হাতছাড়া করতে চান না। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে বাইরে খেতে যাওয়ার যেমন মজা রয়েছে, তেমনই রয়েছে স্বাস্থ্যের জন্য চিন্তা। এই সময়ে ফুড পয়জনিং, ডায়রিয়া এবং সাধারণ বমি কিংবা পায়খানার সমস্যা হামেশাই দেখা দেয়। তাই খাবার খাওয়ার সময়ে অনেক বেশি সচেতন থাকা প্রয়োজন। বর্ষাকালে বাইরে খেতে যাওয়ার পরিকল্পনা করলে কোন কোন বিষয়গুলো খেয়ালে রাখা দরকার, তা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

সুস্থ (Healthy) থাকতে যেগুলো মেনে চলা জরুরি-

১. পরিচ্ছন্ন রেস্তোরাঁ বেছে নিন। খাওয়ার আগে টেবিল, চেয়ার, আশেপাশের পরিবেশ দেখে নিতে ভুলবেন না।

২. শুধু খাবার টেবিল দেখলেই চলবে না। তার সঙ্গে বেসিনও পরিচ্ছন্ন কিনা, তা দেখতে হবে।

৩. যাঁরা খাবার পরিবেশন করছেন, তাঁরা যেন অবশ্যই হাতে গ্লাভস পরে থাকেন।

আরও পড়ুন - Health Tips: অভ্যাসবশত বার-বার হাত ধুচ্ছেন? কী হতে পারে জানা আছে তো?

৪. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্ষাকালে যেহেতু ফুড পয়জনিংয়ের সম্ভাবনা বেশি থাকে, তাই মাংসজাতীয় খাবার অর্ডার করার আগে ভেবে নিন। তাঁদের মতে, এই সময়ে অনেক পশু-পাখিরই নানা সংক্রমণের সম্ভাবনা থাকে। যা মানুষের মধ্য়েও খাবারের মাধ্যমে ছড়াতে পারে।

৫. অন্তঃসত্ত্বা মহিলাদের এই সময়ে একেবারেই বাড়ির বাইরে খাবার খাওয়া উচিত নয়।

৬. খাবার সঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা তা দেখে নিতে ভুলবেন না। অর্ধেক সেদ্ধ হওয়া খাবার স্বাস্থ্যের ক্ষতি করে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget