এক্সপ্লোর

Egg Benefits: হাঁস নাকি মুরগির ডিম—কোনটিতে পুষ্টি বেশি?

আপনার শরীরে কোন ডিম বেশি উপকারী হবে

কলকাতা: অতি সুলভে পাওয়া একাধিক পুষ্টিগুণে ভরপুর একটি খাবারের নাম হলো ডিম। পুষ্টির চাহিদা পূরণ করতে পুষ্টিবিদরা নিয়মিতই তা খাওয়ার পরামর্শ দেন। তবে নিয়মিত খাওয়ার জন্য কোন ডিম বেছ নেবেন আপনি, হাঁস নাকি মুরগির ডিম?

ডিমে রয়েছে ভিটামিন, খনিজ, প্রোটিন, ফ্যাট, ক্যারোটিনয়েডস, লিউটিন, জিয়াজ্যান্থিনের মতো নানা পুষ্টি উপাদান। তাই শিশু থেকে শুরু করে বয়স্ক, সব বয়সীরাই ডিম খেতে পারবেন।

কোন ডিম খেলে আপনি বেশি লাভবান হবেন জানেন? ডিম খাওয়ার সময় অবশ্যই মাথায় রাখুন, বাজার থেকে কেনা ডিমে আপনি লাভবান হচ্ছেন কি না? আপনার কেনা ডিম কৃত্রিমভাবে আকারে বড় করা হয়নি তো? কিংবা আপনার কেনা ডিমের কুসুম কি গাঢ় কমলা রঙের হবে?

এসব বলার কারণ হলো পুষ্টিবিদরা বলছেন, যে পুষ্টির আশায় ডিম খাচ্ছেন তার পুরোটাই বিফলে যাবে যদি ডিম কৃত্রিমভাবে আকারে বড় করা হয় এবং ডিমের কুসুম গাঢ় কমলা রঙের না হয়।

আরও একটি বিষয় হলো, খাওয়ার জন্য বাজার থেকে কোন ডিম কিনবেন? বিশেষজ্ঞরা বলছেন, মুরগির ডিম না কিনে হাঁসের ডিম খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ, মুরগির ডিমের তুলনায় হাঁসের ডিম প্রাকৃতিকভাবেই আকারে বড় হয়। আকারে বড় হওয়ায় ডিমের কুসুমও বড় থাকে হাঁসের।

অনেকে ভাবেন, হাঁসের ডিমে কোলেস্টেরল বেড়ে যাওয়ার প্রবণতা বেশি। এ ধারণা কিন্তু একেবারেই একটি ভুল ধারণা। বিশ্বখ্যাত পুষ্টিবিদ মিহো হ্যাটানাকা বলেছেন, ২টি হাঁসের ডিমের সমান ৩টি মুরগির ডিম।

তা ছাড়া হাঁসের ডিমে সাদা অংশ অর্থাৎ অ্যালবুমিনের পরিমাণ বেশি থাকে। ফ্যাট, ওমেগা থ্রি, প্রোটিনের পরিমাণও হাঁসের ডিমেই বেশি।

নিয়মিত হাঁসের ডিম খেলে রক্তে নতুন ব্লাড সেল তৈরি হয়।  ডিএনএ সিন্থেসিস এবং সুস্থ স্নায়ুতন্ত্রের গঠনেও সাহায্য করে হাঁসের ডিম। হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার পাশাপাশি ক্যানসার হওয়ার আশঙ্কা কমাতে পারে হাঁসের ডিম।

সমীক্ষায় দেখা গেছে, চোখের স্বাস্থ্য ভালো রাখতে, ত্বকের উজ্জ্বলতা ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে, পেশি মজবুত করতে এমনকি দ্রুত প্রেশার বাড়াতে হাঁসের ডিম একটি আদর্শ খাবার হিসেবে কাজ করে।

তাই আপনার শরীরে কোন ডিম বেশি উপকারী হবে বলে মনে করছেন? একজন পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী সেটি আজই জেনে নিন। আর ব্যক্তিভেদে ডায়েটে অন্তর্ভুক্ত করুন পুষ্টিকর হাঁসের ডিমকে।

 

ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget