এক্সপ্লোর

Durga Puja Travel: একা বেড়াতে চান ? পুজোর ছুটি কাটুক পূর্ব সিকিম, কার্শিয়ঙে

একা বেড়াতে যাওয়ার জন্য পাহাড়ের চেয়ে ভাল জায়গা আর হয় না। পাকদণ্ডি পথ ধরে উঠে গেলে যে অনাবিল শান্তি পাওয়া যায়, তা অন্য কোথাও নেই।

সৌরভ চক্রবর্তী, কলকাতা: পুরুষ বা মহিলা, এখন অনেকেই একা বেড়াতে যান। আসলে দৈনন্দিন কাজের চাপ, নানা ঝক্কি, মানসিক চাপ কাটাতে কয়েকদিনের জন্য সবকিছু থেকে দূরে চলে যেতে চান অনেকেই। একা বেড়াতে যাওয়ার জন্য পাহাড়ের চেয়ে ভাল জায়গা আর হয় না। পাকদণ্ডি পথ ধরে উঠে গেলে যে অনাবিল শান্তি পাওয়া যায়, তা অন্য কোথাও নেই। পাহাড়ে মুক্তির স্বাদও পাওয়া যায়। সেই কারণে অনেকেরই প্রথম পছন্দের ছুটি কাটানোর জায়গা পাহাড়।

একা বেড়াতে যাওয়ার জন্য অনেকেই অফবিট জায়গার খোঁজ করেন। হোম স্টে-ও এখন বেশ জনপ্রিয় হয়েছে। তবে একা বেড়াতে গেলে হোম স্টে-তে না থাকাই ভাল। কারণ, সারাদিন ঘোরাঘুরি করে কেটে গেলেও, সন্ধে নামলেই আর কিছু করার থাকে না। তখন ভাল লাগে না। তার চেয়ে বরং চেনা কোনও জায়গায় গেলে মন ভাল হয়ে যায়। সেরকমই জায়গা হল পূর্ব সিকিম আর কার্শিয়ং। বাঙালির চিরচেনা হলেও, দার্জিলিং আর গ্যাংটক কখনও পুরনো হয় না। যে কোনও ঋতুতেই রূপের ডালি সাজিয়ে পর্যটকদের অভ্যর্থনা জানানোর জন্য তৈরি থাকে এই দুই শৈলশহর। এবারের পুজোর ছুটিতেও চলে যাওয়াই যায়।  

উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার কথা মনে হলেই সবার আগে দার্জিলিঙের কথা মনে হয়। তবে দার্জিলিংকে পাশ কাটিয়ে আরও অনেক জায়গা ঘুরে নেওয়া যায়। সেটা নিয়েই এখন আমরা আলোচনা করছি। ট্রেন, বাস বা উড়ানে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে গেলেই হল, দিগন্ত উন্মুক্ত হয়ে যায়। দার্জিলিং, সিকিম, নেপাল, ভুটান, ডুয়ার্স, যে কোনও দিকে চলে গেলেই হল। তবে যদি পূর্ব সিকিম যাবেন বলে ঠিক করে থাকেন, তাহলে শেয়ার গাড়িতে চড়ে বসুন। একে একে বেঙ্গল সাফারি, সেবক, করোনেশন ব্রিজ, কালিঝোরা, পাঁচ মাইল, সাত মাইল, তিস্তাবাজার হয়ে পৌঁছে যান গ্যাংটক। যাত্রাপথের প্রায় পুরো সময়েই সঙ্গী হিসেবে পাবেন তিস্তাকে।

গ্যাংটকে হোটেলে চেক-ইন করে ফ্রেশ হয়েই চলে যান এম জি মার্গে। সেখান থেকে গাড়ি নিয়ে হনুমান টক, গণেশ টক, তাসি ভিউ পয়েন্ট, রুমটেক মনাস্ট্রি, গঞ্জাং মনাস্ট্রি ঘুরে নিতে পারেন। চাইলে আরও এক-দু’দিন থাকতেই পারেন গ্যাংটকে। দেখার তো শেষ নেই। তবে যদি হাতে বেশিদিনের অবকাশ না থাকে, তাহলে সিকিমকে বিদায় জানিয়ে ফিরে আসুন বাংলায়। তিস্তাকে পাশে রেখে চলে যান কার্শিয়ং। ডাও হিলে একা থাকা সত্যিই রোমাঞ্চকর।

Durga Puja Travel: একা বেড়াতে চান ? পুজোর ছুটি কাটুক পূর্ব সিকিম, কার্শিয়ঙে

ডাও হিল নিয়ে অনেক ভৌতিক ঘটনার কথা শোনা যায়। একা থাকলে সেই ঘটনাগুলির কথা বেশি করে মনে পড়ে। তবে সাহস করে ঘুরতে পারলে দুর্দান্ত অভিজ্ঞতা হয়। ডেথ রোড, ভিক্টোরিয়া স্কুল, পুরনো বন্ধ গির্জায় গা ছমছমে পরিবেশে রোমাঞ্চকর অনুভূতি হয়। ডাও হিলের রাস্তায় একা হাঁটতেও ভারী সুন্দর লাগে। ভোরবেলা কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়ার অনুভূতি তো স্বর্গীয়।

কীভাবে যাবেন?

এখন করোনা পরিস্থিতিতে সব ট্রেনই স্পেশাল। দার্জিলিং মেল, হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস ধরতে পারেন। বাসেও যেতে পারেন। ধর্মতলা থেকে বাস যাচ্ছে শিলিগুড়ি।

কোথায় থাকবেন?

গ্যাংটক, কার্শিয়ঙে নানা বাজেটের অসংখ্য হোটেল আছে। এখন পর্যটকের সংখ্যা কিছুটা কম বলে গিয়েও ঘরে পেয়ে যেতে পারেন। তবে ইচ্ছা হলে বুকিং করেও যেতে পারেন।

Durga Puja Travel: একা বেড়াতে চান ? পুজোর ছুটি কাটুক পূর্ব সিকিম, কার্শিয়ঙে

ঘোরার জন্য গাড়ি ভাড়া পাবেন। একা গেলে গাড়ি ভাড়া কিছুটা বেশি পড়তে পারে।

মোমো তো খাবেনই, সঙ্গে স্থানীয় কিছু খাবারও খেতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget