এক্সপ্লোর

Environment Pollution: ‘নিজেই নিজেকে থাপ্পড়’ মারা কেন জরুরি ? জানালেন বিশিষ্ট পরিবেশবিদ

Subhash Dutta On Environment Pollution Climate Change: ‘নিজেই নিজেকে থাপ্পড়’ মারেন বিশিষ্ট পরিবেশবিদ। কেন মারেন জানালেন সে কথাও। কেন পৃথিবীকে বাঁচাতে এই থাপ্পড় দরকার সে নিয়ে বিশদ আলোচনা করলেন সুভাষ দত্ত।

Environment Pollution: ‘নিজেই নিজেকে থাপ্পড় মারি’। কথা বলতে বলতে এবিপি লাইভের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হঠাৎ এমন একটি কথা বললেন পরিবেশবিদ সুভাষ দত্ত। যা শ্রোতা বা এই লেখার পাঠককেও একটা জোর ধাক্কা দেবে। কিন্তু প্রতি সপ্তাহে কেন নিজের হাতে নিজেকে একটি বা দুটি থাপ্পড় খান সুভাষবাবু। তাঁর কথায়, বিদ্যুৎ অপচয় করেন বলে। বাথরুম থেকে বেরিয়ে লাইট নেভাতে ভুলে গেলে নিজেকে এভাবেই শাস্তি দেন তিনি। পৃথিবী রক্ষার জন্য বিদ্যুতের অপচয় বন্ধ করার পাশাপাশি গাছ বাঁচানোর দিকেও জোর দিচ্ছেন তিনি।

গাছ লাগানোর থেকে জরুরি গাছ রক্ষা

গাছ রক্ষা করা বিশেষভাবে জরুরি বলে জানাচ্ছেন সুভাষ দত্ত। যে পরিমাণে গাছ কাটা হচ্ছে, তার জেরেই ক্ষতি হচ্ছে পৃথিবীর। একই সঙ্গে তিনি সমালোচনা করলেন বনদফতরের ইকোটুরিজম প্রকল্পের। বনের মধ্যে কিছু দিন সময় কাটিয়ে যাওয়ার জন্য নানা প্রকল্প চালু করেছে বনদফতর। পর্যটকদের পর্যাপ্ত সুবিধা দিতে গিয়ে ক্ষতি করা হচ্ছে বনজঙ্গলের। যা আসলে বনাঞ্চলের ক্ষতি বলেই মনে করেন তিনি। 

সূর্যের তাপকে কাজে লাগানো হোক

গরমের জেরে সকলের প্রাণ ওষ্ঠাগত। এ কথা মানছেন পরিবেশবিদ। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দিতে চান, এই কঠোর তাপ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। আজ থেকে ২০-২৫ বছর আগে বেঙ্গালুরুতে প্রায় ৩০ হাজারের বেশি বাড়িতে সোলার প্যানেল ছিল। কিন্তু তখনও আমরা এর ব্যবহার শিখিনি। অন্যদিকে তাঁর কথায়, জল সংরক্ষণও একইভাবে গুরুত্বপূর্ণ।

‘জল নিয়ে হতে পারে পরবর্তী বিশ্বযু্দ্ধ’

তেল বর্তমানে বিশ্বের অন্যতম দামি পদার্থ। কিন্তু তেল নয়, পরিবেশবিদের কথায়, পানীয় জল নিয়ে পরবর্তী বিশ্বযুদ্ধ বাঁধতে পারে। তাই সময় থাকতেই জল সংরক্ষণের দাবি তুলছেন তিনি। তাঁর কথায়, আজ থেকে ১৬ বছর আগে মাটির নিচে জলের মাত্রা নেমে গিয়েছিল প্রায় ৩৪ ফুট। তাহলে বর্তমান অবস্থা কী হতে পারে ! পৌরসভা থেকে জল সরবরাহ মোটেই বিনামূল্যে হয় না, সেই কথাও মনে করিয়ে দিলেন পরিবেশবিদ। তাঁর কথায়, প্রতি এক লিটার জল পরিশোধনের জন্য ৩০-৩৫ পয়সা খরচ হয়। ফলে বিনামূল্যে কিছুই হয় না বুঝতে হবে। বরং অনিয়ন্ত্রিতভাবে খরচ করলে আরও বড় মূল্য চোকাতে হতে পারে।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  Environmental Pollution: ‘নিজেদের ঠাণ্ডা রাখতে পৃথিবীকে করছি উষ্ণ, প্রকৃতিমাতার উপর নৃশংস অত্যাচার করছি’

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget