এক্সপ্লোর

Papaya Benefits: রোজ পেঁপে খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর?

Health Tips: স্বাস্থ্যের উপকারের জন্য ফলের থেকে বেশি উপকারী আর কোনও খাবারই নেই। ফলেই সেরে যায় বিভিন্ন অসুখ।

কলকাতা: শরীর সুস্থ (Healthy) রাখতে টাটকা সব্জি ও ফলের জুড়ি মেলা ভার। বহু রোগ প্রতিরোধ করে শরীরকে সুস্থ রাখে। কিন্তু কোনও কিছুই অত্যধিক খাওয়া স্বাস্থ্যকর নয়। আপনি কি পেঁপে (Papaya) খেতে খুব পছন্দ করেন? আর সেকারণেই প্রতিদিন পেঁপে খাচ্ছেন? কিন্তু এতে শরীরের উপকার (Papaya Health Benefits) হচ্ছে নাকি ক্ষতি তা জানা আছে তো?

পেঁপের উপকারিতা-

বিশেষজ্ঞরা জানাচ্ছেন,  স্বাস্থ্যের উপকারের জন্য ফলের থেকে বেশি উপকারী আর কোনও খাবারই নেই। ফলেই সেরে যায় বিভিন্ন অসুখ। ওষুধ ছাড়াই বিভিন্ন রোগ সেরে যায় শুধুমাত্র ফল থেকেই। এমনকি ক্যানসারও প্রতিরোধ করতে পারে ফল। পেঁপে এমন একটা ফল, যা খেতে ভালোবাসেন না, এমন মানুষ নেই। পেঁপেতে অনেক উপকারী উপাদান রয়েছে। আমাদের শরীরের বিভিন্ন ঘাটতি পূরণ করে পেঁপে। প্রচুর পরিমানে ভিটামিন, মিনারেলস এবং প্রাকৃতিক স্বাস্থ্যকর উপাদান রয়েছে।

আরও পড়ুন - Health Tips: ফ্রিজে রাখা খাবারের স্বাদ থাকবে একইরকম, মেনে চলুন এই সহজপদ্ধতিগুলি

পেঁপে আমাদের শরীরের কী কী উপকার করে?

বিশেষজ্ঞদের মতে, হজমের সমস্যা থেকে রেহাই পেতে পেঁপে খুবই উপকারী। এছাড়া, আর্থারাইটিস, কোষ্ঠকাঠিন্য, মধুমেহ, উচ্চ রক্তচাপের সমস্যা যাঁদের রয়েছে, তাঁদের নিয়মিত পেঁপে খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। পেঁপে হজমের সমস্যা দূর করে এই সমস্ত রোগের হাত থেকে রক্ষা করে। অন্ত্রের কৃমি রোধ করে পেঁপে। যার ফলে আমাদের শরীর বিভিন্ন ইনফেকশনের হাত থেকে রক্ষা পায়। বহু মানুষই জানেন না যে, দাঁতের যন্ত্রণার অব্যর্থ ওষুধ হল পেঁপে। নিয়মিত পেঁপে খেলে দাঁত ভালো থাকে। অতিরিক্ত ওজনের সমস্যা বহু মানুষের রয়েছে। প্রাকৃতিকভাবে আমাদের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে পেঁপে। প্রতিদিন একবাটি করে পেঁপে খেলে তা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। ওজনও কমে দ্রুত। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন যে, এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস শরীরের মেটাবলিজম বৃদ্ধি করে। ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে পেঁপে। রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ প্রতিরোধ করে। পাশাপাশি হৃদপিণ্ডকেও সুস্থ রাখতে পেঁপের জুড়ি মেলা ভার।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget