এক্সপ্লোর

Exam Preparation Tips: সামনে পরীক্ষা? নিয়ম মেনে প্রস্তুতির সঙ্গে চাই পর্যাপ্ত ঘুম

Exam Preparation Tips: যেকোনও পরীক্ষার আগেই মাথা ঠান্ডা রাখা প্রয়োজন। প্রবেশিকা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার আগেও মেনে চলা উচিত বেশ কিছু বিষয়।


কলকাতা: সামনেই আসছে মাধ্যমিক। তারপরেই উচ্চ মাধ্যমিক। জীবনের প্রথম বড় পরীক্ষা বলা হয় মাধ্যমিককে। এত বড় পরীক্ষায় বসার আগে স্বাভাবিক ভাবেই চিন্তা তো হবেই। কিন্তু মাথা ঠান্ডা না রাখলে বিপদ হবে। শুধু মাধ্যমিকই নয়, যেকোন পরীক্ষার আগেই মাথা ঠান্ডা রাখা বাধ্য়তামূলক। প্রবেশিকা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার আগেও মেনে চলা উচিত বেশ কিছু বিষয়। সেগুলো কী কী? দেখে নেওয়া যাক এক নজরে।

নিয়ম মেনে প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতি একবারে নেওয়া যাবে না। ধাপে ধাপে ভাগ করে করতে হবে পড়াশোনা। সিলেবাস ধরে সেভাবে পড়াশোনা করলে সহজেই হবে প্রস্তুতি। পরীক্ষার আগে তাড়াহুড়ো করে সবটা পড়ে নেওয়া উচিত নয়। 

গোছানো থাক সবকিছুই
কবে থেকে পরীক্ষা, কোথায় পরীক্ষা সেগুলি আগে থেকে খোঁজ করে রাখা উচিত। প্রয়োজনে বাড়ির কেউ আগে থেকে পরীক্ষাকেন্দ্র দেখে আসতে পারেন। তাহলে পরীক্ষার দিন কেন্দ্র খোঁজার চিন্তা থাকে না। 

ডায়েট মেনে চলুক সব
পরীক্ষার আগে খাওয়াদাওয়া নিয়ম মেনে করা উচিত। অনেকে চিন্তায় পড়ে বেশি খেয়ে ফেলেন। অনেকে ঠিকমতো খান না। সেগুলি উচিত না। পুষ্টিকর খাবার খাওয়া উচিত। ডায়েটে (diet) সহজপাচ্য মেনু রাখা প্রয়োজন।

পর্যাপ্ত ঘুম প্রয়োজন
না ঘুমিয়ে টানা পড়াশোনা একেবারেই করা যাবে নাা। অনেকে রাত জেগে পড়াশোনা করেন। তা স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ। রাত জেগে পড়লে ঘুম হয় না। ফলে পরদিন পরীক্ষার সময় ক্লান্তি আসতে পারে। 

পরীক্ষা শুরুর আগে বিশ্রাম
পরীক্ষা (exam) শুরু অন্তত একঘণ্টা আগে বই সরিয়ে রাখা হোক। অনেকে পরীক্ষার হলে ঢোকার আগে পর্যন্ত বই পড়েন। তাতে সমস্যা বাড়তে পারে। ওইটুকু সময়ে পড়াশোনা করে বিশেষ কোনও লাভ হয় না। বরং ততক্ষণ মাথা ঠান্ডা রাখা উচিত।

বাড়ির লোকের সঙ্গে কথা
পরিবার সবসময়ই সবচেয়ে বেশি সাহায্য করে। বাড়ির কারও সঙ্গে কথা বলুন। মনের জোর আসবে। পরীক্ষা দেওয়ার সময় তা সাহায্য করবে।

প্রশ্ন বোঝা জরুরি
প্রশ্ন বুঝে উত্তর দেওয়া প্রয়োজন। কোনও প্রশ্ন না বুঝলে সেখানে আটকে থাকা উচিত নয়। পরের প্রশ্নে চলে যাওয়া উচিত। তাহলে পরীক্ষার হলে সময় নষ্ট হবে না।

হালকা ব্যায়াম (exercise), মর্নিং ওয়াক (morning walk), স্টেচিং এগুলোও দীর্ঘদিন ধরে অভ্যাস করানো যেতে পারে। এই অভ্যাস পরীক্ষার প্রস্তুতি ক্লান্তি কাটাতে সাহায্য করবে।   

আরও পড়ুন: পরীক্ষা অফলাইনই, কোন পথে প্রস্তুতি, উদ্বেগ কাটবে কী করে, জানালেন বিশেষজ্ঞরা

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget