এক্সপ্লোর

Health Tips: সুস্থ থাকতে উপোস করার আগে ও পরে কী করবেন জেনে নিন

Fasting Tips: উপোস করার আগে ও পরে বেশ কিছু নিয়ম না মেনে চললে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। 

কলকাতা: শ্রাবণ মাসের প্রতি সোমবার বহু পূণ্যার্থী ভগবান শিবের (Sawan 2022) পুজো করেন। পুজো দেওয়ার আগে তাঁরা উপোস (Fasting) করে থাকেন। অনেকেই এমন রয়েছেন, যাঁরা উপোস করার সময় জল পর্যন্ত খান না। আবার অনেকে শুধু জল খেয়ে থাকেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উপোস করলে আমাদের স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ে। উপোস করার আগে ও পরে বেশ কিছু নিয়ম না মেনে চললে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উপোস করার আগে ও পরে কী করা দরকার আর কী করা একেবারেই উচিত নয়, তা জানা থাকে না বহু মানুষের। তাই এই সময়ে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি দেখা যায়। বমি, ডায়রিয়া, ডিহাইড্রেশন, পেটের সমস্যা কিংবা আরও নানা সমস্যা দেখা যায় এই সময়ে। তাই উপোস করার আগে কী করা দরকার আর পরেই বা কী করা দরকার, সে সম্পর্কে বিশদে জানাচ্ছেন পুষ্টিবিদরা।

উপোস করার আগে ও পরে কী করবেন-

পুষ্টিবিদদের মতে, বহু মানুষ উপোস করার সময় দীর্ঘক্ষণ না খেয়ে থাকেন। কেউ এক ফোঁটা জলও খান না। আবার কেউ কেউ শুধুমাত্র জল খান। উপোস করার স্বাস্থ্যকর দিকও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যাঁরা উপোস করেন, তাঁদের শরীরে অতিরিক্ত ওজন বৃদ্ধির সম্ভাবনা কম থাকে। আবার বেশিদিন বাঁচারও হার দেখা যায় তাঁদেরই মধ্যে। 

আরও পড়ুন - Potato Chips: স্বাস্থ্যকর উপায়ে বাড়িতে বানান মুচমুচে আলুর চিপস, দেখে নিন পদ্ধতি

বিশেষজ্ঞদের মতে, উপোস করার আগের খাবারে যেন কোনওভাবেই প্রচুর পরিমাণে প্রোটিন কিংবা খুব কম পরিমাণে মিষ্টি না থাকে। তাতে শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। উপোস ভঙ্গের সময় বেশিরভাগ ক্ষেত্রেই মিষ্টি খেয়ে শুরু করার চল থাকে। তাঁরা জানাচ্ছেন, এই অভ্যাস একেবারেই স্বাস্থ্যকর নয়। বরং, উপোস ভঙ্গের সময় যদি ফলের রস বা ডাবের জল খাওয়া যায়, তা সবথেকে বেশি স্বাস্থ্যকর। এরপরও কোনও মিষ্টি বা মিষ্টিজাতীয় খাবার খাওয়া চলবে না। উপোস ভাঙতে হবে সব্জি খেয়ে। তারপর খাওয়া যেতে পারে প্রোটিনজাতীয় খাবার, ফ্যাটজাতীয় খাবার। এবং সবশেষে মিষ্টি খাওয়া যেতে পারে। এই নিয়মগুলি মানলে তবেই সুস্থ থাকবে শরীর।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget