এক্সপ্লোর

Eye Care Tips: আন্ডার আই ক্রিম ব্যবহারের সময় কীভাবে সতর্ক থাকবেন? চোখে বেশি জোরে জলের ঝাপটা দেওয়া কি উচিত?

Eye Care Routine: আন্ডার আই ক্রিম ব্যবহারের সময় সতর্ক থাকা জরুরি। চোখে যাতে ক্রিম ঢুকে না যায়, সেদিকে খেয়াল রাখা ভীষণ ভাবে জরুরি।

Eye Care Tips: ডার্ক সার্কেলের সমস্যা থাকলে নিয়মিত আন্ডার আই ক্রিম ব্যবহার করতে পারলে উপকার পাবেন অল্পদিনের মধ্যেই। অনেকের চোখের নীচে ফোলাভাব দেখা যায়। আন্ডার আই ক্রিম ব্যবহার করলে এই ফোলাভাব দূর হতে খুব বেশি দিন সময় লাগবে না। রিঙ্কেলস বা বলিরেখার সমস্যা চোখের নীচে সবার আগে দেখা দিতে পারে। এই অসুবিধা থেকে দূরে থাকতে নিয়মিত আন্ডার আই ক্রিম ব্যবহার করা জরুরি। চোখের চারপাশের ত্বক উজ্জ্বল এবং মোলায়েম রাখতেও বিশেষ ভাবে সাহায্য করে আন্ডার আই ক্রিম। তাই রোজ ব্যবহার করতে পারলে ভাল। আন্ডার আই ক্রিম রাতে ঘুমানোর আগে ব্যবহার করাই সবচেয়ে ভাল। দিনের অন্যান্য সময় ব্যবহার করলে ততটা উপকার পাবেন না।

আন্ডার আই ক্রিম ব্যবহারের সময় সতর্ক থাকা জরুরি। চোখে যাতে ক্রিম ঢুকে না যায়, সেদিকে খেয়াল রাখা ভীষণ ভাবে জরুরি। আন্ডার আই ক্রিম চোখের তলায় লাগিয়ে মিনিট পাঁচেক ম্যাসাজ করতে পারেন। তারপর ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে ভালভাবে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন। চোখের চারপাশের চামড়া কুঁচকে যাওয়া থেকে আটকাতে আন্ডার আই ক্রিমের ব্যবহার জরুরি। চোখের নীচের এবং চারপাশের ত্বক টানটান রাখতে সাহায্য করে এই বিশেষ ধরনের ক্রিম। সারাদিনের ক্লান্তির পর রাতে চোখের তলায় আন্ডার আই ক্রিম ব্যবহার করা উচিত। চোখের চারপাশের ত্বকের ক্লান্তি দূর হবে, উজ্জ্বল-ঝকঝকে থাকবে ত্বক। চোখের চারপাশের অংশে মেকআপ করার ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে সাহায্য করে আন্ডার আই ক্রিম। 

আমাদের প্রায় সকলেরই অভ্যাস ঘুম থেকে উঠে চোখে-মুখে জলের ঝাপটা দেওয়া। কাজের ফাঁকে ঘুম পেলে কিংবা ঝিমানি এলেও এই একই কাজ করে থাকি আমরা। কিন্তু চোখে এই জোরে জলের ঝাপটা দেওয়ার অভ্যাস কি আদৌ স্বাস্থ্যকর? ঘুম হয়তো কেটে যাবে আপনার, কিন্তু চোখে দেখা দিতে পারে বিভিন্ন ধরনের সমস্যা। তাই সতর্ক থাকা জরুরি। কখনই খুব জোরে জলের ঝাপটা চোখে দেবেন না। এমন করলে চোখের ক্ষতিই হবে বেশি। আলতো হাতে চোখে জল বুলিয়ে ধুয়ে নিন। এর ফলে হয়তো বেশ কয়েকবার আপনাকে চোখে জল দিতে হবে এবং পুরো বিষয়টা সময়সাপেক্ষ। কিন্তু এটাই স্বাস্থ্যকর অভ্যাস। চোখের প্রচণ্ড জোরে জলের ঝাপটা দিলে চোখের ভিতরে থাকা নার্ভ এবং টিস্যুগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক সময় জলের ধাক্কায় চোখের পাতা ছিঁড়ে যায়। আবার চোখে বেশি জোরে জল দিলে চোখ লালচে হয়ে যেতে পারে। তাই সাবধানে থাকুন। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। 

সেরা শিরোনাম

Medicines Quality : গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
Lung Cancer : ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
পুজোয় কলকাতা জুড়ে ভোজনরসিক বাঙালির আরও কাছে “ইনো আসলি জীরা
পুজোয় কলকাতা জুড়ে ভোজনরসিক বাঙালির আরও কাছে “ইনো আসলি জীরা"
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget