এক্সপ্লোর

Walking Facts: দ্রুত হাঁটবেন না অনেক দূর হাঁটবেন, কোনটায় আপনার বেশি লাভ ?

Fast Walk or Long Walk: হাঁটাহাঁটি করে অনেকেই সুগার, প্রেশার কন্ট্রোলে রাখেন। কিন্তু দ্রুত হাঁটবেন না অনেক দূর হাঁটবেন ?

কলকাতা: ওজন কমাতে অনেকেই হাঁটাহাঁটি করেন। কিন্তু একেকজনের হাঁটার গতি একেকরকম। তাই কেউ দ্রুত হাঁটেন। কম সময়ের মধ্যে অনেকটা দূরত্ব চলে যেতে পারেন তারা। ফলে দ্রুত শরীরচর্চা শেষ হয়ে যায়। তবে গতি কম হলে অন্যরকম ব্যাপার। কারণ তাদের অনেকেই আবার অনেকটা রাস্তা হাঁটেন। কিন্তু কোনটা শরীরের জন্য ভাল ? বিশেষজ্ঞরা কী বলছেন এই বিষয়ে ? 

দিনের কতটা সময় হাতে পান ?

শরীর চর্চার জন্য অনেকেই গোটা দিনে সময় বার করতে পারেন না। তাই হাঁটার জন্য মোট কতক্ষণ সময় আপনি বার করতে পারছেন, সেটা দেখতে হবে। এই সময়টা বেশি হলে ধীরে সুস্থে অনেকটা পথ হাঁটতে পারেন। সময়টা কম হলে দ্রুত অল্প পথ হাঁটাই শরীরের জন্য ভাল।  

দ্রুত হাঁটলে কি বেশি লাভ ?

আসলে সবটাই কিন্তু ক্যালোরির খেলা। অর্থাৎ কতটা ক্যালোরি ঝরাতে চান সেটাই কথা। সেই মতো ধীরে বা জোরে হাঁটতে পারে। ধরা যাক ১৫ মিনিটে আপনি ৩ কিলোমিটার পথ অতিক্রম করলেন। এর জন্য অনেকটাই দ্রুত হাঁটতে হবে। দ্রুত হাঁটার জন্য আপনার ক্যালোরি বেশি ঝরবে। কিন্তু ১৫ মিনিট ধীরে সুস্থে হাঁটলে ততটা ক্যালোরি খরচ হবে না। ঠিক অতটাই ক্যালোরি ঝরাতে হলে এর থেকে বেশি সময় (ধরা যাক, ৩০ মিনিট) হাঁটতে হবে। তাই দ্রুত হাঁটলেও কম সময় হেঁটে যা লাভ। ধীরে সুস্থে বেশিক্ষণ ধরে হেঁটেও তাই লাভ।

ধীরে হাঁটলে আর কী লাভ ?

  • ধীরে হাঁটলে বেশ কিছু লাভ রয়েছে। এর মধ্যে অন্যতম হল হাঁটার ক্ষমতা বাড়ে। বেশি সময় ধরে অনেকটা পথ হাঁটলে পায়ের পেশি বেশি সময় ধরে সচল থাকে। যা হাঁটার শক্তি বাড়ায়।
  • পাশাপাশি অতিরিক্ত ওজন হলে আস্তে অনেকটা পথ হাঁটাই ভাল। দ্রুত হাঁটলে জয়েন্টের উপর চাপ পড়ে।

হাঁটার কী কী গুণ ?

  • শীতকালে কার্ডিয়োভাসকুলার রোগের ঝুঁকি বেড়ে যায়। এই হার কমাতে সাহায্য করে হাঁটাহাঁটির অভ্যাস। নিয়মিত হাঁটলে হার্টের রোগের আশঙ্কাও কমে যায়। 
  • ওজন কমাতেও সাহায্য করে হাঁটাহাঁটি।
  • ওজন কমানোর পাশাপাশি মেটাবলিক হার ঠিক রাখে হাঁটাহাঁটির অভ্যাস।
  • পাশাপাশি সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে এই অভ্যাস।
  • সেন্টার অব ড্রাগ কন্ট্রোলের পরামর্শ, দিনে অন্তত ৩০ মিনিট মাঝারি শ্রমের ব্যায়াম করা উচিত। হালকা ব্যায়াম করলে এই সময়টা বাড়িয়ে ১ ঘন্টা করা উচিত।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Immunity Boosting: রোগ প্রতিরোধ শক্তি কমছে ৩ রকম খাবারের দোষে ! চাঙ্গা থাকতে কী করবেন

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget