এক্সপ্লোর

Morning Fatigue: সকালে ঘুম থেকে উঠেই ক্লান্ত লাগছে? রইল ঘরোয়া সমাধান

Health Tips: কীভাবে ঘুম থেকে ওঠার পরই ক্লান্তি কাটাবেন সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

কলকাতা: সকালে ঘুম (Sleep) থেকে ওঠা বহু মানুষের কাছে বেশ কঠিন কাজ। বহু মানুষই রাতে হয়তো দীর্ঘক্ষণ জেগে থাকতে পারেন। কিন্তু সকালে উঠতে গেলেই গায়ে জ্বর আসে। অনেকেই আবার বলে থাকেন, সকালে ঘুম থেকে উঠেই ক্লান্ত ক্লান্ত (Tired) লাগছে। কীভাবে ঘুম থেকে ওঠার পরই ক্লান্তি কাটাবেন সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ঘুম থেকে উঠেই ক্লান্তি কাটানোর সহজ উপায়-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনেকেই ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দিয়ে রাখেন। কিন্তু অনেকেই সময়ে অ্যালার্ম বাজার পরই তা স্নুজ করে দেন। তাঁদের মতে, এই অভ্যাস মস্তিষ্ককে ক্লান্ত করে দেয়। অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে উঠে পড়ার চেষ্টা করুন।

২. সকালে ঘুম থেকে উঠেই সবার আগে যেটা করা দরকার, তা অবশ্যই জল খাওয়া। শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে জল। গোটা শরীরের ক্লান্তিভাব দূর করে দেয়। দিনের শুরুটা তাই এক গ্লাস জল দিয়েই করার পরামর্শ বিশেষজ্ঞদের।

৩. ঘুম থেকে উঠেই বেরনোর জন্য দৌড় ঝাঁপ শুরু করবেন না। প্রয়োজনে একটু আগে উঠুন ঘুম থেকে। আর উঠে সবার আগে সামান্য শরীরচর্চা করে নিন। হালকা যোগাসন করুন এই সময়ে। এতে এনার্জি বাড়বে। তার সঙ্গে বাড়বে একাগ্রতা। অন্তত ২৫ মিনিট যোগাসন করুন। মস্তিষ্ক সচল রাখতে এবং এনার্জি বাড়াতে দারুণ কাজ করে।

৪. ঘুম থেকে উঠেই আগে ঠান্ডা জলে চোখ মুখ ধুয়ে নিন। দেখবেন কত ফ্রেশ লাগছে। ঘুম থেকে উঠে দীর্ঘক্ষণ বসে থাকবেন না। তাতে ক্লান্তি আরও বাড়বে। ঠান্ডা জলের ঝাপটা দিন চোখে মুখে। ক্লান্তি কেটে যাবে। ঘুমের সময়ে শরীরে জমে থাকা ময়লাও দূর হয়ে যাবে।

আরও পড়ুন - Diwali 2022: দীপাবলিতে যে মিষ্টিগুলি প্রত্যেক বাড়িতে তৈরি করা হয়

৫. অনেকেই সকালে ব্রেকফাস্ট করেন না। এই অভ্যাস একেবারেই স্বাস্থ্যকর নয়। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই হাজারো কাজের ব্যস্ততাতেও ব্রেকফাস্ট বাতিল করবেন না। তবে, পাতে যেন কোনওভাবেই তেল মশলা দেওয়া খাবার কিংবা কেক পেস্ট্রি না থাকে। পরিবর্তে স্বাস্থ্যকর খাবার রাখুন।

৬. বিশেষজ্ঞদের মতে, লাঞ্চের আগে পর্যন্ত কোনওরকম মিষ্টিজাতীয় খাবার খাবেন না। মিষ্টিজাতীয় খাবার ক্লান্ত করে দেয় শরীরকে।

৭. অনেকেই এনার্জি বাড়াতে অনেকবার চা কিংবা কফি খেয়ে থাকেন। এই অভ্যাস থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সারাদিনে এক থেকে দু কাপ কফি খেতে পারেন। কিন্তু লাঞ্চের পর একেবারেই কফি খাওয়া চলবে না।

৮. সকালে শরীরচর্চা করতে হলে খোলা জায়গায় করার পরামর্শ বিশেষজ্ঞদের। এতে মস্তিষ্ক অনেক বেশি সচল থাকে।

৯. নিজেকে পরিস্কার পরিচ্ছ্বন্ন রাখা সবার আগে জরুরি। তাই ঘুম থেকে উঠেই আগে নিজেকে পরিস্কার  পরিচ্ছ্বন্ন করে নিন। তবেই শরীর ও মন সুস্থ থাকে।

১০. ঘুম থেকে উঠে ক্লান্তি কাটাতে হাঁটতে যেতে পারেন। মর্নিং ওয়াকের উপকারিতা কত তা জানা সকলেরই।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget