এক্সপ্লোর

Ganesh Chaturthi 2021: কতক্ষণ রয়েছে গণেশ চতুর্থীর শুভক্ষণ? পুজোর বিধিনিষেধগুলো জেনে রাখা জরুরি

শুধু মহারাষ্ট্র নয়, গুজরাট, কর্ণাটক, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে এদিন গৃহস্থের বাড়িতে গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে এসে পুজো করা হয়।

কলকাতা: চলতি বছর ১০ সেপ্টেম্বর দেশ জুড়ে পালিত হবে গণেশ চতুর্থী উৎসব। সিদ্ধিদাতা গণেশের পূজো অর্চনায় দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব পালিত হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে প্রতিবছর পূজিত হন সিদ্ধিদাতা গণেশ। দুর্গাপুজো আসতে বাকি আর মাত্র কয়েকটা দিন। দুর্গাপুজোর আগে প্রায় একইরকমভাবে হইহই করে পালিত হয় গণেশ চতুর্থী। গোটা দেশে এই উৎসব পালন করা হলেও মহারাষ্ট্রে গণেশ চতুর্থী মহা ধুমধাম করেই হয়ে থাকে। যদিও করোনা পরিস্থিতির কারণে উৎসবের আরম্বরে বেশ খানিকটা কমতি যে থাকবে, তা বলাই বাহুল্য। তবে শুধু মহারাষ্ট্র নয়, গুজরাট, কর্ণাটক, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে এদিন গৃহস্থের বাড়িতে গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে এসে পুজো করা হয়।

পূরাণ অনুযায়ী জানা যায় যে, সিদ্ধিদাতা গণেশ এই সময়ে জন্মগ্রহণ করেছিলেন। তাই তাঁর জন্মতিথি অনুসারেই পালিত হয় গণেশ চতুর্থী উৎসব। হিন্দু ধর্ম অনুযায়ী, গণেশ দেবতাকে সঙ্কট মোচক হিসেবে মনে করা হয়। ভক্তরা বিশ্বাস করেন যে, গণপতির আরাধনা করলে সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। তাই তো যেকোনও পুজোর আগেই সিদ্ধিদাতা গণেশের নাম উচ্চারণ করে তবে পুজো শুরু হয়। শাস্ত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, গণেশের পুজো করলে সংসারে শ্রীবৃদ্ধি হয়। সংসার সমৃদ্ধ হয়ে ওঠে। 

শাস্ত্র অনুযায়ী জানা যাচ্ছে, চলতি বছর ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী আরম্ভ হচ্ছে রাত ১২টা ১৭ মিনিটে। আর শুভক্ষণ চলবে রাত ১০টা পর্যন্ত। গণেশ পুজোর বেশ কিছু নিয়ম রয়েছে। পুজো করার আগে সেগুলো জেনে নেওয়া খুবই জরুরি। যেমন আমরা বিশ্বাস করি যে, সিদ্ধিদাতা গণেশ আমাদের সমস্ত দুঃখ, দুর্দশার বিনাশ করেন। তাই গণেশ পুজোয় জলের পাত্র, পঞ্চামৃত, লাল কাপড়, নারকেলের জল, সুপারি, লবঙ্গ, ঘি, কর্পূর, গঙ্গাজল এবং গণেশের প্রিয় সাদা ফুলের ব্যবহার করা হয়। পুজোর সময়ে গণেশের মূর্তি বদ্ধ ঘরে নয়, বরং খোলামেলা জায়গায় রাখুন। এবং সিদ্ধিদাতা গণেশকে লাড্ডু বা মোদক দিয়ে পুজো দিন।

আরও পড়ুন-

Ganesh Chaturthi 2021: গণেশ চতুর্থী আসছে, পুজোর আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন

আসছে গণেশ চতুর্থী, সিদ্ধিদাতার পুজোয় এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখুন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget